একঝলক (০১ মে ২০২৬)

১ / ১৩
সোনালু ফুলে বসেছে কালো ভ্রমর। বালাঘাটা, বান্দরবান, ১ মে
ছবি: মং হাই সিং মারমা
২ / ১৩
অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে জমির ধান। সেই ধান কেটে নিয়ে আসছেন কৃষিশ্রমিকেরা, পহলুদ্দির পাড়, দাউদকান্দি, কুমিল্লা, ১ মে
ছবি: আবদুর রহমান ঢালী
৩ / ১৩
আকাশে কালো মেঘ। হাওরের কৃষকেরা দুশ্চিন্তায়। বিরইমাবাদ, মৌলভীবাজার, ১ মে
ছবি: প্রথম আলো
৪ / ১৩
মহান মে দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রংপুর নগরে শোভাযাত্রা বের হয়। কাছারিবাজার, রংপুর, ১ মে
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৩
বৈশাখী পূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। মহাজনপাড়া, খাগড়াছড়ি, ১ মে
ছবি: জয়ন্তী দেওয়ান
৬ / ১৩
মে দিবস উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ব্যানারে উপজেলা সদরে শোভাযাত্রা বের হয়। জুড়ী, মৌলভীবাজার, ১ মে
ছবি: কল্যাণ প্রসূন
৭ / ১৩
কুমার নদে নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরছেন পাড়ের শৌখিন মৎস্যশিকারি। গোবিন্দপুর, ফরিদপুর, ১ মে
ছবি: আলীমুজ্জামান
৮ / ১৩
বাড়ির বারান্দায় বসে বুদ্‌বুদ উড়িয়ে আনন্দে মেতেছে এক শিশু। তংপ্রুপাড়া, বান্দরবান, ১ মে
ছবি: মং হাই সিং মারমা
৯ / ১৩
জমিতে লাগানোর জন্য ভ্যানে করে কলার চারা নিয়ে যাচ্ছেন কয়েকজন চাষি। রামজাদী, বান্দরবান, ১ মে
ছবি: মং হাই সিং মারমা
১০ / ১৩
দুই মাস নিষেধাজ্ঞার পর জেলেরা জাল ফেলেছেন মেঘনা নদীতে। মেঘনা নদী, চাঁদপুর, ১ মে
ছবি: আলম পলাশ
১১ / ১৩
রংপুরে মহান মে দিবস উপলক্ষে নগরের প্রেসক্লাবের সামনে উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখা গণসংগীতের আয়োজন করে। প্রেসক্লাব এলাকা, রংপুর, ১ মে
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৩
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নির্মাণ শ্রমিক ফেডারেশন। শহীদ রফিক সড়ক, মানিকগঞ্জ, ১ মে
ছবি: আব্দুল মোমিন
১৩ / ১৩
বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপন উপলক্ষে রাঙামাটির বৌদ্ধ সম্প্রদায়ের পুণ্যার্থীদের শোভাযাত্রা। শহর সংযোগ বাঁধ, রাঙামাটি, ১ মে
ছবি: সুপ্রিয় চাকমা