এক ঝলক (০১ জুন ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩২
গাছের ছায়ায় বসে এক শিশু করছে আরেক শিশুর পরিচর্যা। ছবিটি গতকাল মঙ্গলবার ভারতের আহমেদাবাদ থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ৩২
পেরুতে নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট প্রার্থী কিকো ফুজিমোরি। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ৩২
ফ্যাশন শোর আগে প্রসাধনকক্ষে হাস্যোজ্জ্বল এক মডেল। ছবিটি গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের উডস্টক থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ৩২
ফিলিপাইনের মেট্রো ম্যানিলায় একটি সেতুর নিচে আবর্জনার মধ্যেই এক ব্যক্তি ঘুমাচ্ছেন। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ৩২
ওয়াশিং মেশিনের মধ্যে আটকে গেছে মাথা। এ অবস্থায় শুয়ে থাকা ছাড়া কী আর করা! ছবিটি সম্প্রতি চীনের ফুজিয়ান প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ৩২
অস্ট্রেলিয়ার সিডনির একটি নির্মাণাধীন ভবনের ওপর ক্রেন দিয়ে কাজ চলছে। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: এএফপি

৭ / ৩২
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক সমাবেশ চলাকালে হ্যাট পরেন দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৮ / ৩২
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকাল থেকে শুরু হয়েছে তীব্র যানজট। ছবিটি আজ সকাল সাড়ে সাতটার দিকে দাউদকান্দির বারপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুর রহমান

৯ / ৩২
মতিঝিল এজিবি কলোনিতে সড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। ছবি: হাসান রাজা

১০ / ৩২
রাজধানীর মালিবাগ মোড় এলাকার যাত্রী ছাউনির একাংশ ভেঙে ফুটপাতে ঝুলছে। ফুটপাত দিয়ে চলতে গিয়ে অনেকেই আঘাত পাচ্ছেন। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ৩২
নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাব-২-এর একটি দল বুধবার সকালে রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন মার্কেটে অভিযান চালায়। এ সময় মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ দিয়ে কলা পাকানোর অভিযোগে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। নষ্ট করে ফেলা হয় জব্দ করা ৮০ হাজার কলা। ছবি: আবদুস সালাম

১২ / ৩২
পোশাক শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা এবং মোট মজুরি ১৬ হাজার টাকা করার দাবিতে বুধবার সকালে রাজধানীর বিজিএমইএ ভবনে স্মারকলিপি দিতে আসেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের নেতা-কর্মীরা। ছবি: আবদুস সালাম

১৩ / ৩২
বৃষ্টি না হলেও রাজধানীর মালিবাগের খানাখন্দে জর্জরিত নিউ সার্কুলার রোডটি পানিতে সয়লাব থাকে। এই সড়ক ব্যবহারকারীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছবিটি বুধবার দুপুরে আয়েশা শপিং কমপ্লেক্সের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ৩২
ট্রেন আসছে। তারপরও এক তরুণ নির্বিঘ্নে বসে আছেন রেললাইনের ওপর। ট্রেন খুব কাছাকাছি এলে তিনি সরে যায় ঠিকই। কিন্তু এই অসচেতনতার কারণেই অনেক সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে। ছবিটি বুধবার তেজগাঁও রেলক্রসিং এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ৩২
টিসিবির পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য চিনি, মসুর ডাল, আটা, তেল, ছোলা, খেজুর বিক্রি করা হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায়। ট্রাকের সামনে লাইন ধরে এসব পণ্য কিনতে ভিড় করেন অনেকে। ছবিটি আজ বুধবার বেলা সাড়ে চারটার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৬ / ৩২
প্রথম আলো ট্রাস্ট আয়োজিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলন, মাদক পরামর্শের ৭২তম আসর আজ বুধবার ধানমন্ডির ডব্লিউ ভিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী সচেতনতাবিষয়ক বক্তব্য দিচ্ছেন বাঁ থেকে আহমেদ হেলাল, মেখলা সরকার, জিল্লুর রহমান খান, ফারজানা রাবিন, ফারজানা রহমান। ছবি: মনিরুল আলম

১৭ / ৩২
গরমে সবখানেই তালের খুব চাহিদা। ঢাকার বাজারেও এর চাহিদা ও দাম দুটিই বেশি। তাই ব্যবসায়ীরা গ্রাম থেকে কম দামে কিনে ঢাকায় তাল পাঠান। ছবিটি আজ বুধবার দুপুরে ফরিদপুর নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ধুতরাহাটি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৮ / ৩২
কলি থেকে ফুল ফোটার অপেক্ষায় জারুল। ছবিটি আজ বুধবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৯ / ৩২
‘মাদক কেনাবেচার হাট’ হিসেবে পরিচিত যশোরের শংকরপুর রেলস্টেশন এলাকার মাদকপল্লি উচ্ছেদ করা হয়েছে। যশোর শহরের ৭ নম্বর ওয়ার্ডের শান্তিশৃঙ্খলা কমিটি ও মাদকবিরোধী কমিটির সহায়তায় যশোরের পুলিশ সুপার আনিছুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা আজ বুধবার সকালে সেখানে ফলদ গাছের চারা রোপণ করেন। ছবি: এহসান-উদ-দৌলা

২০ / ৩২
২০১৬-১৭ অর্থবছরে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে আজ বুধবার মানববন্ধনের আয়োজন করে নৃবিজ্ঞান সমিতি। ছবি: আনিস মাহমুদ

