ফুটবল খেলায় মেতেছে শিশুরা। দলদলি চা-বাগান, সিলেট, ১৫ জুলাইছবি: আনিস মাহমুদ
২ / ১৭
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় পাঁচ বছরের লাবিব বিন হারুন। বর্তমানে অনেকটা সুস্থ। মা ও শিশু হাসপাতাল, আগ্রাবাদ, চট্টগ্রাম, ১৫ জুলাইছবি: সৌরভ দাশ
৩ / ১৭
সড়কে জমে আছে বৃষ্টির পানি। সেখানে ঝাঁক বেঁধে আছে মশা। এসব স্থানে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা বংশবিস্তার করে। গোপালটিলা, টিলাগড়, সিলেট, ১৫ জুলাইছবি: আনিস মাহমুদ
৪ / ১৭
আমন ধানের চারা রোপনে ব্যস্ত কৃষকেরা। চিলারঝার, রংপুর, ১৫ জুলাইছবি: মঈনুল ইসলাম
৫ / ১৭
মাঠে ঘুড়ি ওড়াতে যাবে শিশুটি। তার আগে ঘুড়ির সব ঠিকঠাক আছে কি না, তা যাচাই করতে ব্যস্ত সে। উথলী, শিবগঞ্জ, বগুড়া, ১৫ জুলাইছবি: সোয়েল রানা
৬ / ১৭
কাঠের নৌকায় আলকাতরা দিচ্ছেন ফজলে মিয়া। পানিতে যাতে নৌকার কাঠ নষ্ট না হয়, সে জন্য বছরে দুবার আলকাতরা দেন তিনি। দক্ষিণ কড়াপুর, বরিশাল, ১৫ জুলাইছবি: সাইয়ান
৭ / ১৭
বাবা গেছে খেতে কাজ করতে। নৌকায় করে তাঁর কাছে যাচ্ছে দুই সন্তান। বিনয়কাঠি, ঝালকাঠি জেলা, ১৫ জুলাইছবি: সাইয়ান
৮ / ১৭
ট্রাকে কলার ছড়ি সাজিয়ে রাখছেন এক শ্রমিক। দেশের বিভিন্ন স্থানে এই পাহাড়ি কলার ব্যাপক চাহিদা রয়েছে। বোয়ালখালী নতুনবাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৫ জুলাইছবি: পলাশ বড়ুয়া
৯ / ১৭
গাছের ডালে বসেছে এক হলদে পাখি। জাবুসা, রূপসা উপজেলা, খুলনা, ১৫ জুলাইছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৭
দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস চাপা দিলে দুমড়েমুচড়ে যায় রিকশাটি। এতে নিহত হন রিকশাচালক। ঢাকা-খুলনা মহাসড়ক, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৫ জুলাইছবি: এম রাশেদুল হক
১১ / ১৭
বিদ্যুৎ সঞ্চালনের তারে বসেছে একজোড়া বুলবুলি পাখি। ওয়াপদা, সাতকানিয়া, চট্টগ্রাম, ১৫ জুলাইছবি: মামুন মুহাম্মদ
১২ / ১৭
চাতালে ধান শুকাচ্ছেন নারীরা। প্রতি মণ ধান প্রক্রিয়াজাতের জন্য তাঁরা মজুরি পাবেন ২ টাকা ২৫ পয়সা করে। হোগলাডাঙ্গা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১৫ জুলাইছবি: সাদ্দাম হোসেন
ফরিদপুর থেকে আসা পাট গোডাউনে নিচ্ছেন শ্রমিকেরা। ট্রলার থেকে গুদামে নিলে প্রতি বোঝা পাটে ১০ টাকা করে দেওয়া হয়। শীতলক্ষ্যা এলাকা, নারায়ণগঞ্জ, ১৫ জুলাইছবি: দিনার মাহমুদ
১৭ / ১৭
চরাঞ্চল থেকে ঘোড়ার গাড়িতে খড় বোঝাই করে বাড়ি ফিরছেন এক কৃষক। বদিউজ্জামান ব্যাপারীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৫ জুলাইছবি: এম রাশেদুল হক।