এক ঝলক (০১ অক্টোবর)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে রাজশাহীর ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১ অক্টোবর
ছবি: শহীদুল ইসলাম
২ / ১৭
কুতুপালং থেকে লম্বাশিয়া ক্যাম্পে যাওয়ার পথে পুলিশের টহল। উখিয়া, ১ অক্টোবর
ছবি: প্রথম আলো
৩ / ১৭
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের ভিড়। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর, ১ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৭
দাবদাহে বানরের তৃষ্ণা নিবারণ করছেন এক ব্যক্তি। খাগড়াছড়ি, ৩০ সেপ্টেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
৫ / ১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়, ১ অক্টোবর
ছবি: সাইয়ান
৬ / ১৭
দিঘিতে ফুটেছে লাল শাপলা। কুমিল্লা, ১ অক্টোবর
ছবি: এম সাদেক
৭ / ১৭
সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মিনিবাসের ধাক্কা লাগে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা আরেকটি বাসের সঙ্গে। এতে সড়কের মাঝে উল্টে পড়ে মিনিবাসটি। এতে অলি বেগম নামের এক যাত্রীর মৃত্যু হয়। চান্দগাঁও বাহির সিগন্যাল, চট্টগ্রাম, ১ অক্টোবর
ছবি: এস এম ইউসুফ উদ্দিন
৮ / ১৭
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিমাপল্লিতে চলছে রং–তুলির শেষ আচঁড়। রাউজান, চট্টগ্রাম, ৩০ সেপ্টেম্বর
ছবি: এস এম ইউসুফ উদ্দিন
৯ / ১৭
পান তোলার উপযোগী হয়েছে কি না, তা পরখ করছেন এক পানচাষি। শুভিপাড়া, বড়গাছি ইউনিয়ন, পবা উপজেলা, রাজশাহী, ১ অক্টোবর
ছবি: শফিকুল ইসলাম
১০ / ১৭
আমনখেতের আইল থেকে গরুর জন্য ঘাস কাটছেন কৃষক মহরম আলী।  সূর্যকান্দি, কালীকচ্ছ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ১ অক্টোবর
ছবি: বদর উদ্দিন
১১ / ১৭
পোশাকশ্রমিক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১ অক্টোবর
ছবি: সাইফুল ইসলাম
১২ / ১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। কার্জন হল, ঢাকা, ১ অক্টোবর।
ছবি: দীপু মালাকার
১৩ / ১৭
প্রথমবারের মতো ঢাকার বাইরে ৭টি বিভাগের মতো ময়মনসিংহেও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ময়মনসিংহ, ১ অক্টোবর
ছবি: আনোয়ার হোসেন
১৪ / ১৭
বনভূমি উদ্ধার ও বৈদ্যুতিক তারে নিরাপত্তা আবরণ দেওয়ার দাবিতে কমলগঞ্জের লাউয়াছড়া  উদ্যান এলাকায় জীববৈচিত্র্য কমিটির মানববন্ধন। সিলেট, ১ অক্টোবর
ছবি:  প্রথম আলো
১৫ / ১৭
শিকার ধরে আমগাছের ডালে চুপটি করে বসে আছে দোয়েল পাখি। থলপাড়া গ্রাম, কাহালু, বগুড়া, ১ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১৬ / ১৭
ইজিবাইকচালক আসলাম শখের বশে বিলে এসেছেন বড়শি দিয়ে মাছ ধরতে। খড়িয়া, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ১৭
খানাখন্দে ভরা মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করার কারণে গৌরীপুর থেকে আমিরাবাদ এলাকা পর্যন্ত সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী