এক ঝলক (০১ জানুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
জাপানের রাজধানী টোকিওর পশ্চিমাঞ্চলে ওদাওয়ারা শহরে আজ শুক্রবার ভোরে নববর্ষের নতুন সূর্য দেখতে দর্শনার্থীদের ভিড়। ছবি: রয়টার্স

২ / ২৫
চশমায় ২০১৬। নিউইয়র্কের টাইমস স্কয়ারে গতকাল বৃহস্পতিবার রাতে থার্টি ফার্স্ট নাইটের উৎসব থেকে ছবিটি তোলা। ছবি: এএফপি

৩ / ২৫
নিউইয়র্কের টাইমস স্কয়ারে গতকাল বৃহস্পতিবার রাতে থার্টি ফার্স্টের উৎসবে স্বজনের কাঁধে চড়ে হাজির এক শিশু। ছবি: রয়টার্স

৪ / ২৫
নতুন বছরকে স্বাগত জানাতে বাড়ির সামনে আল্পনায় মগ্ন এই নারী। ছবিটি আজ ভারতের হায়দরাবাদ থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২৫
নতুন বছর যেন হয় এই তারার মতো দ্যুতিময়। এই প্রত্যাশা নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো নদীর পাশে গতকাল বৃহস্পতিবার রাতে থার্টি ফার্স্টের উৎসব হয়। সেখানে ছবি তুলছেন এই দম্পতি। ছবি: রয়টার্স

৬ / ২৫
এ যেন ফুল নয়, ফুলের মোড়ক। ছবিটি ঢাকার পূর্ব কেরানীগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ২৫
চোখ জুড়ানো হলুদ গাঁদা। ছবিটি রাজধানীর পূর্ব কেরানীগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ২৫
রাজধানীর খিলগাঁও সি ব্লক জাগরণী সংসদ সংলগ্ন খেলার মাঠে গতকাল বৃহস্পতিবার থার্টি ফার্স্টের উৎসবে ছিল এই বর্ণিল আতশবাজি। ছবি: মহিউদ্দিন সোহেল

৯ / ২৫
মাছের অপেক্ষায় ধলাগলা মাছরাঙা। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ২৫
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সংবাদ সম্মেলন। ২০১৫ সালের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। ছবিটি আজ শুক্রবার সকালে ডিআরইউ মিলনায়তন থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২৫
রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে আজ শুক্রবার পাঠ্যপুস্তক উৎসব ২০১৬ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি: জাহিদুল করিম

১২ / ২৫
বছরের প্রথম দিন নতুন বই পেয়ে আনন্দে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। ছবিটি আজ রংপুর নগরের উত্তর কেল্লাবন্দ এলাকার শিশুরত্ন কিন্ডারগার্ডেন স্কুল থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৩ / ২৫
নতুন বছরকে স্বাগত জানানো উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ডিজনির দুই চরিত্র মিকি (ডানে) ও মিনি মাউসের অনুরূপ পোশাক পরে সবার উদ্দেশে হাত নাড়ছেন দুজন অংশগ্রহণকারী। ছবিটি আজ জাপানে টোকিওর ডিজনিল্যান্ড থেকে তোলা। ছবি: এএফপি

১৪ / ২৫
পুরোনো বছরকে বিদায় জানাতে ইকুয়েডরে কুইটোর সড়কে এভাবে সেজে এসেছেন দুই তরুণী। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

১৫ / ২৫
বেলুন উড়িয়ে বুয়েট অ্যালামনাইয়ের অষ্টম পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করছেন জামিলুর রেজা চৌধুরীসহ বিশিষ্টজনেরা। ছবিটি আজ দুপুরে বুয়েট খেলার মাঠ থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৬ / ২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন অতিথিরা। ছবিটি আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যায়ের টিএসসি মিলনায়তন থেকে তোলা ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ২৫
শীতে পিঠা-পুলি খাওয়ার দুম পড়ে যায় আর পিঠা-পুলি বানাতে অন্য সবকিছুর সঙ্গে প্রয়োজন নারিকেল। কারওয়ান বাজারে নারকেলের কেনাবেচাও বেড়েছে কুষ্টিয়া থেকে আসা এসব নারিকেল প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে ছবি: সাবিনা ইয়াসমিন

১৮ / ২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে ওই সমাবেশের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: হাসান রাজা

১৯ / ২৫
মাসের শুরু, বছরেরও শুরু। এ সময় রাজধানীর ভাড়াটিয়াদের মধ্যে বাড়ি বদলের হিড়িক পড়ে যায়। নতুন বছর এলেই বাড়িওয়ালারা বাড়ির ভাড়া বাড়িয়ে দেয়। যাদের পোষায় না তারা এভাবেই বাড়ি বদলাতে বাধ্য হন। ছবিটি শুক্রবার বিকেলে রাজধানীর বাড্ডা-গুলশান সংযোগ সড়ক থেকে তোলা। ছবি : আবদুস সালাম

২০ / ২৫
ইংরেজি বছরের শুরুতেও টালি খাতার চাহিদা রয়েছে। ছোট-বড় অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান নতুন খাতা দিয়ে নতুন বছরের সূচনা করে। তাই টালি খাতা ফেরি করে বেড়াচ্ছে নীল চাঁন। ছবিটি শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান ১ নম্বর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৫
ইংরেজি নববর্ষ উপলক্ষে আজ শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে বিপুলসংখ্যক  পর্যটকের সমাগম ঘটে। উচ্ছ্বাসে ভাসছে তারা। ছবি: কল্যাণ প্রসূন

২২ / ২৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন তিনি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে দেশের সর্ববৃহৎ এই বাণিজ্য মেলার আয়োজন করছে। ছবি: ফোকাস বাংলা

২৩ / ২৫
টাঙ্গাইলের মির্জাপুরে বই বিতরণ উৎসব উপলক্ষে আজ শুক্রবার বাইমহাটী প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: প্রথম আলো

২৪ / ২৫
দিল্লিতে দূষণ কমাতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারের জোড়-বিজোড় পরীক্ষা প্রথম দিনে সফল হয়েছে। সেই নিয়ম মেনেই আজ শুক্রবার থেকে এই গাড়ি চলছে। ছবি: এএফপি

২৫ / ২৫
‘গুলশান ইয়ুথ ক্লাব-দেশি মিট বিজয় দিবস ইন্টার ক্লাব টেনিস টুর্নামেন্ট’ আজ শুক্রবার রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব টেনিস কোর্টে উদ্বোধন করা হয়। দেশি মিট-এর সৌজন্য সারা দেশের বিভিন্ন ক্লাবের ২০টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। ছবি: বিজ্ঞপ্তি