একঝলক (১৩ সেপ্টেম্বর ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছাতা মাথায় কোলের সন্তানকে নিয়ে গন্তব্যে যাচ্ছে এক পরিবার। ফার্মগেট, ঢাকা, ১৩ সেপ্টেম্বর
ছবি: আশরাফুল আলম
২ / ১৩
খুলনা জেলা পর্যায়ের বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি খেলায় অংশগ্রহণ করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ মাধ্যমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রূপসা জেবিএম মাধ্যমিক বিদ্যালয়। সার্কিট হাউস মাঠ, খুলনা, ১৩ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৩
রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশন ফুটপাত ও সড়কের ওপর অবৈধ দোকানপাট উচ্ছেদ করবে—এমন খবর পেয়ে হকাররা নিজের মালামাল সরিয়ে নিচ্ছেন। বায়তুল মোকাররম এলাকা, ঢাকা ১৩ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন
৪ / ১৩
ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে আজ ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন পরিবহনশ্রমিকেরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল, সিলেট, ১৩ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৩
খেত থেকে বেগুন তুলে বিক্রির জন্য হাটে যাবেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরা। যানবাহনের অপেক্ষায় সড়কের পাশে বসে আছেন। ওয়াগগ্যা উচ্চবিদ্যালয় এলাকা, রাঙামাটি, ১৩ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৩
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কৃষি গবেষণা কেন্দ্রে নতুন উদ্ভাবিত কাজুবাদাম। রাঙামাটি, ১৩ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৩
বৃষ্টিতে ভিজছে এক ফিঙে। স্টেশন রোড, সিলেট, ১৩ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৩
বৃষ্টির পানিতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের পেছনের এলাকা তলিয়ে গেছে। সেখানে জাল ফেলে মাছ শিকারে নেমেছেন শৌখিন মৎস্যশিকারিরা। জহুরুলনগর গেট, বগুড়া, ১৩ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৯ / ১৩
বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত চুলা মেরামতের কাজ করছেন মো. শাহজাহান। গ্যাস–সংকটের কারণে বিকল্প হিসেবে পাম চুলা, ইলেকট্রিক চুলা, স্টোভ প্রভৃতির চাহিদা বেড়েছে। কালিরবাজার, নারায়ণগঞ্জ, ১৩ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
১০ / ১৩
বৃষ্টির পানিতে কলেজ ক্যাম্পাসে বসে ছবি তুলছেন দুই শিক্ষার্থী। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ১৩ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১১ / ১৩
গণপরিবহনে যাত্রার সময় জানালা দিয়ে হাত বা কনুই বাইরে রাখার কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। অনেক সময় হাত বিচ্ছিন্ন হয়ে পঙ্গুত্ব, এমনকি মৃত্যুও হয়। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা, ১৩ সেপ্টেম্বর
ছবি: জাহিদুল করিম
১২ / ১৩
যানজটে নাকাল নগরবাসী। দিনভর বৃষ্টিতে যানজটে আটকে মানুষকে পড়তে হয় ভোগান্তিতে। কারওয়ানবাজার, ঢাকা, ১৩ সেপ্টেম্বর
ছবি: জাহিদুল করিম
১৩ / ১৩
আড়ত থেকে ড্রাগন ফল কিনে এনে বিক্রির আশায় ফুটপাতে বসেছেন অনিমেষ বৈদ্য। কেজিপ্রতি ২৫০ টাকা বিক্রি হচ্ছে এ ফল। আলিপুর, ফরিদপুর, ১৩ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান