বাংলাদেশ-ভারত নাট্যেৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১ এপ্রিল। ছবি: শহীদুল ইসলাম
২ / ২০
চট্টগ্রাম চিড়িয়াখানায় যোগ হলো দুটি আফ্রিকান উটপাখি। ফ্যালকন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান তিন মাস বয়সী উটপাখি দুটি চিড়িয়াখানা কর্তৃপক্ষকে উপহার দিয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানা, চট্টগ্রাম, ১ এপ্রিল। ছবি: জুয়েল শীল
৩ / ২০
‘মৃত্যুকূপে’ মোটরসাইকেল চালাচ্ছেন একজন। চলন্ত অবস্থায় তিনি বিভিন্ন কসরতও প্রদর্শন করেন। আবুতোরাব উচ্চবিদ্যালয়ের মাঠ, মিরসরাই, সাম্প্রতিক ছবি। ছবি: ইকবাল হোসেন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জব্বারের বলি খেলা। আয়োজক কৃষক লীগ পাবনা শাখা। হাজারো দর্শকের উপস্থিতিতে ফাইনালে পাবনার আ. লতিফকে পরাজিত করেন কক্সবাজারের জীবন। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ৩১ মার্চ। ছবি: হাসান মাহমুদ
৬ / ২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। মহাসড়কের চার লেনের মধ্যে দুই লেনের সংস্কারকাজ শুরু হওয়ায় গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে এ যানজট। এতে চরম ভোগান্তির শিকার হন লোকজন। বিশ্বরোড এলাকা, দাউদকান্দি, কুমিল্লা, ১ এপ্রিল। ছবি: আব্দুর রহমান ঢালী
৭ / ২০
বাংলাদেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে মাল্টা চাষ। দেশীয় মাল্টার চাহিদাও বাড়ছে। ওয়াহেদপুর, মিরসরাই, চট্টগ্রাম, সাম্প্রতিক ছবি। ছবি: ইকবাল হোসেন
৮ / ২০
গরমে স্বস্তি দিতে পানিতে নামানো হয়েছে মহিষ দুটিকে। পানিতে নামার পর ডাঙায় ওঠাতে বেগ পেতে হচ্ছে মহিষের মালিককে। কাথুলী, গাংনী, মেহেরপুর, ছবি সাম্প্রতিক। ছবি: আবু সাঈদ
ওয়াশিংটনের ন্যাশনাল মলে স্থাপিত মানবাধিকার নেতা মার্টিন লুথার কিংয়ের ভাস্কর্য। ৪ এপ্রিল এই মহান নেতার মৃত্যুবার্ষিকী। ১৯৬৮ সালের এই দিনে ৩৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের টেনিসি রাজ্যের মেমফিসের এক মোটেলের বারান্দায় আততায়ীর গুলিতে নিহত হন তিনি। ন্যাশনাল মল, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ৩০ মার্চ। ছবি: এএফপি
১১ / ২০
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ঘুড়ি উৎসবে ঘুড়ি ওড়াচ্ছেন এক তরুণী। লালনশাহ মুক্তমঞ্চ, রাজশাহী, ৩১ মার্চ। ছবি: শহীদুল ইসলাম
১২ / ২০
আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুরম জেলায় সামরিক অভিযানের সময় সামরিক যান থেকে রকেট ছুড়ছে আফগান বাহিনী। বাদাখশান, আফগানিস্তান, ৩১ মার্চ। ছবি: এএফপি
১৩ / ২০
রেইনট্রি গাছের অন্য নাম বিলাতি শিরীষ। সাহিত্যে বারবার এসেছে বিলাতি শিরীষ ফুলের প্রসঙ্গ। শার্শা গ্রাম, শার্শা, যশোর, ১ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা
১৪ / ২০
কচুরিপানা ফুলে ছেয়ে গেছে পুকুর। কচুরিপানার ভিড়ে পানির দেখা পাওয়াই দুষ্কর। আফুরিয়া এলাকা, পাবনা সদর, ১ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
১৫ / ২০
লালশাক তুলছেন কৃষকেরা। এরপর বাজারে বিক্রির জন্য উঠবে তা। খর্ণিয়া, ডুমুরিয়া, খুলনা, ১ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২০
গ্রামে এখন গরুর গাড়ি দেখা যায় না বললেই চলে। তাই কমেছে গাড়ির কাঠের চাকার চাহিদা। এ কারণে যশোরের শার্শা উপজেলার শার্শা বাজারের কারিগরেরা এখন মাসে মাত্র ১৫ জোড়া চাকা তৈরি করেন। যশোর, ৩১ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলা
১৭ / ২০
ইস্টার সানডে উপলক্ষে ক্রুশ আকৃতির লকেটের পসরা সাজিয়ে বসেছেন দোকানি। সেগুলোই দেখছেন একজন ক্রেতা। চণ্ডীগড়, ভারত, ১ এপ্রিল। ছবি: রয়টার্স
১৮ / ২০
চৈত্রের কাঠফাটা রোদে ক্লান্ত হয়ে সড়কে লুটিয়ে পড়ে ঘোড়াটি। এ সময় পথচারীরা সুস্থ করে তুলতে ঘোড়াটির মাথায় ও মুখে পানি দেয়। ইউএসটিসি, চট্টগ্রাম, ১ এপ্রিল। ছবি: জুয়েল শীল
১৯ / ২০
গ্রামের পথের ধারে সবচেয়ে বেশি চোখে পড়ে ঢোলকলমি ফুল। রাঙ্গাপানি, রাঙামাটি, ১ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২০
ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ এপ্রিল। ছবি: তানভীর আহাম্মেদ