রংপুরে সাফ ফুটবল জয়ী সিরাত জাহান স্বপ্নাকে সংবর্ধনা দেওয়া হয়। টাউন হল, রংপুর, ২৯ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
৫ / ২০
ভাটায় দুই হাজার ফুলের টব পুড়িয়েছেন মমতা রানি পাল। পোড়ানো টবগুলো বিক্রির জন্য ভাটা থেকে বাইরে বের করছেন। প্রতিটি টব পাইকারিতে ১৩ থেকে ১৪ টাকায় বিক্রি করবেন। আড়িয়া, শাজাহানপুর, বগুড়া, ২৯ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
৬ / ২০
ছাগল পালন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামীণ নারীরা। মাঠে ছাগল চরিয়ে মেঠোপথ ধরে বাড়ি ফিরছেন দুই নারী। আড়িয়া, শাজাহানপুর, বগুড়া, ২৯ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
৭ / ২০
ভ্যাপসা গরমের পর দুপুরে নামা স্বস্তির বৃষ্টিতে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। খানপুর হাসপাতাল প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ, ২৯ সেপ্টেম্বরছবি: দিনার মাহমুদ
৮ / ২০
গৃহবধূ অর্চনা রানি দাস নিজের জমিতে ফাঁকা জায়গায় নতুন করে ধানের চারা রোপণ করছেন। দাউদকান্দি, কুমিল্লা, ২৯ সেপ্টেম্বরছবি: আবদুর রহমান ঢালী
৯ / ২০
দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় প্রায় ১০০ মিটার ভাঙনে বিলীন হয়ে যায়। ভাঙন প্রতিরোধে বিআইডব্লিউটিএ জরুরি ভিত্তিতে বালুভর্তি বস্তা ফেলছে। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৯ সেপ্টেম্বরছবি: এম রাশেদুল হক
১০ / ২০
ভ্যানবোঝাই আখ নিয়ে গন্তব্যে যাচ্ছেন দিনমজুর। ঠেলে নিয়ে যাবেন নগরের সাগরদী এলাকায়। এ জন্য তাঁকে মজুরি হিসেবে দেওয়া হবে ৪৫০ থেকে ৫০০ টাকা। বান্দ রোড, বরিশাল, ২৯ সেপ্টেম্বরছবি: সাইয়ান
১১ / ২০
অক্টোবরে শুরু হচ্ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজায় প্রয়োজন হয় ১০৮টি পদ্ম ফুল। নগরের রাজেশ্বরী কালীবাড়ির সামনে বিক্রির জন্য বসেছে মাহবুব মিয়া। ১০৮টি ফুল বিক্রি করছেন ৬০০ টাকায়। কুমিল্লা, ২৯ সেপ্টেম্বরছবি: এম সাদেক
১২ / ২০
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সকালে সাইকেল র্যালি বের করে কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশন। র্যালিটি টাউন হল মাঠ থেকে বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে এসে শেষ হয়। লিবার্টি মোড়, কুমিল্লা, ২৯ সেপ্টেম্বরছবি: এম সাদেক
১৩ / ২০
গ্রাম থেকে বাঁশ সংগ্রহ করে নিজে তৈরি করেন ঝুড়ি। ওই ঝুড়ি গ্রামে গ্রামে ঘুরে প্রকারভেদে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি করেন। বদিউজ্জামান ব্যাপারী পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী ২৯ সেপ্টেম্বরছবি: এম রাশেদুল হক
১৪ / ২০
ফরিদপুর সদর উপজেলার ধোপাডাঙ্গা এলাকায় যশোদা জীবন দেবনাথের বাড়িতে দুর্গাপ্রতিমার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের পৌরাণিক কাহিনির আদলে ২০১টি প্রতিমার মাধ্যমে বিভিন্ন গল্প তুলে ধরা হয়েছে। ধোপাডাঙ্গা, সদর উপজেলা, ফরিদপুর, ২৯ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
১৫ / ২০
পাট প্রক্রিয়াজাত করার মাধ্যমে নর্থ বেঙ্গল গোল্ডেন ফাইবার অ্যান্ড ডাইভারসিফায়েড জুট মিলে সুতা তৈরি করছেন শ্রমিকেরা। এই সুতা প্রায় ১৫টি দেশে রপ্তানি করা হয়। তালোড়া বন্দর, দুপচাঁচিয়া উপজেলা, বগুড়া, ২৯ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
১৬ / ২০
পাবনার বেড়া উপজেলায় ১৬ দলের অংশগ্রহণে মাসব্যাপী মেয়র গোল্ডকাপ আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। খেলা উপভোগ করতে ২০ টাকার টিকিট কেটে মাঠে প্রবেশ করেন দর্শকেরা। উদ্বোধনী ম্যাচে নারায়ণগঞ্জ জেলা একাদশকে ২-০ গোলে পরাজিত করে সিরাজগঞ্জ জেলা একাদশ। শহীদ আবদুল খালেক স্টেডিয়াম, বেড়া, পাবনা, ২৯ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
সিলেট জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সিলেটে দুই দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী পর্বে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। কবি নজরুল অডিটরিয়ামের মুক্তমঞ্চ, সিলেট, ২৯ সেপ্টম্বরছবি: আনিস মাহমুদ
১৯ / ২০
শরৎ–বর্ষায় হাওর-বাঁওড়ে ফোটে শাপলা ফুল। শরতের এই সময়ে লাল-সাদা শাপলা একদিকে যেমন সৌন্দর্য বিলায়, অপর দিকে হয়ে ওঠে অনেকের জীবিকা নির্বাহের মাধ্যম। অনেকেই শাপলা তুলে বাজারে বিক্রি করেন। তাতলা হাওর, পারাইরচক, সিলেট, ২৯ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
২০ / ২০
ছাগল লালনপালন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামীণ নারীরা। মাঠে ছাগল চরিয়ে গ্রামীণ মেঠো পথ ধরে ছাগল নিয়ে বাড়িতে ফিরছেন দুই নারী। আড়িয়া গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৯ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা