গাছে গাছে পাতা ঝরতে শুরু করেছে। পুরোনো পাতা ঝরে গিয়ে বসন্তে আবার নতুন পাতা গজাবে। সড়কের দুই পাশে পাতাহীন সারি সারি আমড়াগাছ। কাফুরকাঠি গ্রাম, ঝালকাঠি, ২২ জানুয়ারিছবি: সাইয়ান
২ / ১৯
শিশুদের কাছে রঙিন গ্যাস বেলুন বেশ প্রিয়। বেলুন বিক্রির জন্য বেড়িয়েছে কিশোর মামুন আহমদ। তিন বছর ধরে বেলুন বিক্রি করে মামুন। প্রতিটি বেলুন বিক্রি হয় ৫০ টাকায়। সারা দিন বেলুন বিক্রি করে আয় হয় ৫০০ টাকা। সুরমা মার্কেট, সিলেট, ২২ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
শিখো-প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্তদের কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা মেতেছে সেলফি তোলায়। ইকো পাঠশালা অ্যান্ড কলেজ মাঠ, ঠাকুরগাঁও, ২২ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
৬ / ১৯
শীতের সকালে জবুথবু হয়ে সবজি বিক্রি করতে বাজারে যাচ্ছেন চাষী। গোবিন্দনগর, ঠাকুরগাঁও, ২২ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
৭ / ১৯
সিলেট সদর উপজেলার বিভিন্ন গ্রামে টমেটো চাষ করেন চাষিরা। মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত এসব টমেটো পাওয়া যায় সিলেটের বিভিন্ন বাজারে। এ বছর ফলনও ভালো হয়েছে। প্রতিদিন খেত থেকে টমেটো তুলে খেতের পাশেই তা বাছাই করেন চাষিরা। ছোট-বড় মানভেদে খেত থেকে পাইকারি প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায়। সিলেটের বিভিন্ন খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা কেজি দরে। ফাগইল গ্রাম, হাটখোলা, সদর উপজেলা, সিলেট, ২২ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
৮ / ১৯
দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের যৌথ উদ্যোগে চালু হলো ‘এইচএসবিসি-এইউডব্লিউ স্কুল অব অ্যাপারেল অ্যান্ড রিটেইল ম্যানেজমেন্ট’ প্রোগ্রাম। উদ্বোধন অনুষ্ঠানে এইউডব্লিউ শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন। র্যাডিসন ব্লু বে ভিউ, চট্টগ্রাম, ২১ জানুয়ারিছবি: সৌরভ দাশ
৯ / ১৯
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় যশোরে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। কিসমত নওয়াপাড়া গ্রাম, সদর উপজেলা, যশোর, ২২ জানুয়ারিছবি: মনিরুল ইসলাম
আঙুলের ছাপ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন বিদেশগামী ব্যক্তিরা। ভবন পেরিয়ে লাইনটি সড়কে চলে এসেছে। ভোগান্তিতে সাধারণ মানুষ। বাগিচাগাঁও, কুমিল্লা, ২২ জানুয়ারিছবি: এম সাদেক
১২ / ১৯
২৪ জানুয়ারি খুলনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। সে উপলক্ষে সম্মেলনস্থলে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। শিববাড়ী মোড়, খুলনা, ২২ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৯
শিখো ও প্রথম আলোর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ২০২২ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে, রাঙামাটি, ২২ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৯
‘শব্দদূষণমুক্ত কুমিল্লা চাই’ এই স্লোগান সামনে রেখে কুমিল্লা আইডিয়াল কলেজের উদ্যোগে মানববন্ধন করে শিক্ষক–শিক্ষার্থীরা। পুলিশ লাইনস, কুমিল্লা, ২২ জানুয়ারিছবি: এম সাদেক
১৫ / ১৯
ঠাকুরগাঁয়ে ইকো পাঠশালা অ্যান্ড কলেজে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রদীপ প্রজ্বালন করছে কৃতী শিক্ষার্থীরা। ২২ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৯
ঝাঁকি জালের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। যাচাই-বাছাই করে সেসব জাল কিনছেন ক্রেতারা। আকৃতি ও মানভেদে ১০০০ টাকা থেকে ২৫০০ টাকা দরে জাল বিক্রি করা হচ্ছে। কাইকারটেক সাপ্তাহিক হাটে, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ২২ জানুয়ারিছবি: দিনার মাহমুদ
১৭ / ১৯
একসময়ের খরস্রোতা পদ্মা এখন মরা খালে পরিণত হয়েছে। পদ্মার বুক চিড়ে বিশাল আকারের চর জেগে উঠেছে। পদ্মা নদী নালায় পরিণত হওয়ায় তার ভেতর দিয়েই জেলেনৌকা ছুটে চলেছে। দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী। ২২ জানুয়ারিছবি: এম রাশেদুল হক
খেতে মাচায় লাগানো মরমাগাছে ধরেছে মরমা। তা পরিচর্যায় ব্যস্ত এক ব্যক্তি। প্রতি কেজি মরমা ২০ টাকা দরে পাইকারদের কাছে বিক্রি করা হবে। কাফুরকাঠি গ্রাম, ঝালকাঠি, ২২ জানুয়ারিছবি: সাইয়ান