কাপড় পেতে দেওয়া হয়েছে, সেখানে পড়ছে মাছ। বিশেষ এই পদ্ধতিতে মাছ ধরছেন এই ব্যক্তি। তারাগঞ্জ, রংপুর, ১৫ জুলাইছবি: মঈনুল ইসলাম
৪ / ১১
ছাগলের ছানা দুটি গা এলিয়ে আরামে ঘুমিয়ে আছে। আলুটিলা, রাঙামাটি, ১৫ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১১
সৈয়দপুর থেকে লোহার তৈরি ট্রাংক নিয়ে রংপুর মহাসড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যাচ্ছে ব্যাটারিচালিত রিকশাভ্যান। ইকরচালি, তারাগঞ্জ, রংপুর, ১৫ জুলাইছবি: মঈনুল ইসলাম
৬ / ১১
হাওরের মাঝে আর্জেন্টিনার পতাকা, এর নিচে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। বেড়িবাঁধ, কিশোরগঞ্জ, ১৫ জুলাইছবি: তাফসিলুল আজিজ
৭ / ১১
ফেরি করে গামছা বিক্রি করছেন এক বিক্রেতা, পছন্দ করছেন ক্রেতা। চান্দাইকোনা বাসস্ট্যান্ড, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৫ জুলাইছবি: সাজেদুল আলম
৮ / ১১
বর্ষার পানি জমেছে নিচু জমিতে। সেখানে মাছ ও পোকামাকড়ের খোঁজে বকটি। দিঘি, মানিকগঞ্জ, ১৫ জুলাইছবি: আব্দুল মোমিন
৯ / ১১
বৃষ্টিতে সতেজ হয়ে উঠেছে রুয়েলিয়া ফুল। নতুন বসতি, মানিকগঞ্জ, ১৫ জুলাইছবি: আব্দুল মোমিন
১০ / ১১
রেললাইন দিয়ে মৌসুমি ফল কামরাঙা বিক্রি করতে যাচ্ছেন বিক্রেতা। মুন্সিপাড়া, সৈয়দপুর, নীলফামারী। ১৫ জুলাইছবি: মঈনুল ইসলাম
১১ / ১১
বিদ্যালয়ের পাঠদান শুরু হওয়ার আগে খেলায় মেতেছে শিক্ষার্থীরা। গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা, ১৫ জুলাইছবি: আবদুর রহমান ঢালী