এক ঝলক (০১ আগস্ট ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
রাজধানীর জাতীয় জাদুঘরে আজ মঙ্গলবার সন্ধ্যায় চিত্রশিল্পী মাকসুদা ইকবালের চিত্র প্রদর্শনীতে বেহালা বাজিয়ে শোনান সং গো-ইয়ুন। ছবি: আশরাফুল আলম

২ / ২৪
মঙ্গলবার বিকেলের বৃষ্টিতে রাজধানীর সচিবালয়ের ভেতরে এবং সামনের সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ছবি : সাইফুল ইসলাম

৩ / ২৪
লোহার বেষ্টনীতে বসে ছিল শালিকটি। হঠাৎ দিল উড়াল। ছবিটি আজ মঙ্গলবার সিলেট নগরের স্টেশন রোড এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৪ / ২৪
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের একটি চিড়িয়াখানায় খেলছে কয়েকটি চিতা শাবক। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৪
রোদ আড়াল করে ছাতা নিয়ে যাচ্ছেন এক পথচারী। ছবিটি মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৬ / ২৪
শুকনো ডালে ঝিম মেরেছে ফড়িং। ছবিটি গতকাল সোমবার বিকেলে সিলেট শহরতলির খাদিমনগর চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৭ / ২৪
তরমুজের স্তূপের ওপর ঘুমিয়ে এক কিশোর। ছবিটি গতকাল সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৪
মাঠে চরে বেড়াচ্ছে দুটি সারস। ছবিটি গতকাল সোমবার জার্মানির হ্যানোভার থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ২৪
জানালার কাচে পড়েছে লন্ডনের বিখ্যাত ঘড়ি বিগ বেনের ছায়া। সেদিক দিয়ে বাইরে তাকিয়ে ছোট্ট মেয়েটি। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৪
সিলেট নগরে বেড়েই চলেছে অসহনীয় যানজট। নগরের সব সড়কে সারা দিন লেগে থাকে যানবাহনের জটলা। ছবিটি আজ মঙ্গলবার নগরের তালতলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১১ / ২৪
দুর্ঘটনার ঝুঁকি থাকলেও রেললাইনের ধারে পথচারীদের হাঁটা বন্ধ হচ্ছে না। সিলেট স্টেশন রোড এলাকায় ঝুঁকি নিয়ে নিয়মিত রেললাইন ধরে হেঁটে গন্তব্যে যায় শিক্ষার্থীরা। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ২৪
বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে আজ মঙ্গলবার সকালে বগুড়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ছবিটি শেরপুরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

১৩ / ২৪
ম্যানহোলের ঢাকনা উপচে বের হচ্ছে সুয়ারেজের নোংরা পানি। ছবিটি মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ২৪
একবার চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল চট্টগ্রামের আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কটি। নির্মাণকাজ সম্পন্ন করতে এখন চলাচল বন্ধ রাখা হয়েছে। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে নগরের ২ নম্বর গেইট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

১৫ / ২৪
নারী নির্যাতনের বিরুদ্ধে মঙ্গলবার চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রথম আলোর চট্টগ্রাম বন্ধুসভা। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে নগরের শিল্পকলা একাডেমি ভবনের সামনে থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

১৬ / ২৪
বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে জড়িত লোকজনের শাস্তির দাবিতে বরিশাল প্রথম আলো বন্ধুসভা মানববন্ধন করেছে। ছবিটি মঙ্গলবার বরিশালের অশ্বিনীকুমার হল চত্বর থেকে তোলা। ছবি: সাইয়ান

১৭ / ২৪
ফরিদপুরের সদরপুর উপজেলার চরাঞ্চলে এবার বাদামের ফলন ভালো হয়েছে। খেত থেকে বাদাম তুলে উঠানে শুকানো হচ্ছে। ছবিটি সোমবার দুপুরে ফরিদপুর সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের মোল্লাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৮ / ২৪
শোকের মাসের প্রথম দিনে মানববন্ধন করে ২১ আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি৷ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷

১৯ / ২৪
তুরাগ নদের কোল ঘেঁষে হাসিনা খাতুনের বাড়ি। দীর্ঘ ৩ বছর মাটির চুলা বানিয়ে তা বিক্রি করেন। প্রতি চুলা বিক্রি হয় ১০০ টাকায়। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর দিয়াবাড়ি ঘাট এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২৪
বগুড়ায় কিশোরী ধর্ষণ ও মাকে নির্যাতনকারী তুফান সরকারসহ সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা জোটসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। মঙ্গলবার বেলা ১১টায় বগুড়ার সাতমাথায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: সোয়েল রানা

২১ / ২৪
ধানের জমিতে পুঁতে রাখা ডালে শিকারের অপেক্ষায় বসে আছে দুটি পাখি। ছবিটি মঙ্গলবার পাবনার হিমাইতপুর ইউনিয়নের কাশিপুর বটতলা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২২ / ২৪
রাজশাহীতে করলার আবাদ ভালো হয়েছে। নওহাটার হাট থেকে কৃষকদের কাছ থেকে পাইকারেরা মণপ্রতি করলা কিনছেন ১ হাজার টাকায়। মো. ইসমাইল হোসেন করলা নিয়ে যাবেন চট্টগ্রামের রিয়াজ উদ্দীন বাজারে। ছবিটি নওহাটা হাট থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

২৩ / ২৪
খাগড়াছড়ির ‘বিদ্যালয় ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭’তে খাগড়াছড়ির বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ছবিটি আজ মঙ্গলবার খাগড়াছড়ি শহরের খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৪ / ২৪
আজ মঙ্গলবার বিকেল রাজধানীতে ঝুম বৃষ্টি হয়েছে। ছবিটি তোপখানা রোড থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম