একঝলক (১০ নভেম্বর ২০২৫)

১ / ১৮
বুনো ফুলে বসেছে রঙিন প্রজাপতি। ফুরমোনপাড়া, রাঙামাটি, ১০ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৮
প্রকৃতিতে শীতের আমেজ। তাই গরম কাপড় কেনা চলছে। গাবতলী, বগুড়া, ১০ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৩ / ১৮
সেতু না থাকায় নৌকা দিয়ে রাংসা নদী পারাপার করেন মানুষ। তারাকান্দা, ময়মনসিংহ, ১০ নভেম্বর
ছবি: মোস্তাফিজুর রহমান
৪ / ১৮
গাছের ডালে বক। জামিরা, ফুলতলা খুলনা, ১০ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৮
কুয়াশামাখা শীতের সকালে মোটরসাইকেলে বাচ্চাদের বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন অভিভাবকেরা। সাঙ্গু ব্রিজ, বান্দরবান, ১০ নভেম্বর
ছবি: মং হাই সিং মারমা
৬ / ১৮
নিজের খেত থেকে হলুদ তুলে এনে বাড়ির আঙিনায় বাছাই করছেন কৃষক। কাপ্তাই, রাঙামাটি, ১০ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৮
হেমন্তের মাঝামাঝি সময়ে পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আমেজ। বলেয়াপাড়া, পঞ্চগড়, ১০ নভেম্বর
ছবি: রাজিউর রহমান
৮ / ১৮
পুরান ঢাকায় গুলির ঘটনার পর রাজধানীর প্রবেশপথে তল্লাশি চালায় পুলিশ। বাবুবাজার এলাকা, ১০ নভেম্বর
ছবি: প্রথম আলো
৯ / ১৮
রাজধানীতে ডেঙ্গু রোগী বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে ৩১৫ জনে দাঁড়িয়েছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ১০ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১০ / ১৮
রংপুরে পুরোদমে আমন ধান কাটার ধুম পড়েছে। ছবিটি রংপুর শহরতলির পানবাড়ি এলাকা থেকে তোলা। ১০ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৮
কুমার নদে ঝাঁকি জাল ফেলে মাছ ধরছেন একজন। গঙ্গাবরদি, ফরিদপুর, ১০ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৮
সকালে মনু নদ দিয়ে বাঁশের চালান নিয়ে যাচ্ছেন কয়েকজন। চাঁদনীঘাট, মৌলভীবাজার, ১০ নভেম্বর
ছবি: আকমল হোসেন
১৩ / ১৮
ঘাঘট নদের পানি শুকিয়ে যাচ্ছে। হাঁটুপানি পেরিয়ে ছাগল কোলে করে ওপারে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। তালুক ধর্মদাস, রংপুর, ১০ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৮
চুয়াডাঙ্গা থেকে এসেছে ধনেপাতা। বিক্রেতারা পাইকারি বিক্রির জন্য সাজিতে নিয়ে বসেছেন। ডিসি ঘাট, বরিশাল, ১০ নভেম্বর
ছবি: সাইয়ান
১৫ / ১৮
বিলে জন্মানো কচুরিপানা কেটে ভ্যানে তুলছেন একটি হস্তশিল্প তৈরির কারখানার শ্রমিকেরা। শুকানো ও প্রক্রিয়াজাত করা কচুরিপানার কাণ্ড বা আঁশ দিয়ে ঝুড়ি, ব্যাগ, টুপি, টেবিল ম্যাটসহ ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বিদেশে রপ্তানি করা হয়। দক্ষিণডিহি, ফুলতলা, খুলনা, ১০ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ১৮
বেতন দশম গ্রেডে উন্নীতসহ কয়েকটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকেরা। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১০ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
১৭ / ১৮
রংপুরে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করে কলেজ কর্তৃপক্ষ। এতে শিক্ষকসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়। কারমাইকেল কলেজ চত্বর, রংপুর, ১০ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ১৮
জলাশয়ে কচুরিপানার ফুল তুলছে এক শিশু। মনোহরগঞ্জ, কুমিল্লা, ১০ নভেম্বর
ছবি: আবদুর রহমান