একঝলক (৩ নভেম্বর, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি করে ভালো কাজের অংশ হিসেবে প্রথম আলো চরে কুড়িগ্রাম বন্ধুসভার উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করা হচ্ছে। ৩ নভেম্বর
ছবি: প্রথম আলো
২ / ২২
মরিচায় নষ্ট হয়ে যাওয়া বেইলি সেতুটির দুটি পাটাতন পরিবর্তনের জন্য সাময়িকভাবে খুলে রাখা হয়েছে। বরকোটা, পিতাম্বর্দী, নায়েরগাঁও সড়ক, খামারপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ৩ নভেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৩ / ২২
হিম সকালে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে যাচ্ছে সাইকেলে চড়ে। বুড়াইল, রংপুর, ৩ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২২
সাতসকালে শীতের সবজি লাউ জমি থেকে তুলে বাজারে নিচ্ছেন এক চাষি। জলছত্র, রংপুর, ৩ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২২
শিকারের জন্য চা-বাগানের ভেতরে দল বেঁধে সড়কে হাঁটছে শিয়াল। দলদলি চা-বাগান, সিলেট, ৩ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৬ / ২২
তাপস কর্মকার ও শ্রীপদ মল্লিক দুজন কামারশ্রমিক। দৈনিক মজুরি ৫০০ টাকা করে। তাঁরা দা, কুড়াল, বঁটিসহ বিভিন্ন জিনিস তৈরি করেন। নতুন রাস্তা, খুলনা, ৩ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২২
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ বন্ধুসভার সদস্যরা একটি করে ভালো কাজের অংশ হিসেব রিকশাচালক আইনুল হককে এক দিন বিশ্রাম দিয়ে তাঁর সেদিনের সংসারের যাবতীয় খরচ দিয়ে সহযোগিতা করেন। সানকিপাড়া বাজার, ময়মনসিংহ, ৩ নভেম্বর
ছবি: প্রথম আলো
৮ / ২২
শীতের আগমনে পানি কমতে শুরু করেছে নদীতে। বাড়ছে পাখির আনাগোনা। উড়ন্ত অবস্থায় স্রোতে চলন্ত মাছ শিকারের চেষ্টা করছে একটি গাঙচিল। পদ্মা নদী, চরকোমরপুর, পাবনা, ৩ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৯ / ২২
রাতের আঁধার পেরিয়ে সূর্য ছড়িয়ে দিয়েছে দিনের প্রথম আলো। সেই আলোয় মুক্তাদানার মতো ঝলমলিয়ে উঠেছে ঘাসে পড়ে থাকা শীতের শিশিরবিন্দু। ভোরের আলো ফুটতেই কৃষকের ব্যস্ততা শুরু  দৈনন্দিন কৃষিকাজে। শুরু হলো আরও একটি কর্মব্যস্ত দিন। চর কোমরপুর, দোগাছি, পাবনা, ৩ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১০ / ২২
ফরিদপুর থেকে ট্রাকে আসা পাট বেসরকারি একটি পাটকলে নিতে ট্রলারে তুলছেন শ্রমিকেরা। এ পাট দিয়ে পাটকলে তৈরি হবে চট, বস্তা ইত্যাদি। বর্তমানে পাটের দাম  প্রতি মণ ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ টাকা বাজারদর চলছে। দৌলতপুর পুরাতন স্টিমার ঘাট, খুলনা, ৩ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২২
প্রায় তিন হাজার প্লাস্টিক বোতল দিয়ে ‘বোতল নৌকা’ তৈরি করেছেন সিরাজুল ইসলাম। গাজীপুরের শ্রীপুর পৌরসভার আমতলী এলাকা থেকে তোলা ছবি
ছবি: সাদিক মৃধা
১২ / ২২
নিজের খেতের ফুলকপি হাতে কৃষক আবুল কাশেম। বাছাড়ীগ্রাম, সদর উপজেলা, নওগাঁ, ৩ নভেম্বর
ছবি: প্রথম আলো
১৩ / ২২
ইঞ্জিনচালিত নৌকায় বিভিন্ন কৃষিপণ্য নিয়ে হাটে যাচ্ছেন লোকজন। মনোরথ তালুকদারপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২ নভেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
১৪ / ২২
করোনাকালে দীর্ঘদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর এর বিরূপ প্রভাব পড়েছিল। পড়ালেখায় অনীহার পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছিল। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের ওপর এর প্রভাব পড়েছিল আরও বেশি। করোনার সংকট কাটিয়ে বিদ্যালয়ে আবার বাড়ছে শিক্ষার্থীর উপস্থিতি। বিদ্যালয়ে ছুটি শেষে আমন ধানখেতের আল ধরে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। জৈন্তাপুর, সিলেট, ৩ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২২
ঝুড়িভর্তি হরেক পণ্য। গ্রামে এসব পণ্যের চাহিদাও বেশ। মাথায় করে পণ্য নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন ফেরিওয়ালা সমসের আলী। ঘিলাতৈল গ্রাম, জৈন্তাপুর, সিলেট, ৩ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২২
হাঁসের খাবারের জন্য বাড়ির পাশে বিল থেকে শামুক সংগ্রহ করছেন দুই গৃহবধূ। বাঘের টিলা, সদর উপজেলা, ফরিদপুর, ৩ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৭ / ২২
সাতসকালে শীতের সবজি লাউ জমি থেকে তুলে বাজারে নিচ্ছেন এক চাষি। জলছত্র, রংপুর, ৩ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২২
যমুনার ভাঙনের কবলে পড়ে কৃষক হবিবরের পরিবার। এখন শুষ্ক মৌসুমে চরাঞ্চলে ঘর তৈরি করে বসবাস জন্য সরঞ্জাম নিয়ে ছুটে চলছে পরিবারটি। পাকুল্লা এলাকা, সোনাতলা উপজেলা, বগুড়া, ৩ নভেম্বর
ছবি: সোয়েল রানা
১৯ / ২২
সুউচ্চ দালানে ঢেকে যায় দিগন্তের দৃষ্টিসীমা। সেই দালানের ওপর আবার দেখা মেলে অপরূপ সৌন্দর্য। গোধূলি বেলায় সাগরের বুকে আস্তে আস্তে হেলে পড়ছে লাল সূর্য। আগ্রাবাদ, চট্টগ্রাম, ৩ নভেম্বর
ছবি: সৌরভ দাশ
২০ / ২২
অফিস ছুটির পর বাসায় ফেরার বাসে উঠতে ঝুঝতে হয় নগরবাসীকে। সবচেয়ে বেশি বিপাকে পড়েন নারী, প্রবীণ ও শিশুরা। শাহবাগ, ঢাকা, ৩ নভেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
২১ / ২২
পাল্লা দিয়ে যত্রতত্র বাস চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা। চালকদের বিশৃঙ্খল মনোভবের কারণে বিপদে পড়ছেন যাত্রীসাধারণ। যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে আটকে গেছে চলাচল। ঘটতে পারত বিপজ্জনক ঘটনা। মুগদা জেনারেল হাসপাতালের সামনে, ঢাকা, ৩ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
২২ / ২২
সকালের রমনা পার্কে শরীর চর্চায় ব্যস্ত স্বাস্থ্যসচেতন লোকজন। ৩ নভেম্বর, ২০২২, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