এক ঝলক (০১ এপ্রিল ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩১
ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু আহরণ করছে মৌমাছি। ছবিটি আজ শুক্রবার বগুড়া শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ এলাকা থেকে তোলা: সোয়েল রানা

২ / ৩১
শেষ বিকেলে নদীর ওপর দিয়ে বক ও পানকৌড়ি দল বেঁধে বাড়ি ফেরে। এ সময় শিকারিরা গুলতি দিয়ে পাখি শিকার করে। ছবিটি খুলনার ৭ নম্বর রুজভেল্ট জেটিঘাট এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৩ / ৩১
প্রচণ্ড গরমে দুরন্তপনায় মেতেছে এক শিশু। ছবিটি খুলনার ৭ নম্বর রুজভেল্ট জেটিঘাট এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৪ / ৩১
জাপানের টোকিওতে এখন চেরি ফুলের ভরা মৌসুম। চেরি বাগানে সেই সৌন্দর্যে যুক্ত হয়েছে নানা পাখি। ছবিটি আজ তোলা: রয়টার্স

৫ / ৩১
পরমাণু নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলনের নৈশভোজে গভীর আলোচনায় মত্ত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবিটি হোয়াইট হাউস থেকে ৩১ মার্চ তোলা: রয়টার্স

৬ / ৩১
আইএসইউ ওয়ার্ল্ড ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় জাপানের এক প্রতিযোগী। ছবিটি যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে তোলা: রয়টার্স

৭ / ৩১
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বরবটির ব্যাপক আবাদ হয়েছে। কৃষকদের কাছ থেকে ২০ টাকা পাইকারি দরে কিনে নেন স্থানীয় ব্যাপারীরা। এরপর এগুলো বিক্রির জন্য চলে যায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। ছবিটি আজ উপজেলার আড়িয়াবাজার এলাকা থেকে তোলা: সোয়েল রানা

৮ / ৩১
সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তরবাজার এলাকায় মানববন্ধন করে জনগণ। ছবি: প্রথম আলো

৯ / ৩১
জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য খড় নিয়ে বাড়ি ফিরছেন এক নারী। ছবিটি গতকাল বৃহস্পতিবার বগুড়ার সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ৩১
নদীতে পানি কমে যাওয়ায় মাছ ধরা পড়ছে কম। এই সুযোগে মধুমতি নদীর পাড়ে নিজের নৌকাটি উঠিয়ে আলকাতরা মেখে ঠিকঠাক করে নিচ্ছেন এক জেলে। ছবিটি গত বুধবার দুপুরে ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলা সদরের দিঘনগর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১১ / ৩১
চাঁদপুর সদরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা আজ শুক্রবার সকালে জেলি মেশানো গলদা চিংড়ি জব্দ করেছে। ছবি: আলম পলাশ

১২ / ৩১
খুলনার ডুমুরিয়া উপজেলার কার্তিকডাঙ্গার বিলে ব্রি ৬৮ ধানের ভালো ফলনে খুশি কৃষকেরা। ছবিটি গত বুধবার সকালে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৩ / ৩১
গাছে ঝুলছে জিভে জল আনা কাঁচা আম। ছবিটি আজ শুক্রবার লক্ষ্মীপুর শহরের পিটিআই এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৪ / ৩১
‘ধর্মীয় সংখ্যালঘুর অস্তিত্ব রক্ষায় রুখে দাঁড়াও’—এই স্লোগানে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করছেন অতিথিরা। ছবি: হাসান রাজা

১৫ / ৩১
সবুজ বোরো ধান খেতের আইলে গরুকে ঘাস খাওয়াচ্ছেন এক কৃষক। ছবিটি সিলেট সদরের বাইশটিলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ৩১
চট্টগ্রাম নগরের ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ মাঠে প্রথম আলো-এইচএসবিসি আয়োজিত ভাষা প্রতিযোগ-২০১৬-এর প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করছেন এক শিক্ষার্থী। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ

১৭ / ৩১
মাগুরার মহম্মদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুস  সালামের ঘুষ-দুর্নীতির প্রতিবাদে এবং তাঁকে অপসারণের দাবিতে মৌন মিছিল করে উপজেলার ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। ছবি: কবির হোসেন

