একঝলক (২৫ ডিসেম্বর ২০২৫)

১ / ২১
বকুল ফুলে মধু খুঁজছে মৌমাছি। নূরনগর, খুলনা, ২৫ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২১
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড়। সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার, ২৫ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৩ / ২১
ত্রিপুরা জনগোষ্ঠীর মাচা ঘরে ধান শুকানো হচ্ছে। বাঘাইছড়ি, রাঙামাটি, ২৫ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২১
পর্যটকেরা যেন যেখানে–সেখানে আবর্জনা না ফেলেন, এ কারণে বাঁশের তৈরি ডাস্টবিন রাখা হয়েছে। কংলাকপাড়া, সাজেক, রাঙামাটি, ২৫ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২১
সুনামগঞ্জের হাজং পল্লিতে দেউলি উৎসবে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। কাইতকোনা, সুনামগঞ্জ, ২৫ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৬ / ২১
শীতের সকালে ওম পেতে নাতিকে নিয়ে রোদের খোঁজে দাদু। বাস্তুহারা, খুলনা, ২৫ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২১
তীব্র শীতে গরম পোশাক পরে কাজে বের হয়েছেন এই ব্যক্তি। মালিগাছা, পাবনা, ২৫ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৮ / ২১
উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। তবু থেমে নেই জনজীবন। পাতলা কম্বলে জড়িয়ে শীতের কাঁপুনি উপেক্ষা করে মাছ বিক্রির আশায় বসে আছেন তিনি। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২৫ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৯ / ২১
তীব্র শীতে গবাদিপশু নিয়ে বিপাকে গৃহস্থ ও খামারিরা। শীতের কষ্ট লাঘব করতে ছাগলের শরীরে চটের বস্তা কেটে পরিয়েছেন তিনি। আরাজি নিয়ামত, রংপুর, ২৫ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২১
রিকশা চালানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি শুরু করেছেন পাবনার উত্তর শালগাড়িয়ার এই ব্যক্তি। ট্রাফিক মোড়, পাবনা, ২৫ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১১ / ২১
উত্তরাঞ্চলজুড়ে তীব্র শীতে কাতর মানুষ। একই সঙ্গে শীতে কাবু গবাদিপশুও। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা। অভিরাম, রংপুর; ২৫ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
কনকনে শীতের সকাল। ঘরে মন বসে না শিশুটির, তাই নাতির বায়না মেটাতে খেলার সাথি হয়ে বাইরে বেরিয়েছেন এই ব্যক্তি। ময়নাকুঠি, রংপুর; ২৫ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২১
বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে মাঠে কিছুদিন আগে মেলা বসেছিল। প্রশাসন মেলাটি ভেঙে দিলেও মাঠে স্তূপ করা রয়েছে মেলার মাঠে বিছানো ইটগুলো। এতে সেখানকার শিশু–কিশোরদের খেলাধুলায় বিঘ্ন ঘটছে। মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ, বগুড়া; ২৫ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৪ / ২১
তীব্র যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। শহীদনগর, দাউদকান্দি, কুমিল্লা; ২৫ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১৫ / ২১
শীত এলেই পিঠাপুলি তৈরির ধুম পড়ে। চাহিদা বেড়ে যায় পিঠা তৈরির অন্যতম উপকরণ নারকেলের। বিক্রির জন্য  ট্রাক থেকে নারকেল নামাচ্ছেন শ্রমিকেরা। স্টেশন সড়ক, বগুড়া; ২৫ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৬ / ২১
কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের বাসিন্দা আনোয়ার হোসেন দাউদকান্দি এলাকায় এসে ঘুরে ঘুরে প্লাস্টিকের ড্রাম বিক্রি করছেন। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা; ২৫ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান
১৭ / ২১
রাজধানীতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন। আলফাত স্কয়ার, সুনামগঞ্জ; ২৫ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১৮ / ২১
শীত বাড়ার সঙ্গে চাহিদা বাড়ছে শীতবস্ত্রের। গ্রামীণ বাজারে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন বয়সী মানুষের শীতের কাপড়। আদমপুর, মৌলভীবাজার; ২৫ ডিসেম্বর
ছবি: আকমল হোসেন
১৯ / ২১
বাঁশের তৈরি ডালা-কুলা, সাজি, রেক, ফুলদানিসহ নানা পণ্য ভারে করে ঘুরে ঘুরে বিক্রি করছেন এক বিক্রেতা। হাজরাতলা, ফরিদপুর; ২৫ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
২০ / ২১
ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বর্ষপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। জিলা স্কুল চত্বর, ফরিদপুর; ২৫ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
২১ / ২১
নদীর স্বচ্ছ পানিতে পরিযায়ী পাখির কিচিরমিচির। নরসুন্দা নদী, কিশোরগঞ্জ; ২৫ ডিসেম্বর
ছবি: তাফসিলুল আজিজ