এক ঝলক (০১ অক্টোবর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
এক বছর আগে গুয়াতেমালা​র এল ক্যামব্রে শহরে ভূমিধসে নিহত স্কুলের সহপাঠীদের সমাধিক্ষেত্রে শিশুদের শ্রদ্ধা। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স

২ / ২৫
পুকুরের ওপর উপড়ে পড়া গাছে বসে বড়শি বাইছে এক শিশু। ছবিটি আজ শনিবার খুলনার রূপসা উপজেলার কুদির বটতলা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ২৫
চীনের ৬৭তম জাতীয় দিবস উপলক্ষে গালে দেশটির পতাকা লাগিয়ে সেলফি তুলছেন দুই তরুণী। ছবিটি আজ শনিবার বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ার থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৫
চীনের ৬৭তম জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। সেখানে দাঁড়িয়ে সেলফি তুলছেন অনেকেই। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৫
খুলনায় দ্বিতীয়বারের মতো আয়োজিত তিন দিনব্যাপী বিবাহ মেলার শেষ দিনে ছিল তরুণ-তরুণীদের উপচে পড়া ভিড়। পারপেল বার্ড ও আর্টিজম নামের দুটি ফটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের আয়োজনে নগরের হোটেল ক্যাসেল সালামের দ্বিতীয় তলায় মেলার আয়োজন করা হয়েছে। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৬ / ২৫
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের মনসুর ভবনে আছে কয়েকটি স্যুট তৈরির কারখানা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে গরমে কর্মচারীরা সব বারান্দায় দাঁড়িয়ে থাকেন। ছবিটি শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

৭ / ২৫
রাজধানীর গুলশানে ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে আজ শনিবার সকালে গান্ধী দর্শন নিয়ে আলোচনাসভায় বক্তব্য দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি: সাহাদাত পারভেজ

৮ / ২৫
অতিরিক্ত সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবিটি আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

৯ / ২৫
ঈদের ছুটির সময়ে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুর প্রতিবাদে প্রতীকী লাশ নিয়ে মানববন্ধন করে ‘নিরাপদ সড়ক চাই’ নামক একটি সংগঠন। ছবিটি আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১০ / ২৫
বাংলাদেশ-আফগানিস্তানের সিরিজ নির্ধারণী খেলায় হাফ সেঞ্চুরি পূর্ণ করার পথে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের একটি শট। ছবি: শামসুল হক

১১ / ২৫
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে কেক কেটে মাসিক পত্রিকা ‘কিশোর আলো’র তৃতীয় জন্মদিন উদ্‌যাপন করা হয় আজ শনিবার। ছবি: হাসান রাজা

১২ / ২৫
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকের আলোচকবৃন্দ। এনহ্যান্সড্‌ কোস্টাল ফিশারিজ প্রকল্পের সহযোগিতায় প্রথম আলো আজ শনিবার ‘ইলিশ বাড়ছে: ধরে রাখার উপায়’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে। ছবি: হাসান রাজা

১৩ / ২৫
সিলেটে নগরের যতরপুর পুকুরে আজ শনিবার বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ নামে সিলেট জেলার সাঁতারু বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। ছবি: আনিস মাহমুদ

১৪ / ২৫
চাঁদপুরে চার দিনব্যাপী বইমেলার উদ্বোধন হয়েছে। শনিবার বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল। উদ্বোধনের পর বই দেখছেন আগতরা। ছবি: প্রথম আলো

১৫ / ২৫
এ বছর ফরিদপুরে পাটের উৎপাদন ভালো হলেও কৃষকেরা ভালো দাম পাচ্ছেন না বলে অভিযোগ। বর্তমান বাজারে প্রতি মণ পাট ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আজ শনিবার ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডার সাপ্তাহিক হাটে আশপাশের কৃষকেরা তাঁদের উৎপাদিত পাট এনে বিক্রি করেন। ছবি: আলীমুজ্জামান

১৬ / ২৫
রংপুর নগরের দমদমা এলাকায় ঘাঘট নদের চরে কাশফুল ফুটেছে থোকায় থোকায়। নগরবাসী সুযোগ পেলেই সন্তানদের নিয়ে বেড়াতে ছুটছেন সেখানে। শরতের এমন রূপ দেখাচ্ছেন শিশুদের। ছবিটি গতকাল শুক্রবার বিকেলে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৭ / ২৫
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে বরিশাল ব্রজমোহন কলেজের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মিলনায়তনে ‘শিক্ষার উন্নত পরিবেশ ও জঙ্গিমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: সাইয়ান

১৮ / ২৫
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সৃজনশীল বিষয়ে নম্বর বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীরা খুলনা শহরের রয়েল চত্বরে বিক্ষোভ করে। ছবি: সাদ্দাম হোসেন

১৯ / ২৫
শেরপুরের সুবর্ণখালী নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি দিয়ে বালু বোঝাই একটি ট্রাক যাওয়ার সময় ভেঙে যায় সেতুটি। তবে ভাগ্য ভালো যে সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়নি। পরে ট্রাকের সামনের অংশের কাচ ভেঙে বের হয়ে আসেন চালক ও সহকারী। এ ঘটনার পর থেকে সেতু দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ছবি: দেবাশীষ সাহা রায়

২০ / ২৫
মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণকাজের জন্য ওই সড়ক এখন বেহাল। সামান্য বৃষ্টি হলেই কাদা। আর রোদ উঠলে ধুলা। এর মধ্যে দিয়ে চলতে গেলেই পথচারীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। ছবিটি নিউ সার্কুলার রোড থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৫
পয়োনিষ্কাশনের পানিতে রাজধানীর মালিবাগের ডিআইটি রোডে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা তৈরি হয়ে আছে। ফলে যানবাহন চলাচলে বেশ অসুবিধার সৃষ্টি হচ্ছে। আজ শনিবার সকাল থেকে ঢাকা ওয়াসার কর্মীরা সমস্যা সমাধানের চেষ্টা করছেন। ছবি: আশরাফুল আলম

২২ / ২৫
সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার বিকেলে নাগরিক শোকসভার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সেখানে এক মিনিট নীরবতা পালন করেন বিশিষ্টজনেরা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৫
ফুটপাত দখল করে গড়ে উঠেছে স্থায়ী বিভিন্ন ধরনের দোকান ৷ এ কারণে যাতায়াতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। ছবিটি শনিবার সকালে রাজধানীর পূর্ব তেজতুরী পাড়া থেকে তোলা ৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ২৫
রাজধানীর পূর্ব তেজতুরী পাড়ায় হলি ক্রস কলেজের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে লেগুনা। তাই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয় শিক্ষার্থীদের। ছবিটি শনিবার সকালে তোলা ৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৫ / ২৫
গাজীপুরের জয়দেবপুরে ওমর ফারুক-মণি বেগম দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করার সময় নির্মম নির্যাতনের শিকার হয় চাঁদপুরের নয় বছরের শিশু জান্নাত। প্রথম আলোর তত্ত্বাবধানে গতকাল শনিবার তাকে চাঁদপুর থেকে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: সাবিনা ইয়াসমিন