পানি গেছে কমে, তাই মাঝনদীতে আটকে পড়ে নৌকাটি। সাঙ্গু নদী, বান্দরবান, ১০ এপ্রিল। ছবি: মং হাই সিং মারমা
৮ / ২১
বর্ষা আসার আগে নৌকা মেরামত ও রং করছেন মালিকেরা; বাড়ছে প্রস্তুতি। বংশাই নদ, রশিদ দেওহাটা এলাকা, মির্জাপুর, টাঙ্গাইল, ৯ এপ্রিল। ছবি: প্রথম আলো
৯ / ২১
সাংগ্রাই উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে মারমা তরুণীরা। পানখাইয়া পাড়া, খাগড়াছড়ি, ১০ এপ্রিলছবি: জয়ন্তী দেওয়ান
১০ / ২১
ঘোড়ার গাড়িতে মাঠ থেকে ফসল নিয়ে বাড়ির পথে। গোবিন্দপুর, মালঞ্চি, পাবনা, ১০ এপ্রিল। ছবি: হাসান মাহমুদSADDAM PALO
১১ / ২১
বসন্তের বিদায়বেলায় ফুটে আছে নীলমণি লতা; মধুর টানে তাতে পাখির আনাগোনা। কসাইপট্টি, পাবনা, ১০ এপ্রিল। ছবি: হাসান মাহমুদSADDAM PALO
১২ / ২১
যন্ত্রের মাধ্যমে পানি সেচ দিচ্ছেন এক কৃষক, প্রখর রোদের কারণে মাথায় তুলেছেন ছাতা। রামনাথপুর, সদর, রংপুর, ১০ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২১
এই সূক্ষ্ম জালের ফাঁদে চিংড়ির রেণুর সঙ্গে ধ্বংস হচ্ছে অন্যান্য জলজ প্রাণীর লার্ভা। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা, ১০ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২১
বাংলা বর্ষবরণের ব্যস্ততা; রং-তুলিতে তৈরি হচ্ছে নান্দনিক মুখোশ। জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম, ১০ এপ্রিলছবি: জুয়েল শীল
১৫ / ২১
জ্বালানিসংকটের কারণে তেল পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই বাড়ছে বাইসাইকেলের চাহিদা। নিউমার্কেট মোড়, চট্টগ্রাম, ১০ এপ্রিলছবি: জুয়েল শীল
১৬ / ২১
ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে বাতাস; বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ, ১০ এপ্রিলছবি: দীপু মালাকার
১৭ / ২১
একে তো এক মোটরসাইকেলে চারজন, তাঁদের কারও মাথায় হেলমেট নেই, তার ওপর চলছেন উল্টোপথে। নিয়ম ভেঙে এমন চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। মাতুয়াইল, ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়ক, ১০ এপ্রিলছবি: দীপু মালাকার