গাঁদা ফুলের কলির ওপর উড়ে এসে বসেছে ফড়িং। শিরোমণি, খুলনা, ২২ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
২ / ১৭
রমজানে গুড়ের চাহিদা বেড়ে যায়। এ সময় গুড় তৈরির কারিগরেরা ব্যস্ত সময় পার করেন। টিনের পাত্রে আখের রস জ্বাল দিয়ে তৈরি হচ্ছে গুড়। বকুলতলা, বাবুগঞ্জ, বরিশাল, ২২ ফেব্রুয়ারিছবি: সাইয়ান
৩ / ১৭
বাঁশের তৈরি খাঁচা বিক্রি করতে সাইকেলে চেপে গ্রামের পথে এই বিক্রেতা। বুড়াইল, রংপুর, ২২ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
৪ / ১৭
খেতে রোপণ শেষে বীজতলায় থেকে যাওয়া ইরি ধানের চারা তুলে নিচ্ছেন এক কৃষক। অবশিষ্ট এই চারাগুলো অন্য কোথাও লাগানো হবে। লাকুটিয়া, কাশিপুর, বরিশাল, ২২ ফেব্রুয়ারিছবি: সাইয়ান
বিক্রির জন্য তেজপাতা নিয়ে বের হয়েছেন এক বিক্রেতা। প্রতি আঁটি তেজপাতা ১০ টাকা দরে বিক্রি করছেন তিনি। শাহজালাল উপশহর, সিলেট, ২২ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
৯ / ১৭
টমেটোখেতে কাজে ব্যস্ত দুই কিষানি। ময়নাকুঠি, রংপুর, ২২ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১০ / ১৭
বাজারদরের চেয়ে কম মূল্যে টিসিবির পণ্য কিনতে নিম্ন আয়ের মানুষের ভিড়। চৌয়ারা বাজার, কুমিল্লা, ২২ ফেব্রুয়ারিছবি: আবদুর রহমান
১১ / ১৭
গাছে গাছে মুকুল থেকে আমের গোটা আসতে শুরু করেছে। কান্দেবছড়া, রাঙামাটি, ২২ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা