একঝলক (২০ জুন ২০২৬)

১ / ২১
রংপুরে বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল বনাম হাইতির খেলায় ব্রাজিল ৩-০ গোলে জেতায় সমর্থকদের উল্লাস। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর, ২০ জুন
ছবি: মঈনুল ইসলাম
২ / ২১
পাহাড়ে নানা কলার পসরা। শশী দেওয়ান পাড়া, রাঙামাটি, ২০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২১
রাজশাহী থেকে ট্রাকযোগে আনা আম পিকআপে ওঠানো হচ্ছে। দাউদকান্দি, কুমিল্লা, ২০ জুন
ছবি: আবদুর রহমান ঢালী
৪ / ২১
নিমশার বাজার থেকে আনা তালের শাঁস খুচরা বিক্রির জন্য নামানো হচ্ছে। আসমানিয়া বাজার, তিতাস, কুমিল্লা, ২০ জুন
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ২১
সুন্দরবনের পণ্ডিতখালী খালের পাশে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা। কয়রা, খুলনা, ২০ জুন
ছবি: প্রথম আলো
৬ / ২১
ফুটে আছে ব্লিডিং হার্ট। মধ্যপাড়া ভরমোহনী, সিরাজগঞ্জ, ২০ জুন
ছবি: সাজেদুল আলম
৭ / ২১
সবুজ ঘাসে জমেছে ভোরের শিশিরবিন্দু। মানরা, মানিকগঞ্জ, ২০ জুন
ছবি: আব্দুল মোমিন
৮ / ২১
যমুনা নদীতে শিশুদের দুরন্তপনা। দড়িপাড়া, বগুড়া, ২০ জুন
ছবি: সোয়েল রানা
৯ / ২১
যমুনা নদীতে জাল ফেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন এক ব্যক্তি। সারিয়াকান্দি, বগুড়া, ২০ জুন
ছবি: সোয়েল রানা
১০ / ২১
সমুদ্রসৈকতে উচ্ছেদের পর আবারও গড়ে উঠেছে অবৈধ দোকান। সুগন্ধা সমুদ্রসৈকত, কক্সবাজার, ২০ জুন
ছবি: সাজিদ হোসেন
১১ / ২১
নিচু জমিতে জমেছে বৃষ্টির পানি। সেই পানিতে শিকারে নেমেছে একটি বক। দেয়ানা, খুলনা, ২০ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২১
খুলনার ঐতিহ্যবাহী মসলা চুইঝালের চাহিদা এখনো তুঙ্গে। আকার ও পুরুত্বভেদে প্রতি কেজি চুইঝাল ৩০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। দৌলতপুর, খুলনা, ২০ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২১
বনের ভেতর গাছের ডালে বসে আছে পরিচিত আবাসিক পাখি সাতভাই ছাতারে। স্থানীয়ভাবে এটি ‘কেচকেচি’ পাখি নামে পরিচিত। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ২০ জুন
ছবি: সাদিক মৃধা
১৪ / ২১
পথের ধারে নার্সারিতে ফুটে আছে শ্বেতশুভ্র নাগচাঁপা ফুল। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ২০ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২১
বরিশাল মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে কীর্তনখোলা একাদশ ও সুগন্ধা একাদশের মধ্যকার খেলায় চলছে বল দখলের লড়াই। টুর্নামেন্টে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন। বেলস পার্ক, বরিশাল, ২০ জুন
ছবি: সাইয়ান
১৬ / ২১
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বেড়েছে সিলেটের সবচেয়ে বড় সুরমা নদীর পানি। কিনব্রিজ, সিলেট, ২০ জুন
ANISছবি: আনিস মাহমুদ
১৭ / ২১
সুরমা নদীতে নৌকায় বসে জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। মেন্দিবাগ, সিলেট, ২০ জুন
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২১
টিফিনের বিরতিতে বিদ্যালয় প্রাঙ্গণের গাছ থেকে নামানো পাকা কাঁঠাল খেয়ে আনন্দে মেতেছে একদল শিক্ষার্থী। ভাঙ্গামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দরবান, ২০ জুন
ছবি: মং হাই সিং মারমা
১৯ / ২১
বর্ষার আগমনী বার্তা নিয়ে সবুজ পাতার আড়ালে ফুটেছে শুভ্র চালতা ফুল। সতেজ রূপে দৃষ্টি কাড়ছে ফুলটি। ক্যামলং, বান্দরবান, ২০ জুন। ছবি: মং হাই সিং মারমা
২০ / ২১
কুমিল্লা বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। কুমিল্লা সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ, ২০ জুন
ছবি: প্রথম আলো
২১ / ২১
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পাবনার ঐতিহ্যবাহী শহীদ বুলবুল সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী। অনুষ্ঠানটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। পাবনা, ২০ জুন
ছবি: হাসান মাহমুদ