একঝলক (৪ আগস্ট ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
মৌসুমি বায়ুর প্রভাবে সিলেটে সকালে বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে অভিভাবকের সঙ্গে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে শিক্ষার্থী। জিন্দাবাজার, সিলেট, ৪ আগস্ট।
ছবি: আনিস মাহমুদ
২ / ১২
আমন ধানের চারা তুলছেন এক নারী শ্রমিক। সারা দিন কাজ করে মজুরি পান ৩০০ টাকা। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৪ আগস্ট
ছবি: পলাশ বড়ুয়া
৩ / ১২
ভেজা পাট শুকিয়ে ঘরে তোলার কাজে ব্যস্ত কৃষক। উজলপুর গ্রাম, মেহেরপুর, ৪ আগস্ট
ছবি: আবু সাঈদ
৪ / ১২
বৃষ্টি এল চলতি পথে। এ থেকে বাঁচতে ব্যাগ মাথায় দিয়ে হেঁটে চলেছে কলেজ শিক্ষার্থী। বৈকালী, খুলনা, ৪ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১২
বরইগাছের ডালে বসে খাবার খুঁজছে কাঠশালিক। রূপ রামপুর, ডুমুরিয়া, খুলনা, ৪ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১২
পুলিশের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদল সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন। সদর রোড, ভোলা, ৪ আগস্ট
ছবি: নেয়ামতউল্যাহ
৭ / ১২
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। সায়েন্স ল্যাবরেটরি মোড়, ঢাকা, ৪ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
৮ / ১২
আলিয়া মাদ্রাসা মাঠে চলছে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা। মেলার একটি স্টলে বাগান তৈরির সামগ্রী দেখছেন দর্শনার্থী। চৌহাট্টা ,সিলেট, ৪ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৯ / ১২
বাড়ির উঠানে ছেলের বউ রিংকু রানি পালকে সঙ্গে নিয়ে মাটির পাতিলে মুড়ি ভাজছেন সুধা রানি পাল। বাহিরদিয়া, ফরিদপুর, ৩ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১০ / ১২
সারা বছর মাটির তৈজস বিক্রি করে সংসার চালান পাল সম্প্রদায়ের লোকজন। মাটির পাতিল তৈরি করে বাড়ির উঠানে রোদে শুকাতে দিয়েছেন গৃহবধূ মিনতি রানি পাল। বাহিরদিয়া পালপাড়া, ফরিদপুর, ৩ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১১ / ১২
পাটের মৌসুমে গ্রামের নারীদের যেন দম ফেলার সময় নেই। বর্ষায় পাটের আঁশ ছাড়ানো তাঁদের আয়ের একটি সুযোগ। বরইচারা, শালিখা, মাগুরা, ৩ আগস্ট
ছবি: কাজী আশিক রহমান
১২ / ১২
ভোলা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি নুরে আলমের মরদেহ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিয়ে এলে বিক্ষোভ করে কর্মীরা। নয়াপল্টন, ঢাকা, ৪ আগস্ট
ছবি: শুভ্র কান্তি দাশ