প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হচ্ছে। বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার, ২০ জুলাইছবি: আকমল হোসেন
৫ / ২০
কলাগাছে রশি বেঁধে টেনে চাষের জমি সমান করছেন এক কৃষক। শূকরছড়ি, রাঙামাটি, ২০ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
কাপ্তাই হ্রদের পাশে শিকারের খোঁজে সাদা বক। লেমুছড়ি, রাঙামাটি, ২০ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২০
হাটজুড়ে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে মাছ ধরার নানা ধরনের ফাঁদ ও নিত্যপ্রয়োজনীয় তৈজসপত্র। আদমদীঘি হাট, বগুড়া, ২০ জুলাইছবি: সোয়েল রানা
৯ / ২০
টানা বৃষ্টিতে ছাতা মাথায় এক পথযাত্রী। শাহজালাল উপশহর, সিলেট, ২০ জুলাইছবি: আনিস মাহমুদ
১০ / ২০
চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে এখন ইলিশ নয়; বরং বড় আকারের পাঙাশ নজর কাড়ছে ক্রেতাদের। চাঁদপুর, ২০ জুলাইছবি: আলম পলাশ
১১ / ২০
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে চলছে তিন চাকার যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা, ২০ জুলাইছবি: আবদুর রহমান ঢালী
১২ / ২০
করোনাকালে পরিচিতি পাওয়া পিপিই পোশাক এখন অনেক রিকশাচালকের কাছে বৃষ্টির দিনে রেইনকোট। ট্রাফিক মোড়, আবদুল হামিদ সড়ক, পাবনা, ২০ জুলাইছবি: হাসান মাহমুদ
১৩ / ২০
সুন্দরবনে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় শাকবাড়িয়া নদীর তীরে সারি বেঁধে রাখা জেলেনৌকা। কয়রা, খুলনা, ২০ জুলাইছবি: ইমতিয়াজ উদ্দীন
১৪ / ২০
সাদা সুতা প্রক্রিয়াজাতের জন্য নেওয়া হচ্ছে। রং করার পর এসব সুতা দিয়ে তাঁতে বোনা হবে নকশার লুঙ্গি, যা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কুলুনিয়া, দোগাছি, পাবনা, ২০ জুলাইছবি: হাসান মাহমুদ
১৫ / ২০
বাঁশের খুঁটিতে উড়ে এসে বসেছে ফিঙে পাখিটি। পাইক্ষ্যংপাড়া, বান্দরবান, ২০ জুলাইছবি: মং হাই সিং মারমা
১৬ / ২০
টানা বৃষ্টিতে গাইবান্ধা শহর রক্ষা বাঁধের অন্তত ২৫টি স্থানে মাটি ধসে গেছে। কুটিপাড়া, গাইবান্ধা, ২০ জুলাইছবি: প্রথম আলো
১৭ / ২০
উজান থেকে নেমে আসা ঢলে বিলীন হয়ে গেছে বিদ্যালয় ভবনের একটি দেয়ালের অংশবিশেষ। কলমাকান্দা, নেত্রকোনা, ২০ জুলাইছবি: প্রথম আলো
১৮ / ২০
বিদ্যালয় ছুটির পর বিভাগীয় বৃক্ষমেলায় গিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা দেখছে শিক্ষার্থীরা। জিলা স্কুল মাঠ, রংপুর, ২০ জুলাইছবি: মঈনুল ইসলাম
১৯ / ২০
‘ছড়ায়ে বৃষ্টির বেলফুল, দুলায়ে মেঘলা চাঁচর চুল’ শিরোনামে আয়োজিত ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করছে শিল্পীরা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, রংপুর, ২০ জুলাইছবি: মঈনুল ইসলাম
২০ / ২০
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ অংশে সড়কে সৃষ্টি হওয়া গর্তে বেড়েছে যান চলাচলের ঝুঁকি। কুমিল্লা, ২০ জুলাইছবি: আবদুর রহমান