একঝলক (৩০ জুলাই ২০২৬)

১ / ২৩
ফুটে আছে বৃষ্টিভেজা গোলাপি রেইন লিলি। পয়েস্তীরচর, ময়মনসিংহ, ৩০ জুলাই
ছবি: মোস্তাফিজুর রহমান
২ / ২৩
সকালের বাজারে মাছ বিক্রি শেষে সাইকেলের পেছনে ঝুড়ি নিয়ে বাড়ি ফিরছেন পেশাদার জেলে রঞ্জন মালো। ধুলদী, ফরিদপুর, ৩০ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৩ / ২৩
জলাভূমিতে ঘুরে বেড়াচ্ছে শামুকখোল পাখি। সোনামুয়া, গাবতলী, বগুড়া, ৩০ জুলাই
ছবি: সোয়েল রানা
৪ / ২৩
সাপ্তাহিক ছুটিসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গৃহপরিচারিকা শ্রমিক ইউনিয়ন, রংপুর মহানগর শাখা। জাহাজ কোম্পানি মোড়, রংপুর, ৩০ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২৩
অটোভ্যানে করে হাটে ধান বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন দুই কৃষক। তরনীহাট, গাবতলী, বগুড়া, ৩০ জুলাই
ছবি: সোয়েল রানা
৬ / ২৩
বৃষ্টিতে ভিজে আরও সতেজ হয়ে উঠেছে বাতাবি লেবুর ফুল। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩০ জুলাই
ছবি: সাজেদুল আলম
৭ / ২৩
প্রবল জোয়ারের ঢেউয়ে ব্লক সরে গিয়ে নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশবাড়িয়া ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক। বাঁশবাড়িয়া ফেরিঘাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৩০ জুলাই
ছবি: প্রথম আলো
৮ / ২৩
স্কুল ছুটির পর গল্প করতে করতে বাড়ির পথে হাঁটছে শিক্ষার্থীরা। রাজার মাঠ, বান্দরবান, ৩০ জুলাই
ছবি: মং হাই সিং মারমা
৯ / ২৩
কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে গ্রামের সড়ক। এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে রশি টানা ডিঙিনৌকাই এখন ভরসা। আলুটিলা থেকে লুম্বিনী গ্রাম, রাঙামাটি, ৩০ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২৩
হামের নির্মম থাবায় মেজ ও সেজ সন্তানকে হারিয়েছেন। এখন বড় ও ছোট সন্তানও হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। ছোট সন্তানকে বুকে নিয়ে হাসপাতালে উদ্বিগ্ন মা নাকয়ো খুমি প্রকাশ বৈনাং। হাম আইসোলেশন ওয়ার্ড, বান্দরবান সদর হাসপাতাল, ৩০ জুলাই
ছবি: মং হাই সিং মারমা
১১ / ২৩
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে বাঁচতে নিমগাছের পাতার আড়ালে আশ্রয় নিয়েছে সিপাহী বুলবুলি। রাবারবাগান, রাঙামাটি, ৩০ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২৩
মেঘলা আকাশ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজছে বরিশাল নগর। বিবির পুকুর, বরিশাল, ৩০ জুলাই
ছবি: সাইয়ান
১৩ / ২৩
স্থানীয় বিশেষ জাতের ‘ধলসুন্দরী’ কচু বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন এক কৃষক। মোল্লাপাড়া, রংপুর, ৩০ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৩
টানা বৃষ্টিতে পুরোনো ও নষ্ট ছাতা মেরামতের ব্যস্ততা বেড়েছে। ধরনভেদে প্রতিটি ছাতা মেরামতের মজুরি ২০ থেকে ১০০ টাকা। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল, ৩০ জুলাই
ছবি: সাইয়ান
১৫ / ২৩
জমিতে চলছে হালচাষ। পানিতে ভেসে ওঠা মাছ ধরতে ভিড় করেছেন একদল নারী। বকচি, রংপুর, ৩০ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৩
মরা গাছের খুঁটিতে বসে একটি ফড়িং। আদমপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৩০ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
১৭ / ২৩
সিলেটের গোলাপগঞ্জে পদযাত্রা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহন করা গাড়িতে হামলা হয়েছে। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। সিলেট সার্কিট হাউস, সিলেট, ৩০ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২৩
সাইকেলে ঝুরিভাজা ও পপকর্ন বিক্রির উদ্দেশ্যে বের হয়েছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। বৃষ্টির মধ্যেই চলছেন গন্তব্যের পথে। রায়েরহল, খুলনা, ৩০ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২৩
হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নেওয়া হলেও কালুনগর এলাকায় এখনো ছোট পরিসরে চলছে কয়েকটি কারখানা। খোলা স্থানে ফেলে রাখা চামড়ার স্তূপে বাড়ছে পরিবেশদূষণ। কালুনগর, হাজারীবাগ, ঢাকা, ৩০ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
২০ / ২৩
ভালো দামের আশায় গুদামে সংরক্ষণ করা হলুদ রোদে শুকাচ্ছেন কয়েকজন পাহাড়ি নারী। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৩০ জুলাই
ছবি: জয়ন্তী দেওয়ান
২১ / ২৩
এমআরটি প্রকল্পের নির্মাণকাজের জন্য সড়কের একাংশ খুঁড়ে রাখায় সংকুচিত হয়েছে যান চলাচলের পথ। এতে এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। নতুন বাজার, ঢাকা, ৩০ জুলাই
ছবি: দীপু মালাকার
২২ / ২৩
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেপ্তার হওয়া লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হচ্ছে। গতকাল বুধবার তাঁকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা, ৩০ জুলাই
ছবি: শুভ্র কান্তি দাস
২৩ / ২৩
খাদ্যপণ্যের বাজার সরবরাহ ও দামের ওপর প্রভাব নিয়ে সিপিডি আয়োজিত সেমিনার। ব্র্যাক ইন সেন্টার, ঢাকা, ৩০ জুলাই
ছবি: খালেদ সরকার