একঝলক (২২ সেপ্টেম্বর ২০২৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করা হতো পিপি। সেটি দিয়েই এখন বানানো হয়েছে কাকতাড়ুয়া। মেঘাগাছা, বগুড়া, ২২ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
২ / ২৩
ফসলের মাঠের ওপর দিয়ে চলে যাওয়া বৈদ্যুতিক তারে বসেছে একঝাঁক বুনো কবুতর। রাজাবাড়ী, শ্রীপুর, গাজীপুর। ২২ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
৩ / ২৩
রোলার স্কেটিং খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। জেলা পরিষদ চত্বর, বগুড়া, ২২ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ২৩
টিপটিপ বৃষ্টিতে ভ্যানে উঠে নিজেরা ভিজলেও ছোট বোনটিকে গামছা দিয়ে ঢেকে রেখেছে ভাইয়েরা। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ২২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২৩
লাইনে জায়গা রাখা হয়েছে ব্যাগ দিয়ে। টিসিবির আটা কিনতে এই লাইন। ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর, ২২ সেপ্টেম্বর
ছবি: নূরে আলম সিদ্দিকী
৬ / ২৩
বাড়িতে লালন–পালন করা চীনা জাতের মুরগি সড়কের পাশে ঘাস খাচ্ছে। ময়নাকুঠি, রংপুর, ২২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২৩
কাপ্তাই হ্রদ ভ্রমণে পর্যটকেরা। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২২ সেপ্টেম্বর
ছবি :  সুপ্রিয় চাকমা
৮ / ২৩
দীর্ঘদিন সেতুর কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে এলাকাবাসী। কাঠ ও বাঁশের তৈরি ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করছে শিক্ষার্থী ও পথচারীরা। কাশেমপাড়া, বান্দরবান, ২২ সেপ্টেম্বর
ছবি: মংহাইসিং মারমা
৯ / ২৩
বাতাবি লেবু  নেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে । ঘিলাছড়ি, রাঙামাটি, ২২ সেপ্টেম্বর
ছবি :  সুপ্রিয় চাকমা
১০ / ২৩
দল বেঁধে জুমের পাকা ধান কাটছেন জুমিয়ারা। তারাছা, বান্দরবান, ২২ সেপ্টেম্বর
ছবি: মংহাইসিং মারমা
১১ / ২৩
বৃষ্টিভেজা ডালিম ফুল,কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, ইছাপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২২ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১২ / ২৩
মনোমুগ্ধকর গোল্ডেন পেনি ফুল। এটিকে অনেকে ফায়ারওয়ার্কস ট্রি ফ্লাওয়ার নামেও চেনে। ফুলগুলো সাধারণত উজ্জ্বল হলুদ রঙের হয় এবং আকারে আতশবাজির মতো বিস্তৃত। অশোকতলা, কুমিল্লা, ২২ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান
১৩ / ২৩
মাছ ধরতে বিলের দিকে যাচ্ছেন এক মৎস্যশিকারি। বুড়াইল, রংপুর, ২২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৩
মাছ শিকারে ব্যস্ত কয়েকজন। কটিয়াদী, কিশোরগঞ্জ, ২২ সেপ্টেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
১৫ / ২৩
মজার ভঙ্গিমায় বিড়ালটি। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ সেপ্টেম্বর
ছবি: সাজেদুল আলম
১৬ / ২৩
দিন দিন কমছে দোয়েল পাখির সংখ্যা। ইটপাথরের শহরে দোয়েল পাখি তেমন একটা দেখা যায় না। খাবারের খোঁজে দেয়ালের ওপর হাঁটাহাঁটি করছে একটি দোয়েল পাখি। স্টেশনরোড, সিলেট, ২২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২৩
ভ্যানে করে কলা নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন এক প্রবীণ বিক্রেতা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ফুটপাতে এভাবেই জিড়িয়ে নিচ্ছেন তিনি। কাজীরবাজার, সিলেট, ২২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২৩
ফুটে আছে তেলাকুচা ফুল। জেলা পরিষদ, ময়মনসিংহ, ২২ সেপ্টেম্বর
ছবি: মোস্তাফিজুর রহমান
১৯ / ২৩
রাতভর বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এক অভিভাবক একটি শিশুকে কোলে নিয়ে তাকে পারাপার করছে। নবগ্রাম রোড, বরিশাল, ২২ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
২০ / ২৩
বর্ষাকালে পানি থাকায় বাড়িতে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো। সেখান দিয়ে পারাপার হচ্ছেন এক গ্রামীণ বধূ। হাদল, ফরিদপুর, পাবনা, ২২ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
২১ / ২৩
শুকানোর জন্য খোলা জায়গায় সাজিয়ে রাখা হয়েছে পাটখড়ি। সেখানে নিচু স্থানে জমা পানিতে গরুকে গোসল করাতে নিয়ে এসেছেন এক গৃহস্থ। চাঁচকিয়া, আটঘরিয়া, পাবনা, ২২ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
২২ / ২৩
রংপুরে গতকাল রোববার ‘মব’ করে জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলীকে হেনস্তার প্রতিবাদ, জড়িত সন্ত্রাসী ও ইন্ধনদাতাদের গ্রেপ্তারের দাবিতে সম্মিলিত সাংবাদিক সমাজ ব্যানারে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা নগরে মানববন্ধন করেন। প্রেসক্লাবের সামনে, রংপুর, ২২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২৩ / ২৩
বৃষ্টির কারণে নগরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কের ওপর জমে থাকা বৃষ্টির পানিতে ব্যাটারিচালিত বাহন ধুয়ে নিচ্ছেন চালক। নবগ্রাম রোড, বরিশাল, ২২ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান