এক ঝলক (০১ অক্টোবর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
নৌকায় করে হাওর থেকে তুলে আনা লাল শাপলা নিয়ে শিশুটির বাড়ি ফেরার পালা। ছবিটি আজ সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২ / ২২
পেরুর রাজধানী লিমার রাস্তায় ডিগবাজি খাচ্ছে এক কিশোর। এই শারীরিক কসরত দেখিয়ে সংসার চালায় সে। ছবিটি গতকাল মঙ্গলবারের। ছবি: রয়টার্স

৩ / ২২
খালের ধারে খেলছে বস্তির শিশুরা। ছবিটি গতকাল বুধবার ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২২
নদীতে ছোট মাছ পরিষ্কার করছেন এক মৎস্যজীবী। খাবারের আশায় তার পাশে জড়ো হওয়া হাঁসের দল। ছবিটি আজ সিলেট নগরের কাজিরবাজার এলাকায় মাছের আড়তের পাশ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ২২
কচুরিপানার মধ্যেই এক জেলের মাছ ধরা। ছবিটি আজ বগুড়া সদর উপজেলার নুরুইল গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ২২
আউশ ধান কেটে খেতে​ই চলছে মাড়াই। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলার নুরুইল গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২২
ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে চলছে ‘স্বচ্ছ ভারত’ প্রচার। মানুষের মাঝে সচেতনতা বাড়াতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সমাজকর্মীরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ফুল বিতরণ করেন। বাদ যাননি এই চা-বিক্রেতাও। ছবিটি আজ বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ২২
পাকিস্তানের করাচিতে সাউথএন্ড ক্লাব স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দলের মধ্যে আজ বৃহস্পতিবার টি-টোয়েন্টি খেলা হয়। খেলা চলাকালে তিন বান্ধবী সেলফি স্টিক ব্যবহার করে ছবি তুলছেন। ছবি: এএফপি

৯ / ২২
চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ৬০তম বার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাকে নাচে অংশ নিয়েছেন শিল্পীরা। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ২২
জার্মানির এক ছাদে আরাম করে রো​দ পোহাচ্ছে এক বিড়াল। ছবিটি ৩০ সেপ্টেম্বর তোলা। ছবি: এএফপি

১১ / ২২
চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ সানদং-এ চিংদাও ফরেস্ট ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ডে বাঘ ও সিংহ ছানার দল এক খরগোশকে তাড়া করছে। সম্প্রতি তিন মাস বয়সী মানচুরিয়ার বাঘের সাতটি শাবক ও আফ্রিকান সিংহের চারটি ছানাকে গণমাধ্যমের সামনে প্রদর্শন করা হয়েছে। এদের ছবিটি চীনের বার্তা সংস্থা সিনহুয়ার তোলা। এটি প্রকাশ করেছে আইএএনএস।

১২ / ২২
রাশিয়ার সাইবেরিয়ায় ক্রাসনাইয়ারস্ক মিউজিয়াম সেন্টারে একাদশবারের মতো ক্রাসনাইয়ারস্ক মিউজিয়াম দ্বিবার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে যুক্তরাষ্ট্র, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০ জন শিল্পী অংশ নিয়েছেন। ১৯৯৫ সাল থেকে এ আয়োজন চলে আসছে। ছবি: রয়টার্স

১৩ / ২২
চীনের জেজাং প্রদেশের ছিয়নতাং নদীতে জলোচ্ছ্বাসে সৃষ্ট বড় ঢেউয়ের ছবি তুলছেন লোকজন। ছবিটি গতকাল ৩০ সেপ্টেম্বর তোলা। ছ​বি: রয়টার্স

১৪ / ২২
বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত গতকাল ৩০ সেপ্টেম্বর মুম্বাইয়ে এক ফ্যাশন শো’তে শো স্টপার হিসেবে রানওয়েতে হাঁটেন। ছবি: এএফপি

১৫ / ২২
কদিনের টানা গরমের পর আজ বৃহস্পতিবার কোথাও কোথাও স্বস্তি নিয়ে এসেছে এক পশলা বৃষ্টি। আর সেই বৃষ্টিতে খেলায় মেতে উঠেছে এক দল শিশু। ছবিটি খুলনার সোনাডাঙ্গা-নতুন রাস্তা সড়কের বাস্তুহারা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা।

১৬ / ২২
বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে আজ বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১৪ তুলে দেন। ছবি: ফোকাস বাংলা

১৭ / ২২
প্রচণ্ড রোদ। এর মধ্যে আবার হঠাৎ করেই কালো হয়ে আসে আকাশ। তাই বৃষ্টির থেকে বাঁচাতে ডাইংয়ের শ্রমিকেরা শুকনো কাপড় সরিয়ে নিতে ব্যস্ত। ছবিটি আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৮ / ২২
মৌসুমি ফল কতবেলের এক একটি আকার ভেদে বিক্রি হচ্ছে ৫ থেকে ২০ টাকায়। ছবিটি আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের মীরজুমলা সড়ক থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৯ / ২২
বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’ আজ ১৬ বছর পেরিয়ে ১৭-তে পা দিয়েছে। এ উপলক্ষে তেজগাঁওয়ে চ্যানেলটির কার্যালয়ে বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। ছবি: ফোকাস বাংলা

২০ / ২২
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম আজ দুপুরে গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবি: ফোকাস বাংলা

২১ / ২২
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যু পরোয়ানা আজ জারি করেছেন ট্রাইব্যুনাল। এরপর এই পরোয়ানা লাল কাপড়ে মুড়িয়ে বিশেষ বার্তা বাহকের মাধ্যমে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। ছবি: ফোকাস বাংলা

২২ / ২২
হজ শেষে দেশে ফিরছেন হাজিরা। স্বজনের দেখা পেয়ে তাই আপ্লুত। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছবিটি তোলা। ছবি: সাহাদাত পারভেজ