অযত্নে শহীদ মিনার

শুরু হয়েছে ভাষার মাস। ভাষার মাসেও কেন্দ্রীয় শহীদ মিনার পড়ে রয়েছে অযত্ন–অবহেলায়। আবর্জনা পড়ে আছে শহীদ মিনারের আশপাশে। মূল বেদিতে পড়ে রয়েছে জুতো। এখানে আসা মানুষের মধ্যেও এ নিয়ে সচেতনতা কম। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছাড়া সারা বছরই শহীদ মিনারের এমন অযত্ন চোখে পড়ে। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের ছবিগুলো তুলেছেন সাবিনা ইয়াসমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
জুতো পায়ে শহীদ মিনারে। চলছে সেলফি ও ধূমপান
২ / ১০
চারপাশে পড়ে আছে আবর্জনা
৩ / ১০
ছিন্নমূল মানুষ শহীদ মিনারেই থাকে।
৪ / ১০
অযত্নের ছাপ সবখানে
৫ / ১০
বসার জায়গাগুলো আবর্জনায় ভরা
৬ / ১০
খাওয়ার পরে আবর্জনা ফেলে রেখে যায় অনেকে
৭ / ১০
মূল বেদিতে চলছে সাইকেলও
৮ / ১০
বেচাবিক্রিও চলে সমানে
৯ / ১০
ছিন্নমূল মানুষ থাকে এখানেই
১০ / ১০
মূল বেদিতে জুতো পড়ে আছে