গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য বাড়ির উঠানে বসে বাঁশের ঝাঁকা তৈরিতে ব্যস্ত এক কারিগর। মল্লিকপাড়া, ঈশান গোপালপুর, ফরিদপুর, ২৬ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
১২ / ১৭
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাইকেল র্যালি করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের কর্মীরা। জয়নুল আবেদিন উদ্যান, ময়মনসিংহ, ২৬ সেপ্টেম্বরছবি: মোস্তাফিজুর রহমান
১৩ / ১৭
রংপুরে শুরু হয়েছে ‘প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট’। উদ্বোধনী খেলায় সদ্যপুষ্করিণী যুব এসসি ও টুইস্টার ফুটবল একাডেমির মধ্যকার লড়াইয়ের একটি দৃশ্য। শহীদ আবু সাঈদ স্টেডিয়াম, রংপুর, ২৬ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৭
পর্যটনকেন্দ্র বিছনাকান্দির পাথরের ফাঁকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মদের খালি বোতল। এসব বোতল ও ভাঙা কাচের কারণে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিছনাকান্দি, গোয়াইনঘাট, সিলেট, ২৬ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
১৫ / ১৭
হ্যাচারি থেকে ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে মাছের পোনা। শিরোমণি, খুলনা, ২৬ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন