একঝলক (২৭ মে ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৪
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সৃষ্ট জোয়ারে ভেঙে গেছে সেন্ট মার্টিনের একমাত্র জেটিটি। সেন্ট মার্টিন, ২৭ মে
ছবি: প্রথম আলো
২ / ৩৪
ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউ। এর মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চলাচল করছে সাধারণ মানুষ। খোলপেটুয়া নদী, নীল ডুমুর ঘাট, বুড়িগোয়ালিনী, শ্যামনগর, সাতক্ষীরা, ২৭ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ৩৪
আজ সকালে আকস্মিক ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়েছে মানুষের বসতবাড়িতে। ঘরের ওপর ভেঙে পড়া গাছ সরাচ্ছেন একজন। উজানচর ছাহের মণ্ডল পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ীর, ২৭ মে
ছবি: এম রাশেদুল হক
৪ / ৩৪
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। বেশির ভাগ পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে। তালমা, গহেরপুর, ফরিদপুর, ২৭ মে
ছবি: প্রথম আলো
৫ / ৩৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে টানা বর্ষণ ও জোয়ারে পুকুরের মাছ ভেসে গেছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। চর রমিজ ইউনিয়ন, রামগতি, লক্ষ্মীপুর, ২৭ মে
ছবি: প্রথম আলো
৬ / ৩৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। পারাপারের অপেক্ষায় ঘাটে ভিড় করছেন যাত্রীরা। শিমুলিয়া ঘাট, মুন্সিগঞ্জ, ২৭ মে
ছবি: অজয় কুন্ডু
৭ / ৩৪
কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়ার বড় সমস্যা ভাঙা বেড়িবাঁধ। পূর্ণিমার জোয়ারের ধাক্কায় বিলীন হচ্ছে নবনির্মিত বেড়িবাঁধ। আলী আকবরডেইল, কক্সবাজার, ২৭ মে
ছবি: প্রথম আলো
৮ / ৩৪
সূর্যপুরী আমের গাছ। মৌসুমের এ সময় গাছে প্রচুর আম ধরে। বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, ২৭ মে
ছবি: প্রথম আলো
৯ / ৩৪
বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাছ ভেঙে পড়েছে সড়কের ওপর। এতে সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। এই গাছ অপসারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেন। শেরপুর, বগুড়া, ২৭ মে
ছবি: সবুজ চৌধুরী
১০ / ৩৪
জোয়ারে পানির চাপে ভেঙে গেছে বাঁধ। ঘরবাড়ি, মাছের ঘের রক্ষায় বাঁধ মেরামতের কাজ করছেন স্থানীয় লোকজন। হুড়কা, রামপাল, বাগেরহাট, ২৭ মে
ছবি: প্রথম আলো
১১ / ৩৪
উত্তাল সমুদ্র দেখতে মানুষের সমাগম। অনেককেই এ সময় ছবি তুলতে দেখা যায়। কলাতলী পয়েন্ট, কক্সবাজার, ২৭ মে
ছবি: প্রথম আলো
১২ / ৩৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে সন্ধ্যা নদীর পানি বেড়েছে। ভেঙে গেছে উজিরপুর-সাতলা বেড়িবাঁধ সড়ক। জেলা ও উপজেলা সদরের সঙ্গে সাতলা, হারতা, বরাকোঠা ও ওটরা ইউনিয়নের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উজিরপুর, বরিশাল, ২৭ মে
ছবি: প্রথম আলো
১৩ / ৩৪
হলদে ঝুঁটি কাঠঠোকরা পাখি। কুতুকছড়ি, রাঙামাটি, ২৭ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ৩৪
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার লোকালয় থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া হরিণ ট্রলারে সুন্দরবন নিয়ে যাওয়া হচ্ছে। পিরোজপুর, ২৭ মে
ছবি: এ কে এম ফয়সাল
১৫ / ৩৪
খুলনার কয়রা উপজেলার আবহাওয়া সকাল থেকে ভালো। রোদ-বৃষ্টির খেলা চলছে সেখানে। মদিনাবাদ, কয়রা উপজেলা, ২৭ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ৩৪
পানির দাম বাড়ার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ওয়াসার সামনে মানববন্ধন করে। কারওয়ান বাজার, ২৭ মে
ছবি: সাজিদ হোসেন
১৭ / ৩৪
করোনা মহামারির মধ্যে জীবন-জীবিকার টানে বাধ্য হয়েই বাজার চালু রাখতে হচ্ছে। এসব বাজারে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার কথা থাকলেও অধিকাংশরাই তা মানছেন না। অনেকে মাস্ক পরলেও সেটা মুখে না লাগিয়ে থুতনিতে ঝুলিয়ে রাখেন। সাদেক খান কৃষি মার্কেট, রায়েরবাজার বেড়িবাঁধ, ঢাকা, ২৭ মে
ছবি: সাইফুল ইসলাম
১৮ / ৩৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং বইছিল ঝোড়ো বাতাস। বাবু বাজার, ২৭ মে
ছবি: দীপু মালাকার
১৯ / ৩৪
করোনাকালে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ ও স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ২৭ মে
ছবি: সাবিনা ইয়াসমিন
২০ / ৩৪
নির্মাণের পর প্রায় দুই বছর অব্যবহৃত পড়ে ছিল নতুন ডাক ভবন। রাজধানীর আগারগাঁওয়ে আজ ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগারগাঁও, ২৭ মে
ছবি: সাবিনা ইয়াসমিন
২১ / ৩৪
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রবল ঢেউয়ে সড়ক ভেঙে পানি ঢুকছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ফেরিঘাট, ২৭ মে
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
২২ / ৩৪
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ার বৃদ্ধিতে বেড়িবাঁধের ওপর দিয়ে পানি গড়িয়ে অন্তত ১৫টি স্থানে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া ব্লক সরে গেছে আরও অন্তত ১৫ স্থানে। জরুরি ভিত্তিতে সংস্কার করা না গেলে দুই কিলোমিটার দৈর্ঘ্যের নতুন নির্মিত বাঁধটি ভেঙে আবারও লোকালয়ে প্লাবন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের লোকজন বড় ফাটলগুলো মেরামতের চেষ্টা করছেন। আকিলপুর সৈকত, বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৭ মে
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
২৩ / ৩৪
উত্তাল শাকবাড়িয়া নদীতে বাগদা চিংড়ির পোনা ধরছেন স্থানীয় ব্যক্তিরা। প্রতিটি পোনা তাঁরা ৮০ পয়সা করে বিক্রি করবে। উত্তর বেদকাশী, কয়রা উপজেলা, খুলনা, ২৭ মে
ছবি: সাদ্দাম হোসেন
২৪ / ৩৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনার কয়রা উপজেলায় বিভিন্ন বাঁধের প্রায় ১০ স্থানে ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ছে। জোয়ারের আগে নিরাপদে গবাদিপশু রেখে আসছেন গরুর মালিক। মঠবাড়ি, কয়রা উপজেলা, খুলনা, ২৭ মে
ছবি: সাদ্দাম হোসেন
২৫ / ৩৪
মঠবাড়ি ইটের সলিং সড়কটি কয়েকটি লোকালয়ের একমাত্র চলাচলের পথ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনার কয়রা নদীর বাঁধ ভেঙে সড়কটি লন্ডভন্ড করে দিয়েছে স্রোত। পরের জোয়ার আসার আগে মানুষ ছুটছে নিরাপদ স্থানে। মঠবাড়ি, কয়রা উপজেলা, খুলনা, ২৭ মে
ছবি: সাদ্দাম হোসেন
২৬ / ৩৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনার কয়রা উপজেলায় বিভিন্ন বাঁধের প্রায় ১০ স্থানে ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ছে। জোয়ার আসার আগে যাতে লোকালয়ে পানি না ঢুকতে পারে, সে জন্য সড়কের ওপর কাদামাটিভর্তি বস্তা দিচ্ছে স্থানীয় ব্যক্তিরা। মঠবাড়ি, কয়রা উপজেলা, খুলনা, ২৭ মে
ছবি: সাদ্দাম হোসেন
২৭ / ৩৪
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমা চলে গেলেও এর প্রভাবে নদী উত্তাল রয়েছে। ফলে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। ২ নম্বর ফেরিঘাট ভেঙে একাকার। বৈরী আবহাওয়ার মাঝে অসংখ্য মানুষ নদী পার হওয়ার অপেক্ষায় বসে আছে নদীর ঘাটে । শিমুলিয়া ঘাট, মুন্সিগঞ্জ, ২৭ মে
ছবি: হাসান রাজা
২৮ / ৩৪
রাজধানীর আরমানিটোলা খেলার মাঠে রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে অকেজো হয়ে রয়েছে সড়ক বাতিগুলো। তাতেই খড়কুটা দিয়ে বাসা বেঁধেছে চড়ুই পাখিরা। ঢাকা, ২৭ মে
ছবি: দীপু মালাকার
২৯ / ৩৪
কপোতাক্ষ নদের জোয়ারের পানি বাঁধ ভেঙে প্রবেশ করছে গাবুরায়। পাড়ে থাকা একজনের সহায়তা নিয়ে সেই ভাঙা অংশ পাড়ি দিচ্ছেন আরেকজন। গাবুরা, শ্যামনগর, সাতক্ষীরা, ২৭ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
৩০ / ৩৪
সীমিত আকারে চালু হওয়া দূরপাল্লার গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে ওঠানো হচ্ছে যাত্রীদের। মহাখালী বাস টার্মিনাল, ২৭ মে
ছবি: দীপু মালাকার
৩১ / ৩৪
রাজধানীতে আজ দুপুরের বৃষ্টি। বাংলামোটর, ঢাকা, ২৭ মে
ছবি: সাবিনা ইয়াসমিন
৩২ / ৩৪
ফরিদপুরে টর্নেডোর ছোবলে তিন শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। শত শত মানুষ এখন খোলা আকাশের নিচে। গহেরপুর, নগরকান্দা, ফরিদপুর, ২৭ মে
ছবি: আলীমুজ্জামান
৩৩ / ৩৪
গ্রামে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের হাতে পাঠ পরিক্রমা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন এক শিক্ষক। দীঘিনালার পশ্চিম থানা পাড়া, খাগড়াছড়ি, ২৭ মে
ছবি: পলাশ বড়ুয়া
৩৪ / ৩৪
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে সাগর মোহনার আশপাশ এলাকা প্লাবিত হয়ে যায়। এই এলাকার পানিবন্দী সাধারণ মানুষ খাওয়ার পানির সংকটে পড়েছে। তাই খাওয়ার পানি সংগ্রহের জন্য ছুটতে হচ্ছে দূরপ্রান্তে। কুকরিমুকরি, চরফ্যাশন, ভোলা, ২৭ মে
ছবি: নেয়ামতউল্যাহ