২১ / ৩২
আগে গভীর বনের পাশে পাকা ধান ও শস্য খেতে দেখা যেত বন মোরগের ঝাঁক। বন কমে যাওয়ায় আগের মতো আর দেখা যায় না বন মোরগ। হঠাৎ দেখা মিলেছে বন মোরগ ও মুরগির। ছবিটি আজ বুধবার রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের বোধিপুর এলাকা থেকে সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২২ / ৩২
পাবনার চাটমোহর উপজেলার জনগণের দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে ১১টি ইউনিয়নের জন্য তৈরি করা হয়েছে ব্যাটারিচালিত অ্যাম্বুলেন্স। গাড়িগুলো চালাবেন ইউনিয়নের বাছাই করা কয়েকজন গ্রাম পুলিশ। আজ বুধবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলা পরিষদ কার্যালয়ে সেবা কার্যক্রমটি উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক রেখা রানি বালো। ছবি: হাসান মাহমুদ

২৩ / ৩২
রংপুরে আজ বুধবার দুপুরে জেলা কৃষক সমিতি, খেতমজুর সমিতি, সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের আয়োজনে সরকারি দরে কৃষকের ধান ক্রয়, খেতমজুরের পল্লি রেশনিং ও সারা বছর কাজের দাবিতে জেলা খাদ্য ভবন ঘেরাও, বিক্ষোভ ও স্মারকলিপি পেশ করেন কৃষকেরা। ছবিটি নগরের সেন্ট্রাল রোডের খাদ্য ভবনে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৪ / ৩২
গোসল করতে এসে জলাশয়ের পানিতে দুরন্তপনায় মেতেছে একদল শিশু-কিশোর। ছবিটি আজ বুধবার দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৫ / ৩২
ষষ্ঠ ধাপে ৪ জুন ফরিদপুর নগরকান্দা উপজেলার নয়টি ইউনিয়নের নির্বাচন। এই নয়টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী ৩৭৪ প্রার্থীর সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে আজ বুধবার মতবিনিময় করে ফরিদপুর জেলা প্রশাসন। ছবিটি আজ সকালে ফরিদপুর নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তন থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৬ / ৩২
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে বাণিজ্যিকভাবে চাষ হয় কচু। এসব কচু ও লতি দেশের বিভিন্ন জেলাসহ বিদেশেও রপ্তানি হয়। ধান ও অন্যান্য শাকসবজি চাষের চেয়ে কম পরিশ্রমে এবং স্বল্প খরচে অধিক লাভ পাওয়ায় স্থানীয় কৃষকেরা দিন দিন কচু চাষের দিকে ঝুঁকছেন। ছবিটি আজ বুধবার দুপুরে ত্রিশাল উপজেলার নামাপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২৭ / ৩২
ফলন ভালো হওয়ায় হাসি, কিন্তু কম দামের কারণে কৃষক শফিউল ইসলামের মুখ মলিন (ছবিতে প্রথমে)। ৫০ শতাংশ জমিতে ২০০টি লাউ হয়েছে। ছবিটি আজ বুধবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৮ / ৩২
‘সুস্থ-সবল দেহের জন্য গাভির দুধ পান অপরিহার্য’ স্লোগানে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আজ বুধবার সকালে বিভাগীয় প্রাণিসম্পদ খুলনা বিভাগের আয়োজনে শহরের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর খুলনার বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, উপপরিচালক আবুল কালামসহ অন্য অতিথিরা। ছবিটি সকালে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২৯ / ৩২
দেশের অন্যতম জনপ্রিয় খেলা ‘ক্রিকেট’। আন্তর্জাতিক খেলায় মাশরাফি-সাকিবরা সুনাম বয়ে আনায় এ খেলা ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জে। সব এলাকাতেই দেদার বিক্রি হচ্ছে ক্রিকেটের সরঞ্জাম। দেশীয় প্রযুক্তিতে এখন এতই বেশি ক্রিকেট ব্যাট তৈরি ও বিপণন হচ্ছে যে স্থানীয় লোকজন এখন যশোরের নরেন্দ্রপুর গ্রামকে চেনে ‘ব্যাটের গ্রাম’ নামে। এলাকার অনেকেই ক্রিকেট ব্যাট তৈরি করে পাল্টে ফেলেছেন নিজের ভাগ্য। তেমনি এক নারী ব্যাটে স্টিকার বসাচ্ছেন। ছবিটি আজ বুধবার দুপুরে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মিস্ত্রিপাড়া থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৩০ / ৩২
পুরো রাস্তাই ভাঙাচোরা-গর্ত। এতে আবার জমেছে বৃষ্টির পানি। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়কটি। কাদামাখা সড়কে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন এক অভিভাবক। ছবিটি আজ বুধবার যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা

৩১ / ৩২
রাজধানীর হাতিরঝিলে একটি আন্তর্জাতিক মানের অ্যাম্ফিথিয়েটার (ছাদখোলা মুক্তমঞ্চ) তৈরির কাজ চলছে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩২ / ৩২
রাজধানীর বনশ্রী প্রধান সড়কের পাশের রামপুরা খালের পাশজুড়ে আবর্জনায় ভরে ফেলা হচ্ছে। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: সাইফুল ইসলাম