অতি তীব্র দাবদাহে পুড়ছে পাবনাসহ গোটা বাংলাদেশ। তীব্র গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল। গতকাল পাবনায় স্মরণকালের সবচেয়ে বেশি তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার নিকট বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকার নামাজ আদায় ও মোনাজাত করেছেন পাবনাবাসী। সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ, পাবনা, ১৮ এপ্রিলছবি: হাসান মাহমুদ