Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
খুঁজুন
ই-পেপার
Eng
Login
একঝলক
একঝলক (২৬ জুলাই ২০২৬)
আপডেট: ২৬ জুলাই ২০২৬, ১২: ৫৩
১ / ২১
ফুটে আছে ধান লিলি বা ওয়াকিং আইরিস লিলি ফুল। পাটগুদাম উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ, ২৬ জুলাই
ছবি: মোস্তাফিজুর রহমান
২ / ২১
বৃষ্টিভেজা কুরচি ফুলের শুভ্র সৌন্দর্য। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ২৬ জুলাই
ছবি: আকমল হোসেন নিপু
৩ / ২১
গাছের পাকা পেঁপে খেতে এসেছে জোড়া শালিক। লুম্বিনী, রাঙামাটি, ২৬ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২১
খাবারের খোঁজে গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে দুটি মুনিয়া পাখি। পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া, ফরিদপুর, ২৬ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৫ / ২১
শ্রাবণের নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। দিঘী, মানিকগঞ্জ, ২৬ জুলাই
ছবি: আবদুল মোমিন
৬ / ২১
আমন ধান চাষের জন্য জমি প্রস্তুত করছেন কৃষক। হেতালবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২৬ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২১
রাজবন বিহারের প্রাঙ্গণ শোভিত করেছে হলুদ রঙের জবা ফুল। রাঙামাটি, ২৬ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২১
চরাঞ্চলের গ্রামীণ পথ ধরে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে এক শিক্ষার্থী। পালডাঙ্গী, ডিক্রির চর, ফরিদপুর, ২৬ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৯ / ২১
যমুনা নদীর তীরে বেড়াতে আসা শিক্ষার্থীদের ছবি তুলে দিচ্ছেন এক শিক্ষক। হার্ডপয়েন্ট এলাকা, সিরাজগঞ্জ, ২৬ জুলাই
ছবি: সাজেদুল আলম
১০ / ২১
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এক কৃষক। হানসামা পাড়া, বান্দরবান, ২৬ জুলাই
ছবি: মং হাই সিং মারমা
১১ / ২১
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার নিজস্ব ডাম্পিং–ব্যবস্থা না থাকায় প্রতিদিন বর্জ্য শহরের বিভিন্ন প্রধান সড়কের পাশে ফেলা হয়। এতে ছড়িয়ে পড়া দুর্গন্ধে দুর্ভোগে পড়ছেন পথচারীরা। ভৈরব স্টেশন সড়ক, কিশোরগঞ্জ, ২৬ জুলাই
ছবি: সুমন মোল্লা
১২ / ২১
নদীর পানি মাড়িয়ে গবাদিপশু নিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। হানসামা পাড়া, বান্দরবান, ২৬ জুলাই
ছবি: মং হাই সিং মারমা
১৩ / ২১
ঘাঘট নদে জাল ফেলে মাছ ধরছেন দুই শৌখিন মৎস্যশিকারি। নিসবেতগঞ্জ, রংপুর, ২৬ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২১
রংপুরে পুরোদমে চলছে আমন ধানের চারা রোপণের কাজ। জমিতে ব্যস্ত কৃষক ও কৃষিশ্রমিকেরা। ফতেপুর, রংপুর, ২৬ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২১
বৃষ্টিভেজা কাপ্তাই লেকের নীলাভ জলরাশিতে নৌভ্রমণে মেতেছেন কয়েকজন ভ্রমণকারী। বাঁকছড়িমুখ, রাঙামাটি, ২৬ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২১
প্রখর রোদের মধ্যেই গন্তব্যের উদ্দেশে চলছেন মানুষ। কিনব্রিজ, সিলেট, ২৬ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২১
সকালে বাড়ির উঠানে খেলনা গাড়ি নিয়ে খেলায় মেতেছে দুই শিশু। অযোধ্যাপুর, রংপুর, ২৬ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২১
তপ্ত দুপুরে গরম থেকে স্বস্তি পেতে সুরমা নদীতে গোসল করছে শিশু-কিশোরেরা। চাঁদনীঘাট, সিলেট, ২৬ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২১
বাগানের ভেতর তেলাপোকা শিকার করে খাচ্ছে দোয়েল। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ২৬ জুলাই
ছবি: সাদিক মৃধা
২০ / ২১
ভ্যানে করে রুই মাছের পোনা নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে যাচ্ছেন এক ব্যবসায়ী। হেতালবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২৬ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
২১ / ২১
বিক্রি শুরু হয়েছে নতুন পাট। কৃষকের কাছ থেকে কেনা পাট ভ্যানে তুলে নেওয়া হচ্ছে গুদামে। মমিন মাতুব্বরের ডাঙ্গী, ফরিদপুর, ২৬ জুলাই
ছবি: আলীমুজ্জামান
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
একঝলক
থেকে আরও দেখুন
নদী
বাণিজ্য
ভ্রমণ
একঝলক