একঝলক (২৮ মে ২০২৬)

১ / ৬
বৃষ্টিভেজা লিলি। রাতের বৃষ্টিতে শিশিরবিন্দু জমে আছে লিলি ফুলের কলিতে। লুম্বিনী গ্রাম, রাঙামাটি, ২৮ মে
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ৬
অর্কিডে বসেছে নীল ভ্রমর। কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ২৮ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ৬
পাহাড়ি কিষানিরা জুমের ফসল তুলে রাঙামাটি শহরে পোস্ট অফিস এলাকায় বিক্রির জন্য বসেছেন। আছে হরেক রকমের শাকসবজি ও ফলমূল। রাঙামাটি, ২৮ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৬
ঈদের আনন্দে শিশুরা ঘুরছে সড়কে। গজঘণ্টা, গঙ্গাচড়া, রংপুর, ২৮ মে
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৬
রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে কোরবানির পশুর চামড়া বেচাকেনা। পোস্তার গুদামগুলোয় লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে কোরবানির পশুর চামড়া। লালবাগ, ঢাকা, ২৮ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ৬
চট্টগ্রামের লোহাগাড়ায় দলছুট হয়ে দুর্বল হয়ে পড়া একটি হস্তিশাবক উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয় মানুষের খবরের ভিত্তিতে চুনতি ইউনিয়ন থেকে শাবকটি উদ্ধার করে বন্য প্রাণী হাসপাতালে নেওয়া হয়। চট্টগ্রাম, ২৭ মে
ছবি: প্রথম আলো