কাপ্তাই হ্রদের পাড়ে সড়ক ও জনপদ বিভাগের এই বাগানের নাম ‘লেক ভিউ গার্ডেন’। বাগানজুড়ে মোরগ ফুলের সমারোহে ছবি তুলছেন এক পর্যটক। সড়ক বাঁধ, রাঙামাটি, ৮ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৮
পাহাড়ে নিজের বাগানে চাষ করা মাল্টা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম এলাকা থেকে রাঙামাটি শহরে বিক্রি করতে এনেছেন এই নারী। বনরূপা, রাঙামাটি, ৮ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৮
খড়কুটোর ওপর বসেছে ফড়িং। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৮ নভেম্বরছবি: সাদিক মৃধা
৪ / ১৮
কাঠ খোদাই করে শিল্পকর্ম তৈরি করছেন এই কারিগর। জাদীপাড়া, বান্দরবান, ৮ নভেম্বরছবি: মং হাই সিং মারমা
৫ / ১৮
বাঁশের খুঁটির ওপর বসে শিকারের অপেক্ষায় ফিঙে। রায়েরমহল, খুলনা, ৮ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৮
ভৈরব নদে মাছ ধরার জন্য জাল ঠিক করছেন এই মৎস্যজীবী। ৪ নম্বর ঘাট, খুলনা, ৮ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৮
গাছের ডালে বসে আছে ছোট্ট পাখি টুনটুনি। পানছড়ি অরণ্য কুঠির, খাগড়াছড়ি, ৮ নভেম্বরছবি: জয়ন্তী দেওয়ান
৮ / ১৮
ফুলে ফুলে মধু খুঁজছে প্রজাপতি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ৮ নভেম্বরছবি: মোস্তাফিজুর রহমান
৯ / ১৮
ঠেলা জাল দিয়ে মাছ শিকারে ব্যস্ত দুজন। মজলিশপুর, কিশোরগঞ্জ, ৮ অক্টোবরছবি: তাফসিলুল আজিজ
১০ / ১৮
খাবারের জন্য পাতিহাঁসের পালকে পানিতে ছেড়ে দিচ্ছেন তিনি। বড় হাওর, কিশোরগঞ্জ, ৮ অক্টোবরছবি: তাফসিলুল আজিজ
১১ / ১৮
কৃষকের কাছ থেকে ২ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকা মণ দরে পেঁয়াজ কিনছেন ব্যবসায়ীরা। বানেশ্বর হাট, পুঠিয়া, রাজশাহী, ৮ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
১২ / ১৮
ধুন্দুল ফুল আর প্রজাপতি একাকার। রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা, ৮ অক্টোবরছবি: আবদুর রহমান ঢালী
১৩ / ১৮
মধুপুর থেকে খুলনার ফলের আড়তে আনারস এসেছে। আকার অনুযায়ী ৩০ থেকে ৬০ টাকায় প্রতিটি বিক্রি হচ্ছে। কদমতলা, খুলনা, ৮ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৮
হিমেল হাওয়া থেকে বাঁচাতে শিশুকে পরানো হয়েছে শীতের জামা। শিরোইল, রাজশাহী, ৮ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
১৫ / ১৮
রস সংগ্রহ করতে খেজুরগাছ প্রস্তুতে ঠুসির (দা–চাকু রাখার পাত্র) প্রয়োজন হয়। কেনার আগে বাঁশের পণ্যটি পরখ করে দেখছেন ক্রেতা। বানেশ্বর হাট, রাজশাহী, ৮ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
১৬ / ১৮
লালশাকের জমির আগাছা পরিষ্কারে ব্যস্ত কৃষিশ্রমিক। সুরেরবাগ, দাউদকান্দি, কুমিল্লা, ৮ নভেম্বরছবি: আবদুর রহমান ঢালী
১৭ / ১৮
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও নিয়োগের সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করেছে সংস্কৃতিকর্মীরা। কাপাসিয়া, গাজীপুর, ৮ নভেম্বরছবি: সংগৃহীত
১৮ / ১৮
চাকরিতে দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অবস্থান। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ৮ নভেম্বরছবি: শুভ্র কান্তি দাশ