ধান কিনে বাজারেই বস্তায় ভরছেন এক ব্যবসায়ী। দেশের বিভিন্ন স্থান থেকে এসে এখানে ধান কেনেন পাইকারি ব্যবসায়ীরা। বিজরা বাজার, লাকসাম, কুমিল্লা, ২৮ অক্টোবরছবি: এম সাদেক
২ / ১১
সড়কে শাপলা ও শালুকের (ভ্যাট ফল) পসরা সাজিয়েছেন এক নারী বিক্রেতা। প্রতি আঁটির দাম ৩০ টাকা। সার্কিট হাউসের সামনের সড়ক, বগুড়া, ২৮ অক্টোবরছবি: সোয়েল রানা
৩ / ১১
ডালপালা শুকিয়ে যাওয়া একটি গাছে চুপটি মেরে বসে আছে একঝাঁক শালিক পাখি। স্টেশন সড়ক, বগুড়া, ২৮ অক্টোবরছবি: সোয়েল রানা
৪ / ১১
রস সংগ্রহের জন্য খেজুরগাছ পরিষ্কার করায় ব্যস্ত এক গাছি। ফাঁপোড় গ্রাম, বগুড়া, ২৮ অক্টোবরছবি: সোয়েল রানা
বৌদ্ধ ভিক্ষুদের ধর্মীয় বাণী শোনার পর সমবেত প্রার্থনায় পুণ্যার্থীরা। রাজবন বিহার, রাঙামাটি, ২৮ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১১
বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা আজ। এ উপলক্ষে বিভিন্ন আকারের প্রতিমার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আকারভেদে প্রতিটি প্রতিমা ১০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। নতুন বাজার এলাকা, বরিশাল, ২৮ অক্টোবরছবি: সাইয়ান
৮ / ১১
বাঁশ ও বেত দিয়ে তৈরি মুরগির খাঁচা ব্যাটারিচালিত অটোরিকশায় করে বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। মুজাফফরগঞ্জ বাজার এলাকা, লাকসাম, কুমিল্লা, ২৮ অক্টোবরছবি: এম সাদেক
৯ / ১১
কৃষক রুহুল আমিন অন্যের জমি বর্গা নিয়ে সবজি চাষ করে সংসার চালান। ২০ শতাংশ জমিতে লাউগাছ রোপণ করেছেন তিনি। কদিন পরেই ফলন আসতে শুরু হবে। এখন মাচা তৈরির কাজ করছেন। পশ্চিম ধুলদি এলাকা, মাচ্চার, ফরিদপুর, ২৮ অক্টোবরছবি: আলীমুজ্জামান
১০ / ১১
শিকার করা মাছ মুখে নিয়ে বিদ্যুৎ সঞ্চালনের তারের ওপর বসে আছে মাছরাঙা পাখিটি। বলরামপুর, পাবনা, ২৮ অক্টোবরছবি: হাসান মাহমুদ
১১ / ১১
জমিতে ধান মাড়াই শেষে ঘোড়ার গাড়িতে করে খড় বাড়িতে নেওয়া হচ্ছে। গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার হবে এই খড়। বাংলাবাজার সড়ক, পাবনা, ২৮ অক্টোবরছবি: হাসান মাহমুদ