একঝলক (১৮ ডিসেম্বর, ২০২২)

১ / ২৫
শীত মৌসুমে মৌ চাষ করে মধু সংগ্রহ করা হয়। মৌ বক্স থেকে মধু সংগ্রহ করছেন এক চাষি। দীঘি, মানিকগঞ্জ, ১৭ ডিসেম্বর
ছবি: আব্দুল মোমিন
২ / ২৫
গোলগাছ থেকে রস সংগ্রহ করে সেই রস জ্বাল দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। শীতকালে এটি হয়। ২০০ গাছ থেকে প্রতিদিন দুই বেলা ৫ থেকে ৮ কলস রস পাওয়া যায়। প্রতি কলস রসে আড়াই থেকে তিন কেজি গুড় হয়। প্রতি কেজি ১৮০ থেকে ২৩০ টাকায় বিক্রি হয়। নীলগঞ্জ, কলাপাড়া, পটুয়াখালী, ১৭ ডিসেম্বর
ছবি: শংকর দাস
৩ / ২৫
টি-শার্ট তৈরির থানকাপড়গুলো গোডাউন থেকে নিয়ে যাওয়া হচ্ছে কারখানায়। এসব কাপড় দিয়ে বানানো টি–শার্ট রপ্তানি করা হয়। চাঁদমারী, নারায়ণগঞ্জ, ১৮ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
৪ / ২৫
শীতের মৌসুমে শীতকালীন ফুল গাঁদা, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, ডালিয়া ইত্যাদি বেশি বিক্রি হয় নার্সারিতে। ফুলগাছগুলো ২০ থেকে ১০০ টাকা করে বিক্রি হয়। নূরনগর, খুলনা, ১৮ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২৫
যেখানে শর্ষের খেত, সেখানে মৌমাছির আনাগোনা, থাকে পোকামাকড়ও। সেই পোকা শিকার করছে সাদা বক। বালিখাড়া, বুড়িচং, কুমিল্লা, ১৮ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৬ / ২৫
শীত এলে গোমতী নদীর চরে মাটি কাটার ধুম পড়ে যায়। মাটি কেটে সাবাড় করছেন একশ্রেণির অবৈধ ব্যবসায়ী। বানাসুয়া, কুমিল্লা, ১৮ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৭ / ২৫
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকাল সোয়া ৬টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা ফেরি বন্ধ ছিল। দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে যানবাহন ও যাত্রীদের অপেক্ষা। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৮ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক
৮ / ২৫
কাপ্তাই হ্রদে মশারি জাল দিয়ে ধরা হচ্ছে ছোট চিংড়ি। এক সপ্তাহ আগে ঝোপঝাড় ও লতাপাতা হ্রদে ফেলে রাখা হয়। এসব লতাপাতা পচে চিংড়ি মাছের খাদ্য তৈরি হয়। কিছুদিন পর ফাঁদ দিয়ে মাছ আহরণ করেন তাঁরা। কাটাছড়ি, রাঙামাটি, ১৮ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৫
বিশ্বকাপ ফাইনালে খেলছে আর্জেন্টিনা। ভক্তদের উৎসাহের তাই কমতি নেই। রাতে ফাইনাল শুরু হওয়ার আগে শিশু–কিশোরদের ঢোলের তালে নাচানাচি। বাস্তুহারা, খুলনা, ১৮ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৫
অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী লামিয়া। বার্ষিক পরীক্ষা শেষে খেলাধুলায় সময় কাটছে তার। জামালপুর, রাজশাহী, ১৮ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১১ / ২৫
বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের সিলেট আঞ্চলিক পর্ব। সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় পতাকা ও উৎসবের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস, সিলেট, ১৮ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১২ / ২৫
দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের সদস্যদের খড় কেটে পশুর খাবার তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একটি এনজিওর পক্ষ থেকে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। রসুলাবাদ, সাতকানিয়া, চট্টগ্রাম, ১৮ ডিসেম্বর
ছবি: মামুন মুহাম্মদ
১৩ / ২৫
উপকূলের একটি মহালে সমুদ্র থেকে ধরে আনা মাছ শুঁটকি করার জন্য প্রস্তুত করছেন নারী শ্রমিকেরা। নাজিরারটেক, কক্সবাজার, ১৮ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১৪ / ২৫
আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক মিশুক চালক সুজন নিজের বাহনটি পছন্দের দলের পতাকার রঙে সাজিয়ে আট বছরের মেয়ে সুজানাকে নিয়ে মাইকে দলের জয়সূচক গান বাজিয়ে সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে ঘুরে বেড়াচ্ছেন। বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া এ, নারায়ণগঞ্জ, ১৮ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
১৫ / ২৫
ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা তাই প্রিয় দলের পতাকা দিয়ে সাজিয়ে পুরো সড়কের গলি। তালপুকুরপাড়, কুমিল্লা, ১৮ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১৬ / ২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। সকাল থেকেই সড়ক সংস্কারের কারণে যানজটের সৃষ্টি হয়। বেলা তিনটায়ও এ যানজট ছিল। ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৮ ডিসেম্বর
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১৭ / ২৫
পরীক্ষা শেষে স্কুল মাঠে জাতীয় খেলা কাবাডি খেলছে শিক্ষার্থীরা। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই এখন পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটঘরিয়া, পাবনা, ১৮ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৮ / ২৫
হাটে-বাজারে উঠেছে নতুন ধান। ধানের ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। বিক্রির পর চালকলে পাঠানোর জন্য গাড়ি ভরছেন ধান ওঠানো-নামানোর পেশায় জড়িত শ্রমিকেরা। টেবুনিয়া, পাবনা, ১৮ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২৫
বিশ্বকাপ ফাইনাল খেলার আগে আর্জেন্টিনার সমর্থকেরা কুষ্টিয়া শহরে আনন্দ মিছিল বের করে। এনএস রোড, কুষ্টিয়া, ১৮ ডিসেম্বর
ছবি: তৌহিদী হাসান
২০ / ২৫
দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উন্মুক্ত লাইব্রেরি, সোহরাওয়ার্দী উদ্যান, ১৮ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম
২১ / ২৫
শর্ষে ফুলে হলদে হয়েছে খেত। পোকামাকড় থেকে রক্ষা পেতে কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন কৃষক নজরুল ইসলাম। খামারকান্দি গ্রাম, শেরপুর, বগুড়া, ১৮ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
২২ / ২৫
মাটির প্রলেপ দেওয়া শীতের পিঠা ভাজার কড়াই রোদে শুকাতে দিয়েছেন অমিয় রানি পাল। শুকানোর পর এই কড়াইগুলো পুড়িয়ে বাড়ি থেকেই পাইকারি দরে প্রতিটি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করেন তিনি। হাজিপুর পালপাড়া, শেরপুর সদর, বগুড়া, ১৮ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
২৩ / ২৫
বিশ্বকাপ ফাইনালের আগে নিজেদের পছন্দের দলের জন্য শুভকামনা জানিয়ে শোভাযাত্রা বের করেন পাবনার আর্জেন্টিনার সমর্থকেরা। হাতি, ঘোড়া, গাড়ি, মোটরসাইকেল, রিকশা ও হেঁটে শহরের প্রধান প্রধান সড়কে নেচেগেয়ে উল্লাস করেন তারা। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ১৮ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
২৪ / ২৫
হাটবাজারে উঠেছে নতুন ধান। প্রকারভেদে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১৩০০ টাকায়। বিক্রির পর চালকলে পাঠানোর জন্য গাড়িতে ধান ওঠাচ্ছেন শ্রমিকেরা। টেবুনিয়া, পাবনা, ১৮ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
২৫ / ২৫
স্কুলমাঠে কাবাডি খেলছে শিক্ষার্থীরা। দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটঘরিয়া, পাবনা, ১৮ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