একঝলক (২৭ আগস্ট, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
কৃষক সাইফুল ইসলাম নিজের জমিতে সাত হাজার টাকা খরচ করে লাউয়ের আবাদ করেছেন। প্রতিটি লাউয়ের খুচরা মূল্য ৫০ টাকা। প্রতিদিন স্থানীয় বাজারে ৫০টি লাউ বিক্রি করেন। উত্তর মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
২ / ২১
বেশ কিছু দিন গরমের পর স্বস্তির বৃষ্টি হলেও বেড়েছে বিড়ম্বনা। গতকাল শুক্রবার দুপুর থেকে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। বনরূপা দেওয়ানপাড়া, রাঙামাটি, ২৭ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২১
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লা নগরের শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শিল্পকলা একাডেমি, কুমিল্লা, ২৭ আগস্ট
ছবি: এম সাদেক
৪ / ২১
সপ্তাহের প্রতি শনি ও বুধবার হাটের দিন। দূরদূরান্ত থেকে ভ্যান-নছিমনে বিক্রির জন্য বিভিন্ন ধরনের ফলদ গাছ নিয়ে আসা হয় হাটে। সকালেই নছিমন বোঝাই করে বিক্রেতা নিয়ে এসেছেন আম, আমড়া, জলপাই, বেদানা, পেয়ারাসহ নানান ফলদ গাছ। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৭ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
৫ / ২১
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিসৌধে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা। ঢাকা, ২৭ আগস্ট
ছবি: দীপু মালাকার
৬ / ২১
আলমগীর ও ইয়াছিন রাজশাহী থেকে আনা কাঁচা মরিচ পিকআপ ভ্যানযোগে বিভিন্ন এলাকায় প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি করছেন। পেন্নাই-মতলব সড়ক, বিটেশ্বর, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ২১
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শব্দদূষণমুক্ত করার লক্ষ্যে হর্ন বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন দর্শন বিভাগের শিক্ষার্থী মতিউর রহমান সরকার। ঢাকা, ২৭ আগস্ট
ছবি: দীপু মালাকার
৮ / ২১
ভূমিদস্যু, ধর্ষক, খুনি ও নির্যাতনকারীদের প্রতি লাল কার্ড প্রদর্শন কর্মসূচি ‘শিকলবন্দী জনজাতি’ পালন করে বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৭ আগস্ট
ছবি: দীপু মালাকার
৯ / ২১
চা–শ্রমিক ধর্মঘটের ১৫তম দিন আজ। ধর্মঘটের কারণে চা–বাগানগুলোয় নষ্ট হচ্ছে চা–পাতা। ভাড়াউড়া চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৭ আগস্ট
ছবি: শিমুল তরফদার
১০ / ২১
কালো ধোঁয়া ছেড়ে বাতাস দূষিত করে সড়কে চলছে যাত্রীবাহী বাস। দূষিত বাতাসের কারণে দিন দিন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। কোনাবাড়ী, মিরপুর, ঢাকা, ২৭ আগস্ট
ছবি: আশরাফুল আলম
১১ / ২১
কাছেই পদচারী-সেতু। তবুও সড়ক বিভাজকের ফাঁক গলে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন পথচারীরা। শ্যামলী, ঢাকা, ২৭ আগস্ট
ছবি: আশরাফুল আলম
১২ / ২১
ট্রলার থেকে বালু নামানোর কাজে ব্যস্ত নারী শ্রমিকেরা। শ্যামপুর, ঢাকা, ২৭ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
১৩ / ২১
রাজধানীর জুরাইনে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় অতিষ্ঠ এলাকাবাসী। প্রতিদিন দুর্গন্ধযুক্ত নোংরা পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে তাঁদের। আলমবাগ, জুরাইন, ঢাকা, ২৭ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ২১
জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে প্রখর রোদে নতুন ভোটারদের লাইন। ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদ, দীঘিনালা খাগড়াছড়ি, ২৭ আগস্ট
ছবি: পলাশ বড়ুয়া
১৫ / ২১
হঠাৎ বৃষ্টিতে রংপুর নগরের লালবাগ এলাকার সড়কে পানি জমে। এ সময় দুরন্তপনায় মেতে ওঠে শিশুরা। রংপুর, ২৭ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২১
খুলনা মহানগরের রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত সড়কটি চার লেন করার উদ্যোগ নিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। সড়কটি প্রশস্ত করার জন্য দীর্ঘদিন ধরে এভাবে খুঁড়ে রাখা হয়েছে। ফলে চলাচলের ক্ষেত্রে দুর্ভোগে পড়ছেন পথচারীরা। লবণচরা, খুলনা, ২৭ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২১
প্রচণ্ড গরমে মাঠে কাজ করতে গিয়ে ক্লান্ত। তৃষ্ণা মেটাতে সেচযন্ত্র থেকে পানি পান করছেন এক কৃষক। পশ্চিম খাসবাগ, রংপুর, ২৭ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২১
‘জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করো ও দাম কমাও-মানুষ বাঁচাও’ স্লোগানে পদযাত্রা বের করে গণতন্ত্র মঞ্চ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৭ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
১৯ / ২১
লেকে মাছ শিকারের আশায় এক পানকৌড়ি। গোরদহ, গাবতলী, বগুড়া, ২৭ আগস্ট
ছবি: সোয়েল রানা
২০ / ২১
কাঁথা তৈরিতে ব্যস্ত এক নারী। বিল মামুদপুর, ফরিদপুর, ২৭ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
২১ / ২১
খেলনা ট্রাকে বালু ভরার খেলায় মেতেছে দুই শিশু। খলিশাকুড়া, গাবতলী, বগুড়া, ২৭ আগস্ট
ছবি: সোয়েল রানা