একঝলক (২৩ সেপ্টেম্বর,২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
মেলায় পণ্য দেখছেন ক্রেতারা। ময়মনসিংহ, ২৩ সেপ্টেম্বর
ছবি: আনোয়ার হোসেন
২ / ১১
পুকুরে ভেসে বেড়াচ্ছে দেশি হাঁসের ঝাঁক। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৩ সেপ্টেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
৩ / ১১
সকালে বাঁশের ভেলা নিয়ে পুকুরে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৩ সেপ্টেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
৪ / ১১
গোলপোস্টের ওপর দিয়ে হাঁটার চেষ্টা করছে এক শিশু। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ২৩ সেপ্টেম্বর
ছবি: বদর উদ্দিন
৫ / ১১
বাঁধাকপি খেত পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। লাহিড়ীপাড়া গ্রাম, বগুড়া সদর, ২৩ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ১১
মাটির তৈরি দইয়ের কাপ ও হাঁড়ি ভাটায় পোড়ানো শেষে বের করছেন কল্পনা রানী পাল। পাইকারিতে প্রতিটি দইয়ের কাপ দেড় টাকা ও হাঁড়ি ৭ টাকায় বিক্রি হয়। শেখেরকোলা, বগুড়া সদর, ২৩ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৭ / ১১
গ্যাসের সিলিন্ডারবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে যায়। এতে ছয়জন আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ২৩ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ১১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব-১৪২৯ আয়োজন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। ঢাকা, ২৩ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
৯ / ১১
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নানা দাবিতে বিভিন্ন সংগঠনের কর্মীদের বিক্ষোভ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৩ সেপ্টেম্বর
ছবি: আশরাফুল আলম
১০ / ১১
গান, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা কিশোর আলো বুক ক্লাবের পঞ্চম বর্ষপূর্তি উদ্‌যাপন। খুলনা শিল্পকলা একাডেমি, ২৩ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১১
স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সচেতন নোয়াখালীবাসী। নোয়াখালী, ২৩ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো