একঝলক ( ১১ নভেম্বর ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
ছোট–বড় কতবেল ডালায় সাজাচ্ছেন আলতাফ হোসেন। নাটোর এলাকার কতবেল বগুড়ায় পাইকারি বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। চাঁদনী বাজার এলাকা, বগুড়া, ১১ নভেম্বর
ছবি: সোয়েল রানা
২ / ১২
বাসে করে বগুড়া থেকে সিলেটে সবজি এনেছেন ব্যবসায়ীরা। কদমতলী বাস টার্মিনাল এলাকা, সিলেট ১১ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৩ / ১২
কালীপূজা উপলক্ষে বিক্রি হচ্ছে প্রদীপ। কিনব্রিজ এলাকা, সিলেট, ১১ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ১২
বিক্রির জন্য পাঁপড় সাজাচ্ছেন এক বিক্রেতা। রাজাবাজার এলাকা, বগুড়া, ১১ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ১২
শীতকালীন ফসল বাঁধাকপি। আর কদিন পরেই বাজারে চলে আসবে বড় বড় বাঁধাকপি। দাপুনিয়া, পাবনা ১১ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৬ / ১২
খাল–বিল–নদীতে পানি কমে গেলে ধরা পড়ে নানা জাতের মাছ। এসব মাছ শুঁটকি করতে রোদে শুকাচ্ছেন মৎস্যশিকারিরা। বিলচলন, চাটমোহর, পাবনা ১১ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৭ / ১২
প্রকৃতিতে শীতের আমেজ। গরম পোশাক কিনতে তাই ক্রেতাদের ভিড় জমেছে। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল, ১১ নভেম্বর
ছবি: সাইয়ান
৮ / ১২
কুয়াশাভেজা সকালে জমিতে ধান কাটছেন এই কিষানি। রাজেন্দ্রপুর এলাকা, রংপুর, ১১ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১২
আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজা। এ উপলক্ষে শেষ মুহূর্তে শ্যামাপ্রতিমা রং করতে ব্যস্ত প্রতিমাশিল্পী। মমিনপুর এলাকা, রংপুর ১১ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১২
গাছে মৌটুসি পাখির ওড়াউড়ি। দৌলতপুর, খুলনা, ১১ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১২
শৈশবের স্মৃতি কত-না মধুর। ছুটির দিনে বাড়ির পাশে খেলায় মেতে উঠেছে শিশুরা। পিয়ারপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর ১০ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১২ / ১২
কৃষকের ঘরে উঠছে আমন ধান। খেত থেকে ধান কেটে দল বেঁধে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকেরা। তুলাগ্রাম এলাকা, কৈজুরী, ফরিদপুর ১০ নভেম্বর।
ছবি: আলীমুজ্জামান