সুপেয় পানির জন্য দিনরাত ভিড় লেগে থাকে শেখ সরদারপাড়া গ্রামের ধীমান বাবুর নলকূপে। শেখ সরদারপাড়া, কয়রা, খুলনা, ৩০ জুন।ছবি: প্রথম আলো
২ / ১১
চামড়া পরিষ্কারের কাজ চলছে। মৌলভীবাজার, ২৯ জুনছবি: প্রথম আলো
৩ / ১১
রাইডে চড়ে শিশুদের উচ্ছ্বাস। চিড়িয়াখানা ও বিনোদন উদ্যান, রংপুর, ২৯ জুনছবি: মঈনুল ইসলাম
৪ / ১১
চামড়া পরিষ্কারের কাজ চলছে। শাপলা চত্বর, রংপুর, ২৯ জুনছবি: মঈনুল ইসলাম
৫ / ১১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে বাস থামার জন্য নির্দিষ্ট স্থান থাকলেও ইচ্ছেমতো যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে ঘটছে দুর্ঘটনা। বগাইল, ভাঙ্গা, ফরিদপুর, ৩০ জুনছবি : আলীমুজ্জামান
৬ / ১১
ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে সিধু মুরমু-কানু মুরমুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন। সাঁওতাল বিদ্রোহের নায়ক এই দুই ভাইয়ের স্মরণে সাঁওতালদের অনেকেই দিনটিকে ‘সিধু-কানু দিবস’ বলে থাকেন। মিরাকাঠাল, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, ৩০ জুনছবি : আনোয়ার হোসেন
৭ / ১১
ঈদের ছুটিতে পর্যটন স্পটে বৃষ্টি উপেক্ষা করে ঘুরতে এসেছেন দর্শনার্থীরা। সাদা পাথর, কোম্পানীগঞ্জ, সিলেট, ৩০ জুনছবি: প্রথম আলো
৮ / ১১
ঈদের ছুটিতে ঘুরতে এসেছেন পর্যটকেরা। সবুজ চা-বাগানে নিজেদের আনন্দের মুহূর্তটি মুঠোফোনে বন্দী করে রাখছেন তাঁরা। এম আর খান চা-বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৩০ জুনছবি: শিমুল তরফদার
৯ / ১১
মাদারীপুরে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক, পাঁচ্চর মোল্লার বাজার, ৩০ জুনছবি: প্রথম আলো
১০ / ১১
ঈদের পরের দিন দুপুরে ঝুম বৃষ্টি নেমেছিল পাবনায়। এই বৃষ্টিতে মনের আনন্দে ফুটবল খেলতে নেমেছে শিশু-কিশোরেরা। প্রভাতি পরিষদ স. প্রা. বিদ্যালয় মাঠ, গোপালপুর, পাবনা, ৩০ জুনছবি: হাসান মাহমুদ
১১ / ১১
বিনোদনকেন্দ্রগুলোতে বিভিন্ন রাইডে চড়ে শিশুদের উচ্ছ্বাস। চিড়িয়াখানা ও বিনোদন উদ্যান, রংপুর, ২৯ জুনছবি: মঈনুল ইসলাম