ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় কর্মজীবী মানুষের ঘর থেকে না বের হয়ে উপায় নেই। বৃষ্টিতে ছাতা মাথায় নদী পারাপার হচ্ছেন যাত্রীরা। নারায়ণগঞ্জ, ২৪ অক্টোবরছবি: দিনার মাহমুদ।
২ / ১০
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকে সিলেটজুড়ে বৃষ্টি হচ্ছে। প্রয়োজনে ঘর থেকে বের হওয়া লোকজনকে ছাতা মাথায় পথ চলতে হচ্ছে। কোর্ট পয়েন্ট, সিলেট, ২৪ অক্টোবরছবি: আনিস মাহমুদ
৩ / ১০
অল্প দামে কেনা পেঁয়াজ ফুটপাতের ওপর ঝেড়ে নিচ্ছেন আলম উদ্দিন। শহরের অলিগলিতে ঘুরে পেঁয়াজ বিক্রি করবেন তিনি। কামারগাড়ি লেক এলাকা, বগুড়া, ২৪ অক্টোবরছবি: সোয়েল রানা
৪ / ১০
গোয়ালন্দের হাউলি কেউটিল এলাকায় দুই দিনব্যাপী গানের আসর শুরু হয়েছে। সেখানে শ্রোতাদের গান শুনিয়ে মুগ্ধ করছেন এক শিল্পী। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৪ অক্টোবরছবি: এম রাশেদুল হক
৫ / ১০
ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই বৃষ্টি থাকায় ফুটপাতের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। গোয়ালপট্টি, কুমিল্লা, ২৪ অক্টোবরছবি: এম সাদেক
৬ / ১০
দিনভর বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন দিনমজুরেরা। বেলা বাড়লেও কাজের জন্য কেউ ডাকছে না। চৌরঙ্গী মার্কেট, কুমিল্লা, ২৪ অক্টোবরছবি: এম সাদেক
৭ / ১০
বেচাকেনা না থাকায় অলস সময় পার করছেন এক ডিম বিক্রেতা। বনরূপা কাটা পাহাড়, রাঙামাটি, ২৪ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১০
রাতে ধসে গেছে কয়রার হরিণখোলা এলাকার বেড়িবাঁধ। সকাল থেকেই বাঁধ মেরামতের চেষ্টা করছেন এলাকাবাসী। কয়রা, খুলনা, ২৪ অক্টোবরছবি: ইমতিয়াজ উদ্দিন
৯ / ১০
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বন্ধ রাখা হয়েছে লঞ্চ চলাচল। সদরঘাট, ঢাকা, ২৪ অক্টোবরছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১০
টানা বৃষ্টির কারণে দোকানে পানি ঢুকে পড়েছে। নিরুপায় হয়ে বসে আছেন এক বিক্রেতা। বংশাল, ঢাকা, ২৪ অক্টোবরছবি: শুভ্র কান্তি দাশ