একঝলক (৯ আগস্ট ২০২৬)

১ / ২১
পাহাড়ে জুমের মরিচগাছে ফুটেছে হালকা হলুদ রঙের ফুল। সাধনাপুর, রাঙামাটি, ৯ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২১
যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় ভৈরব নদের ওপর নির্মাণাধীন সেতুর কাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। সেতুটি চালু না হওয়ায় পাশের কাঠের পাটাতন দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। দাইতলা, যশোর, ৯ আগস্ট
ছবি: প্রথম আলো
৩ / ২১
উড়ে এসে ঘাসের ওপর বিশ্রাম নিচ্ছে একটি ফড়িং। জাবুসা, রূপসা, খুলনা, ৯ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২১
ঝালকাঠির কীর্তিপাশার ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও বাগান ঘুরে দেখেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। নৌকায় ঘুরে পেয়ারা বাজারের ব্যস্ততা দেখেন তিনি। ঝালকাঠি, ৯ আগস্ট
ছবি: প্রথম আলো
৫ / ২১
জুমখেতের আগাছা পরিষ্কার করছেন এই পাহাড়ি কিষানি। সাধনাপুর, রাঙামাটি, ৯ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২১
মেঘনা নদীতে জেগে ওঠা বৈরাগীর চরে বাথানে মহিষের দুধ দোহন করছেন রাখাল। বৈরাগীর চর, ভোলা, ৯ আগস্ট
ছবি: নেয়ামতউল্যাহ
৭ / ২১
কচুরিপানায় ভরা চলনবিলে চলছে যাত্রীবাহী নৌকা। তিশিখালী, সিংড়া, নাটোর, ৯ আগস্ট
ছবি: মুক্তার হোসেন
৮ / ২১
ওভারপাসের ওপর বিকল ট্রাকে পেছন থেকে আরেক ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হন। দুর্ঘটনার পর উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছিলিমপুর, বগুড়া, ৯ আগস্ট
ছবি: সোয়েল রানা
৯ / ২১
মাছের ঘের পাহারা দেওয়ার জন্য এমন ছোট ছোট ঘর তৈরি করা হয়। জাবুসা, রূপসা, খুলনা, ৯ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২১
নিয়ন্ত্রণ হারিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়কে সেতুর রেলিংয়ে ঝুলে আছে একটি ট্রাক। জাউয়াবাজার, ছাতক, সুনামগঞ্জ, ৯ আগস্ট
ছবি: খলিল রহমান
১১ / ২১
বাড়ির আঙিনায় লাগানো মরিচগাছে ফুটেছে ফুল। দেবরাজপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৯ আগস্ট
ছবি: সাজেদুল আলম
১২ / ২১
বাগান থেকে ঝুড়িভর্তি কলা সংগ্রহ করে বাড়িতে ফিরছেন এক চাষি। গেৎশিমানীপাড়া, বান্দরবান, ৯ আগস্ট
ছবি: মং হাই সিং মারমা
১৩ / ২১
মুন্সিগঞ্জে একটি ভবন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মালিরঅঙ্ক বাজার, লৌহজং, মুন্সিগঞ্জ, ৯ আগস্ট
ছবি: প্রথম আলো
১৪ / ২১
পথের ধারে ফুটে আছে সাদা কেশরাজ ফুল। তামাই, বেলকুচি, সিরাজগঞ্জ, ৯ আগস্ট
ছবি: আরিফুল গণি
১৫ / ২১
ফাঁকা সড়ক ধরে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছে দুই সহপাঠী শিশু। হারাটি, রংপুর, ৯ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২১
হাটে জমে উঠেছে সোনালি আঁশ পাটের বেচাকেনা। পাট কিনে গুদামজাত করছেন এক ব্যবসায়ী। অভিরামপুর, দেবোত্তর, আটঘরিয়া, পাবনা, ৯ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২১
ছোট্ট শিশুকে নিয়ে আনন্দে মেতেছেন এক অভিভাবক। শেখটারী, রংপুর, ৯ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২১
চলনবিলের নতুন পানিতে মাছ শিকারে জাল পেতেছেন এক জেলে। বোয়াইলমারী, চাটমোহর, পাবনা, ৯ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২১
সবজির মাচায় বসে আছে একটি কালোমাথা কসাই পাখি। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ৯ আগস্ট
ছবি: সাদিক মৃধা
২০ / ২১
বিভিন্ন মডেলের বাইসাইকেলে সাজানো দোকানে চলছে বেচাকেনা। ডাকবাংলা মোড়, খুলনা, ৯ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
২১ / ২১
বরিশালের স্থানীয় পত্রিকা ‘বিপ্লবী বাংলাদেশ’-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বক্তব্য দেন। অশ্বিনীকুমার হল, বরিশাল, ৯ আগস্ট
ছবি: সাইয়ান