গাছের ডালে বসে আছে সুন্দর পাখিটি। ছবিটি শুক্রবার খুলনার বাস্তুহারা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৭
নববর্ষে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবিটি গতকাল শুক্রবার বিকেলে তোলা। ছবি: জুয়েল শীল
৩ / ১৭
বন্যার পানিতে ডুবে আছে গাছের মগডাল ও ঘরের চাল। ছবিটি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লিসমোর এলাকার কাছ থেকে গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৭
ড্যাফোডিল ফুলে শুয়ে সেলফি। ছবিটি লন্ডনের সেন্ট জেমস পার্ক থেকে গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স
৫ / ১৭
পশু-পাখিকে ভয় দেখানোর জন্য জমিতে রাখা হয়েছে কাকতাড়ুয়া। ছবিটি শনিবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
৬ / ১৭
গাড়ি মেরামতের গ্যারেজে কাজে ব্যস্ত এক শ্রমিক। ছবিটি শুক্রবার খুলনার জোড়াগেট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৭
বাগানে ফুটেছে বাহারি ফুল। ছবিটি শুক্রবার খুলনার খালিশপুর পৌরসভা মোড় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৭
ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এবার মিষ্টিকুমড়ার ভালো ফলন হয়েছে। কৃষকের খেত থেকে মিষ্টিকুমড়া কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ছবিটি শুক্রবার দুপুরে উপজেলার চরমাধবদিয়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৯ / ১৭
বোরো খেতের আইল দিয়ে হেঁটে চলেছে শিশুটি। ছবিটি শনিবার সকালে সদর উপজেলার পিতলাই গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন
১০ / ১৭
শিকারের অপেক্ষায় বসে আছে ঘুঘুটি। ছবিটি শনিবার সকালে সদর উপজেলার ভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন
১১ / ১৭
মৌলভীবাজার শহরের বড়হাটে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় চলছে ‘অপারেশন ম্যাক্সিমাস’। অভিযানের জন্য বড়হাট ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ। লোকজন তাই হেঁটে গন্তব্যে যাচ্ছে। ছবিটি শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বড়হাট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১২ / ১৭
বোরো ধানের জমিতে আগাছা পরিষ্কার করছেন এক কৃষক। ছবিটি শনিবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
অভিযান চলাকালে বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান। ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৭
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান। ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৭
মৌলভীবাজারের বড়হাটে এই বাড়িটিতেই চলে জঙ্গিবিরোধী অভিযান অপারেশন ম্যাক্সিমাস। ছবি: আনিস মাহমুদ
১৭ / ১৭
রাজধানীর মালিবাগ মোড়ে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিকট শব্দে আগুন লেগে যায়। প্রায় ১০ মিনিট ধরে এই আগুন জ্বলতে দেখা যায়। ছবিটি শনিবার সন্ধ্যায় তোলা। ছবি: শাকিলা হক