পড়ন্তবেলায় নাগরদোলা প্রস্তুত করা হচ্ছে। বেতুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৭ ডিসেম্বরছবি: সাজেদুল আলম
২ / ২০
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংশোধনের দাবিতে মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে বিটিআরসি ও এনবিআর ভবনের সামনের রাস্তায় অবস্থান নেন ব্যবসায়ীরা। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্যামলী, ঢাকা, ৭ ডিসেম্বরছবি: সাজিদ হোসেন
৩ / ২০
সবুজ পাতার মাঝে হলুদ ঝিঙেফুল। সাপছড়ি, রাঙামাটি, ৭ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ কমিটির নির্ধারিত সদস্য ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ভূমিকম্প–পূর্ববর্তী ও পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা ও মোকাবিলায় মহড়ার আয়োজন করা হয়। বরিশাল স্টেডিয়াম, ৭ ডিসেম্বরছবি: সাইয়ান
৫ / ২০
কাপ্তাই হ্রদে মাছ ধরছেন জেলে। আসামবস্তি সেতু, রাঙামাটি, ৭ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২০
গজারিগাছের চূড়ায় বসে আছে বক। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ৭ ডিসেম্বরছবি: সাদিক মৃধা
৭ / ২০
কনকনে শীত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন তাঁরা। তবে এটা ঝুঁকিপূর্ণ। শিশুপার্ক চত্বর, জুড়ী, মৌলভীবাজার, ৭ ডিসেম্বরছবি: কল্যাণ প্রসূন
৮ / ২০
সদাই শেষে শিশুসন্তানকে নিয়ে নৌকায় চেপে বাড়ি ফিরছেন এক মারমা দম্পতি। সাঙ্গু নদ, বান্দরবান, ৭ ডিসেম্বরছবি: মং হাই সিং মারমা
৯ / ২০
কুয়াশাভেজা সকালে সাইকেল চালিয়ে কাজে ছুটছেন এক ব্যক্তি। শেখপাড়া, রংপুর, ৭ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১০ / ২০
পানি সেচের পর ডোবায় জমে থাকা পানিতে মাছ খুঁজতে ব্যস্ত এক মারমা নারী। থোয়াইগ্য পাড়া, বান্দরবান, ৭ ডিসেম্বরছবি: মং হাই সিং মারমা
১১ / ২০
গাছের পাতায় শিশির জমেছে। ঢেভাছড়ি, রাঙামাটি, ৭ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২০
শীতের সবজি হিসেবে কদর রয়েছে লাউয়ের। সকাল সকাল লাউ বিক্রি করতে বেরিয়েছেন এক বিক্রেতা। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর, ৭ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
১৩ / ২০
ধান ঝাড়ছেন এই নারী। সোনাকানিয়া, গাবতলী, বগুড়া, ৭ ডিসেম্বরছবি: সোয়েল রানা
১৪ / ২০
খালে নৌকা চালিয়ে জ্বালানির সরঞ্জাম নিয়ে বাড়ি ফিরছেন এক দম্পতি। বিল পাবলা, ডুমুরিয়া, ৭ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২০
দোকানে ঝুলিয়ে রাখা আঙুরের থোকায় উড়ে এসে বসেছে মৌমাছি। উজিরাকান্দি বাজার, তিতাস, কুমিল্লা, ৭ ডিসেম্বরছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ২০
উড়ে এসে পাতায় বসেছে বর্ণিল প্রজাপতি। কুলটি, ডুমুরিয়া, খুলনা, ৭ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২০
গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় তিন সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন, ঢাকা, ৭ ডিসেম্বরছবি: প্রথম আলো
১৮ / ২০
সচিবালয় সড়ক অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। আবদুল গণি রোড, ঢাকা, ৭ ডিসেম্বরছবি: দীপু মালাকার