এক ঝলক (০১ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৮
ফ্রান্সের পশ্চিমাঞ্চলের একটি চিড়িয়াখানায় একটি লাল পান্ডা দেখা যাচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: এএফপি

২ / ৩৮
বুনো পরিবেশে খাঁচা থেকে মুক্ত হয়ে ছুট দিয়েছে লিংক্স বলে পরিচিত এক জাতের বনবিড়াল। ছবিটি গত শনিবার জার্মানির একটি অভয়ারণ্য থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ৩৮
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আজ সোমবার সকালে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাস। ছবি: প্রথম আলো

৪ / ৩৮
রাজধানীর হাটখোলায় আজ সোমবার সকালে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গিবাদ প্রতিরোধ ও সুশিক্ষার পক্ষে মানববন্ধন করেন। ছবি: মনিরুল আলম

৫ / ৩৮
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা আজ সোমবার সকালে রাজধানীর হাটখোলায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেন। ছবি: মনিরুল আলম

৬ / ৩৮
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান মানববন্ধন পালন করে। এরই অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবিটি সকাল ১০টার দিকে তোলা: ছবি: মহিউদ্দিন সোহেল

৭ / ৩৮
ফিলিপাইনের ওপর দিয়ে বয়ে যাওয়া গ্রীষ্মকালীন ঝড় নিডার সঙ্গে ম্যানিলার সাগরতীরে ভেসে এসেছে অনেক আবর্জনা। সেগুলো পরিষ্কার করছেন পরিচ্ছনতাকর্মীরা। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ৩৮
সেতুর ওপর থেকে দড়ি দিয়ে ঝুলে অলিম্পিকের রিং তৈরির প্রস্তুতি নিচ্ছে একদল মানুষ। ছবিটি ব্রাজিলের সাও পাওলো শহর থেকে তোলা। ৫ আগস্ট দেশটিতে শুরু হতে যাচ্ছে অলিম্পিকের ক্রীড়ানুষ্ঠান। ছবি: রয়টার্স

৯ / ৩৮

১০ / ৩৮
পোল্যান্ড সফর শেষে ইতালিতে ফিরে যাচ্ছেন পোপ ফ্রান্সিস। বিমানে এক সাংবাদিকের কাছ থেকে উপহার পাওযা টুপি পরেন পোপ। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

১১ / ৩৮
স্পেনের বিমানবাহিনীর অ্যারোবেটিক গ্রুপ পাতরুলা আগুইলার এয়ার শোতে বিমান নিয়ে নানা কসরত। স্পেনের দক্ষিণাঞ্চলে তরে দেল মার এলাকায় সাগরসৈকতের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ছবিটি তোলা। ছবি: রয়টার্স

১২ / ৩৮
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন। ছবি: জাহিদুল করিম

১৩ / ৩৮
জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে র‍্যাবের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন পোস্টার লাগানো হচ্ছে। ছবিটি আজ সোমবার সকালে রাজধানীর রামপুরার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ৩৮
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার এক মাস পূর্তিতে আজ সকালে ৭৯ নম্বর সড়কে নিহত ব্যক্তিদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে রেখে যাওয়া ফুল। ছবি: সাহাদাত পারভেজ

১৫ / ৩৮
গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার এক মাস পূর্ণ হলো আজ সোমবার। ঘটনাস্থলের কাছে ৭৯ নম্বর সড়কের মাথায় পুলিশি নিরাপত্তা ছিল আগের মতোই। ছবি: সাহাদাত পারভেজ

১৬ / ৩৮
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গুলশান মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে মানববন্ধন করে। ছবি: সাহাদাত পারভেজ

১৭ / ৩৮
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় তেজগাঁও শিল্প এলাকার উত্তর বেগুনবাড়ি এলাকার এই রাস্তাটি। প্রায় এক মাস ধরে ডুবে আছে এই রাস্তা। ডুবন্ত রাস্তাটি আবার খানাখন্দে ভরা। হাঁটুজল ভেঙে বাড়ি যাচ্ছে শিক্ষার্থীরা। ছবি: সাহাদাত পারভেজ

