ইয়াসের প্রভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। ভোলা, চট্টগ্রামের পতেঙ্গা, সেন্ট মার্টিন সমুদ্রসৈকতে সমুদ্রের পানির ঢেউয়ের আঘাতে গাছপালা উপড়ে গেছে, প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতি হচ্ছে উপকূলীয় জনগোষ্ঠীর।

১ / ৮
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল জোয়ার-জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের মাছঘাট-বসতঘর গুচ্ছগ্রাম প্লাবিত হয়েছে
ছবি: নেয়ামতউল্যাহ
২ / ৮
ঝড়ের প্রভাবে সমুদ্রে সৃষ্টি হচ্ছে বিশাল আকারের ঢেউ, যা আছড়ে পড়ছে সমুদ্রের তীরের বাঁধে। চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতের জেলেপাড়া এলাকায়
ছবি: সৌরভ দাশ
৩ / ৮
ঢেউয়ের পানিতে খেলায় মেতেছে একদল শিশু-কিশোর। চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতের জেলেপাড়া এলাকায়
ছবি: সৌরভ দাশ
৪ / ৮
উপকূলের দিকে দেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। তাই ক্ষতি এড়াতে কর্ণফুলী নদীতে সারিবদ্ধভাবে নোঙর করে রাখা হয়েছে জাহাজ। আগ্রাবাদ, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৫ / ৮
সেন্ট মার্টিন সমুদ্রসৈকতে সমুদ্রের পানি আছড়ে পড়ছে
ছবি: প্রথম আলো
৬ / ৮
ঢেউয়ের আঘাতে নারকেলগাছ উপড়ে গেছে সেন্ট মার্টিন সৈকতে
ছবি: প্রথম আলো
৭ / ৮
সমুদ্র উত্তাল। ঢেউয়ের আঘাতে সৈকতে সারি সারি গাছ উপড়ে পড়ে আছে সেন্ট মার্টিন সমুদ্রসৈকতে
ছবি: প্রথম আলো
৮ / ৮
সেন্ট মার্টিন সমুদ্রসৈকতের পাড়ে গড়ে ওঠা হোটেলের সীমানাপ্রাচীন ঢেউয়ের আঘাতে পড়ে গেছে
ছবি: প্রথম আলো