১৮ / ৩১
চট্টগ্রাম থেকে রাজধানীর কারওয়ান বাজারে আনা হয়েছে ২৫টি সামুদ্রিক কোরাল মাছ। ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এসব মাছ। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

১৯ / ৩১
শহরের বেশির ভাগ রেললাইনের পাশে গড়ে উঠেছে অবৈধ বসতি। তাই এসব স্থানে কিছুদিন পরপরই ঘটছে দুর্ঘটনা। ছবিটি রাজধানীর তেজগাঁও এলাকা থেকে শুক্রবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ৩১
সম্প্রতি মগবাজার-মৌচাক উড়াল সড়কের একাংশ চালু করে নগরবাসীর জন্য খুলে দেওয়া হয়। উড়াল সড়কে উঠার পথে ‘পথচারী চলাচল নিষেধ’ চিহ্ন থাকার পরও পথচারীরা চলাচল করছেন। ছবিটি তেজগাঁও এলাকা থেকে শুক্রবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ৩১
রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট আয়োজিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে পার্বত্য সংস্কৃতি মেলা-২০১৬। তাঁতে কাপড় বুনে দেখাচ্ছেন শিল্পীরা। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ৩১
‘দ্বিধার দোলাচল’ শিরোনামে কণ্ঠশিল্পী কনকচাঁপার একক চিত্র প্রদর্শনী দেখছেন অতিথিরা। ছবিটি শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ৩১
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে শিল্পী কিবরিয়ার ‘বাংলার শাড়ি, বাঙালির শাড়ি’ শীর্ষক শাড়ি প্রদর্শনী। ছবি: আবদুস সালাম

২৪ / ৩১
ফুটেছে শ্বেত কাঞ্চন। যেন সবুজ পাতার আড়ালে শুভ্র হাসি। ছবিটি শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ৩১
রাজধানীর কদমতলীর দক্ষিণ দনিয়ার মাদ্রাসা রোডের বেহাল দশা। বৃষ্টি না হলেও পুরো রাস্তা নোংরা পানিতে সয়লাব থাকে। দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ৩১
রাজধানীর হাজারিবাগ থেকে সাভারে ট্যানারি সরিয়ে নেওয়ার সময় শেষ হয়েছে ৩১ মার্চ। কিন্তু আজ ১ এপ্রিল ট্যানারি এলাকায় গিয়ে দেখা গেল, ট্যানারি সরানোর কোনো তোড়জোড় নেই। প্রতিদিনের মতো শুক্রবারও ছিল কর্মব্যস্ততা। ছবি: আবদুস সালাম

২৭ / ৩১
এমনিতেই ফ্লাইওভারের কাজের খোঁড়াখুঁড়ি জন্য দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে, তার ওপর জমেছে বৃষ্টির পানি। খানাখন্দে ভরা সড়কে তাই দুর্ভোগের অন্ত নেই যাত্রী ও সাধারণ পথচারীদের। ছবিটি শুক্রবার দুপুরে রাজধানীর মালিবাগ আউটার সার্কুলার রোডের আয়েশা শপিং কমপ্লেক্সের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৮ / ৩১
সপ্তম সত্যেন সেন সংগীত উৎসব-২০১৬-এর উদ্বোধন উপলক্ষে শুক্রবার বিকেলে জাতীয় শহীদ মিনারে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। ছবি: সাইফুল ইসলাম

২৯ / ৩১
সবুজ করই ফুল ৷ ছবিটি রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

৩০ / ৩১
আজ পয়লা এপ্রিল রাজধানীর অনেক বাসিন্দা পুরোনো ঠিকানা ছেড়ে নতুন ঠিকানায় গেছেন, করেছেন বাসা বদল। ছবিটি বিকেলে শাহবাগ থেকে তোলা ছবি৷ ছবি: সাবিনা ইয়াসমিন

৩১ / ৩১
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ অবস্থান কর্মসূচি পালন করে। ছবিটি শুক্রবার বিকেলে শাহবাগ থেকে তোলা। ছ​বি: সাবিনা ইয়াসমিন