১৮ / ৩৮
ভিশন-প্রথম আলো বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবিটি আজ সোমবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ৩৮
তরুণদের একতা এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে—এই প্রত্যয়ই যেন ফুটে উঠেছে ছবিটিতে। ছবিটি আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ৩৮
সারা দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে আজ সোমবার পালিত হলো জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জঙ্গিবাদের বিরুদ্ধে গণস্বক্ষরতা অভিযানে স্বাক্ষর করছেন এক শিক্ষার্থী। ছবি: সাবিনা ইয়াসমিন

২১ / ৩৮
যমুনার পানি কমতে শুরু করেছে। দুর্ভোগ বাড়ছে দুর্গত মানুষদের। পানিতে ভিজে যাওয়া বই বাঁধের ধারে শুকাতে দিচ্ছেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফরহাদ হোসেন। পানিতে ভিজে যাওয়া কাপড়চোপড় শুকাতে দিচ্ছেন ফরহাদের মা জোহরা বেগম। ছবিটি আজ সোমবার দুপুর ১২টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২২ / ৩৮
সহপাঠীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিভাগের সহকারী অধ্যাপক মেহেদি হাসানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। তাঁরা হত্যাকারীদের বিচার দাবি করেন। ছবিটি আজ সোমবার সকাল সাড়ে নয়টায় উপাচার্যের বাসভবনের সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো

২৩ / ৩৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপর দুপুরে শিক্ষার্থীরা হল ত্যাগ করেন। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: প্রথম আলো

২৪ / ৩৮
সারা দিন ঘোরাঘুরি শেষে রাতে একটি আমগাছে আসে বক ও পানকৌড়ি পাখি। ছবিটি গতকাল রোববার বিকেলে দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৫ / ৩৮
ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি। রোববার রাতে জেলার চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর হোসেনপুর জয়দেব সরকারের ডাঙ্গি এলাকায় নতুন দোকানের মোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০০ ফিট ভেঙে কয়েকটি গ্রামে পানি ঢুকে তলিয়ে গেছে চার শতাধিক ঘর। ছবিটি আজ সোমবার সকালে ডাঙ্গি এলাকায় থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৬ / ৩৮
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আজ সোমবার সকালে জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা বের করে। ছবি: পান্না বালা

২৭ / ৩৮
‘সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই’ প্রতিপাদ্যে আজ সোমবার দুপুরে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি: আব্দুল মোমিন

২৮ / ৩৮
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে। ছবি: আশরাফুল আলম

২৯ / ৩৮

৩০ / ৩৮
কোনো প্রকার সুরক্ষা ব্যবস্থা ছাড়াই ঝুঁকি নিয়ে মগবাজার-মৌচাক উড়াল সড়কের নির্মাণকাজ করছেন শ্রমিকেরা। ছবিটি সোমবার দুপুরে মগবাজার রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩১ / ৩৮
রাস্তা দখল করে স্থাপন করা হয়েছে বস্তি। ছবিটি সোমবার দুপুরে তেজগাঁও শিল্প এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩২ / ৩৮
রাজধানীর বেশির ভাগ যাত্রীছাউনির অবস্থা শোচনীয়। ফার্মগেট এলাকার যাত্রী ছাউনিটি পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুলে আছে ছাউনির ভাঙা ধাতব অংশ। যেকোনো সময় যাত্রী ছাউনিটি ভেঙে পড়তে পারে। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৩ / ৩৮
কাছেই পদচারী সেতু। তারপরও অনেক পথচারী ঝুঁকি নিয়ে এভাবেই সড়ক পার হন। ছবিটি সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৪ / ৩৮
কাছেই পদচারী সেতু থাকতেও অনেক পথচারী ঝুঁকি নিয়ে এভাবেই কাঁটাতারের সড়ক বিভাজক ডিঙিয়ে পার হন। ছবিটি সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৫ / ৩৮
সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা আজ সোমবার জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেন। রাজধানীর ধানমন্ডিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে অংশ নেন। ছবি: সাবিনা ইয়াসমিন।

৩৬ / ৩৮
ইনস্টিটিউট অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেসের শিক্ষার্থীরা নীলক্ষেতে নিজ প্রতিষ্ঠানের সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে অংশ নেন। ছবি: সাবিনা ইয়াসমিন

৩৭ / ৩৮
সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মতো জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবিটি আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোড থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

৩৮ / ৩৮
শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচিতে বুয়েটের শিক্ষার্থীরা আজ সোমবার পরীক্ষা শেষ করে অংশ নেন। ছবিটি দুপুর সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন