প্রকৃতিতে চলছে বসন্তকাল। লাল রঙে সেজেছে শিমুলগাছটি। পালপাড়া, কুমিল্লা, ৩ মার্চছবি: এম সাদেক
২ / ১৫
প্রায় এক বিঘা জমিতে পেঁয়াজের বীজ বপন করেছিলেন দুই ভাই আইয়ুব আলী ও মুসা মিয়া। বাড়ন্ত পেঁয়াজখেত থেকে বিক্রির জন্য চারা তুলছেন দুই ভাই। রামচন্দ্রপুর, শাহজাহানপুর, বগুড়া, ৩ মার্চছবি: সোয়েল রানা
৩ / ১৫
প্রায় ৪০ শতাংশ জমিতে আপেল কুলের চারা রোপণ করেছিলেন কৃষক দুলাল মিয়া ও নাছিমা দম্পতি। গাছে কুলগুলো পুষ্ট হয়েছে। বিক্রির জন্য বরই বেছে পাড়ছেন তাঁরা। কর্ণিপাড়া, গাবতলী, বগুড়া, ৩ মার্চছবি: সোয়েল রানা
৪ / ১৫
খেত থেকে মিষ্টি আলু তুলে বাজারে বিক্রি করতে যাচ্ছেন কৃষক রশিদ মিয়া। ভান্তী, বুড়িচং, কুমিল্লা, ৩ মার্চছবি: এম সাদেক
৫ / ১৫
দিনের বেলা গরম পড়তে শুরু করেছে। ক্রেতা আকৃষ্ট করতে ফুটপাতের অস্থায়ী দোকানে হাতপাখা সাজিয়ে রাখছেন এক বিক্রেতা। টেলিফোন ভবন এলাকা, রংপুর, ৩ মার্চছবি: মঈনুল ইসলাম
৬ / ১৫
রাঙামাটি থেকে পাহাড়ি আনারস বিক্রির জন্য এনেছেন এই ব্যক্তি। প্রতি কেজি ৮০ টাকা দরে পাইকারি বিক্রি করছেন তিনি। টাউন হল, রংপুর, ৩ মার্চছবি: মঈনুল ইসলাম
৭ / ১৫
কোলের শিশু জারিফকে বসিয়ে রেখে চাতালে ধান শুকানোর কাজ করছেন মা নাজমা বেগম। সঙ্গে রয়েছেন আরেকজন নারী। সারা দিন এ কাজ করে তিনি মজুরি পাবেন ৩০০ টাকা। মাদলা, শাজাহানপুর, বগুড়া, ৩ মার্চছবি: সোয়েল রানা
৮ / ১৫
দুর্ঘটনায় পড়ে ব্যাটারিচালিত ইজিবাইকটি পথের ধারে জমিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ইজিবাইকটি উদ্ধার করে সড়কে তোলেন। দাঁড়াইল বাজার, গাবতলী, বগুড়া, ৩ মার্চছবি: সোয়েল রানা
৯ / ১৫
লালশাকের খেতে নিড়ানি দিচ্ছেন একজন কৃষক। তরফমেরু, গাবতলী, বগুড়া, ৩ মার্চছবি: সোয়েল রানা
১০ / ১৫
বেশ কয়েক দিন ধরে সড়কের মাঝখানে ম্যানহোলের ঢাকনা নেই। ঝুঁকি এড়াতে ম্যানহোলের আশপাশে ইট ও বাঁশ দিয়ে লাল পতাকা লাগানো হয়েছে। চট্টেশ্বরী রোডের গোয়াছিবাগান, চট্টগ্রাম, ৩ মার্চছবি: জুয়েল শীল
১১ / ১৫
চরাঞ্চলে এ বছর রসুনের ফলন ভালো হয়েছে। বাজারে দামও যাচ্ছে ভালো। খেত থেকে রসুন তুলে এনে পরিষ্কার করে বিক্রির উপযোগী করে তুলতে বাড়ির উঠানে রোদে শুকাচ্ছেন এক গৃহবধূ। আছরউদ্দিন মুন্সির ডাঙ্গী এলাকা, চর মাধবদিয়া, ফরিদপুর, ৩ মার্চছবি: আলীমুজ্জামান
১২ / ১৫
বোরো ধানের খেতে গজিয়েছে আগাছা। খেতের আগাছা পরিষ্কার করতে নিড়ানি দিচ্ছেন কৃষকেরা। হাজার বিঘা এলাকা, চর মাধবদিয়া, ফরিদপুর, ৩ মার্চছবি: আলীমুজ্জামান
১৩ / ১৫
খেত থেকে আলু তোলার ব্যস্ততা বেড়েছে। এবার শীত ও ঘন কুয়াশার কারণে আলুর ফলন কম হয়েছে। ময়নাকুঠি এলাকা, রংপুর, ৩ মার্চছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৫
ঢেঁকিতে চাল গুঁড়া করছেন পাহাড়ি নারীরা। চালের গুঁড়ায় পাহাড়ি নারীরা তৈরি করবেন বিশেষ ধরনের সাইন্নে পিঠা। সাধনাপুর লুম্বিনী পাহাড়, রাঙামাটি, ৩ মার্চছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৫
গ্রামীণ পথের ধারে বাগানবিলাসের লাল টুকটুকে ফুলে বাড়ির শোভা বেড়েছে। গোলডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ৩ মার্চছবি: আলীমুজ্জামান