একঝলক (১৯ মার্চ ২০২৬)

১ / ২১
ঈদুল ফিতরের প্রধান জামাতের মাঠের দেয়ালে লেখা হচ্ছে ঈদ মোবারক। কমলাপুর, ফরিদপুর, ১৯ মার্চ
ছবি: আলীমুজ্জামান
২ / ২১
বাড়ির ছাদে ফুটেছে নজরকাড়া অর্কিড ফুল। পানছড়ি, খাগড়াছড়ি, ১৯ মার্চ
ছবি: জয়ন্তী দেওয়ান
৩ / ২১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা। সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৯ মার্চ
ছবি: প্রথম আলো
৪ / ২১
হিমাগারে আলু রাখার জন্য অপেক্ষা করতে করতে একজন বস্তার ওপর ঘুমিয়ে পড়েছেন। ময়নাকুঠি, রংপুর, ১৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২১
আলুর জমি নতুন করে চাষ করা হয়েছে। চাষ করা জমিতে থাকা আলু কুড়াচ্ছে দুই শিশু। ময়নাকুঠি, রংপুর, ১৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৬ / ২১
ছাদবাগানে ফুটেছে গোলাপসহ অন্য ফুল। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৯ মার্চ
ছবি: সাজেদুল আলম
৭ / ২১
দূরের জমিতে রোপণের জন্য বোরো ধানের চারা সাইকেলে করে নিয়ে যাচ্ছেন চাষি। হারাটি, রংপুর, ১৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২১
মিষ্টিকুমড়াসহ শাকসবজির খেত থেকে ফসল তুলে ঝুড়িতে ভরছেন কিষানি। ক্ষীরাচর, বাঘাইছড়ি, রাঙামাটি, ১৯ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২১
কাপ্তাই হ্রদের পানি কমে যাচ্ছে। জেগে ওঠা চরে ধানের চারা রোপণ করছেন চাষিরা। লংগদু, রাঙামাটি, ১৯ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২১
ঝুঁকি নিয়ে ট্রাকে, পিকআপে চেপে যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, মির্জাপুর, টাঙ্গাইল, ১৯ মার্চ
ছবি: প্রথম আলো
১১ / ২১
বানার নদের পাড়ে কৃষকের খেতে লাল টকটকে টমেটো। শ্রীপুর, গাজীপুর, ১৯ মার্চ
ছবি: সাদিক মৃধা
১২ / ২১
ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী। সেই সুযোগে বাবা এস এম রোশন কবির মেয়ে রুবাইয়াকে সংসদ ভবন এলাকায় সাইকেল চালানো শেখাচ্ছেন। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ১৯ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
১৩ / ২১
জ্বালানি তেল কেনার জন্য গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন। আসাদগেট, ঢাকা, ১৯ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ২১
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ঈদের জামাতের জন্য প্রস্তুতি চলছে। পুরোনো বাণিজ্য মেলার মাঠ, শেরেবাংলা নগর, ঢাকা, ১৯ মার্চ
ছবি: সাজিদ হোসেন
১৫ / ২১
জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা বাহিনীর বিশেষ তল্লাশি। হাইকোর্ট প্রাঙ্গণ, ঢাকা, ১৯ মার্চ
ছবি: দীপু মালাকার
১৬ / ২১
ঈদকে কেন্দ্র করে শোরুমে শেষ মুহূর্তের কেনাকাটায় ক্রেতারা। ওয়ারী, ঢাকা, ১৯ মার্চ
ছবি: দীপু মালাকার
১৭ / ২১
ঈদের ছুটিতে ফাঁকা হয়েছে রাজধানীর সড়ক। পুরোনো বিমানবন্দরের সামনের সড়ক, ঢাকা, ১৯ মার্চ
ছবি: মীর হোসেন
১৮ / ২১
ঈদুল ফিতরকে ঘিরে নতুন রূপে সাজছে শিশুপার্ক। রং করা ও নানা সংস্কারকাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশুপার্ক, খুলনা, ১৯ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২১
রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের রাধাবল্লভ এলাকার কালেক্টরেট ঈদগাহ মাঠে। সে উপলক্ষে সিটি করপোরেশনের উদ্যোগে চলছে মাঠ সাজানোর প্রস্তুতি। কালেক্টরেট ঈদগাহ মাঠ, রংপুর, ১৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২১
ঈদকে কেন্দ্র করে চলছে মেহেদি উৎসব। অম্বিকা ময়দান চত্বর ঝিলটুলী এলাকা, সদর, ফরিদপুর, ১৯ মার্চ
ছবি: আলীমুজ্জামান
২১ / ২১
লুঙ্গি বুনছেন এক তাঁতশ্রমিক। সারা দিনে একজন তাঁতশ্রমিক আট থেকে দশটি লুঙ্গি বুনতে পারেন। এতে সারা দিনে আয় হয় ২০০ থেকে ৩০০ টাকা মাত্র। হাতিগাড়া মহল্লা, বেড়া, পাবনা, ১৯ মার্চ
ছবি: বরুন রায়