একঝলক (১৫ আগস্ট ২০২৬)

১ / ২৫
সরকারি ছুটির দিনে কাপ্তাই হ্রদে কায়াকিং করছেন এক পর্যটক। কাটাছড়ি, রাঙাদ্বীপ, রাঙামাটি, ১৫ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৫
নদীর তীরে নৌকায় ইলিশ ধরার জাল গুছিয়ে নিচ্ছেন এক জেলে। আট হাজার, শায়েস্তাবাদ, বরিশাল, ১৫ আগস্ট
ছবি: সাইয়ান
৩ / ২৫
মেঘ-বৃষ্টির ফাঁকে রংধনুর রঙে সেজেছে সবুজে ঢাকা পাহাড়। বন্দুকভাঙা, রাঙামাটি, ১৫ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২৫
যাত্রীবাহী বাস থামলেই গামছা ও নানা খাবার নিয়ে হাজির হন ভ্রাম্যমাণ বিক্রেতারা। হাটিকুমরুল গোলচত্বর, সলঙ্গা, সিরাজগঞ্জ, ১৫ আগস্ট
ছবি: সাজেদুল আলম
৫ / ২৫
খাবারের খোঁজে উড়ে এসে বিদ্যুতের তারে বসেছে এক তিলা ঘুঘু। জয়রা, মানিকগঞ্জ, ১৫ আগস্ট
ছবি: আবদুল মোমিন
৬ / ২৫
ভোরের বৃষ্টিতে বাড়ির আঙিনায় গাছের কচি পাতায় জমেছে বৃষ্টির ফোঁটা। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ১৫ আগস্ট
ছবি: সাদিক মৃধা
৭ / ২৫
ফুটে থাকা লাল জবা যেন শেষ শ্রাবণের জলে এঁকেছে নিজেরই প্রতিচ্ছবি। ডুমুরিয়া, খুলনা, ১৫ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২৫
কীর্তনখোলা-আড়িয়াল খাঁ নদের মোহনায় ভাঙনে বিলীন হচ্ছে জমি, বসতঘর ও দোকানপাট। আট হাজার, শায়েস্তাবাদ, বরিশাল, ১৫ আগস্ট
ছবি: সাইয়ান
৯ / ২৫
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান। ধানমন্ডি, ঢাকা, ১৫ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ২৫
শিশুধর্ষণ ও মাদকবিরোধী গণসচেতনতামূলক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। ঢাকা-মতলব সড়ক, বিটেশ্বর, দাউদকান্দি, কুমিল্লা, ১৫ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
১১ / ২৫
ফুটে আছে ডেন্ড্রোবিয়াম অর্কিড। আকুয়া বাইপাস, ময়মনসিংহ, ১৫ আগস্ট
ছবি: মোস্তাফিজুর রহমান
১২ / ২৫
সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে গ্যাসের তীব্র সংকট তৈরি হয়েছে। এর প্রভাবে গ্যাসচালিত গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনে ভোগান্তি বেড়েছে। রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকার ফিলিং স্টেশনগুলোয় গ্যাস নিতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। কল্যাণপুর, ঢাকা, ১৫ আগস্ট
ছবি: দীপু মালাকার
১৩ / ২৫
‘রাষ্ট্র গঠন ও আমলাতন্ত্র: দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিজ্ঞতা ও বাংলাদেশের বাস্তবতা’শীর্ষক সংলাপে আলোচকেরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৫ আগস্ট
ছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ২৫
নিজের জমিতে চাষ করা চিচিঙ্গা বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছেন কৃষক আনোয়ার হোসেন। কালীর বাজার এলাকা, কুমিল্লা, ১৫ আগস্ট
ছবি: আবদুর রহমান
১৫ / ২৫
কয়েক দিনের খরায় নালার পানি কমে গেছে। সেই পানিতে থাকা মাছ ধরতে জাল ফেলেছেন এক শৌখিন মাছশিকারি। খটখটিয়া, রংপুর, ১৫ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৫
সকাল থেকেই রোদের তীব্রতা। ছাতা মাথায় দিয়ে কাজে বের হয়েছেন এই দুই নারী। রঘু, রংপুর, ১৫ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২৫
বাড়ির সামনের রাস্তায় খেলনা গাড়িতে চড়ে আনন্দে মেতে উঠেছে ছোট্ট শিশু। ডলুপাড়া, বান্দরবান, ১৫ আগস্ট
ছবি: মং হাই সিং মারমা
১৮ / ২৫
পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটির দিনে পদ্মবিলে দর্শনার্থীদের ঢল। গোজাদিয়া সিঙ্গার বিল, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৪ আগস্ট
ছবি: তাফসিলুল আজিজ
১৯ / ২৫
বিদ্যালয়ের মাঠে শুকাতে দেওয়া আউশ ধানের খড় থেকে ঝরে পড়া চিটা ধান খেতে বসেছে একঝাঁক কবুতর। বালিয়াডাঙ্গী, ফরিদপুর, ১৫ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
২০ / ২৫
সাঙ্গু নদীর তীরে ছিপ ফেলে মাছ ধরার অপেক্ষায় দুই শৌখিন মাছশিকারি। গোয়ালিয়াখোলা, বান্দরবান, ১৫ আগস্ট
ছবি: মং হাই সিং মারমা
২১ / ২৫
কয়েক দিনের তুলনায় ১২ কেজির এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা দাম কমেছে। আজ ১ হাজার ৬২০ টাকায় সিলিন্ডার কিনে বাড়ি ফিরছেন এই ব্যক্তি। মীরগঞ্জ, রংপুর, ১৫ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
২২ / ২৫
প্রখর রোদের কারণে জাল তুলে বাড়ি ফিরেছেন মৎস্যজীবী। জালের আশপাশে শিকারের আশায় উড়ছে চিল। কুশিঘাট, সিলেট, ১৫ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
২৩ / ২৫
শরৎকে বলা হয় রূপের ঋতু। নীল আকাশজুড়ে পেঁজা তুলোর মতো সাদা মেঘ, মৃদু রোদ আর নির্মল আকাশ প্রকৃতিতে ছড়িয়ে দেয় অপার্থিব সৌন্দর্য। মেন্দিবাগ, সিলেট, ১৫ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
২৪ / ২৫
মেহেরপুর পৌর শহরের তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। টিএনটি মোড়, মেহেরপুর, ১৫ আগস্ট
ছবি: আবু সাঈদ
২৫ / ২৫
রাজশাহী নগরের লক্ষ্মীপুরকে নীরব এলাকা ঘোষণা করা হলেও সেখানে শব্দদূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি। শব্দের তীব্রতা মেপে দেখা যায় ১০০ ডেসিবেল। লক্ষ্মীপুর মোড় এলাকা, রাজশাহী, ১৫ আগস্ট
ছবি: শফিকুল ইসলাম