এক ঝলক (০১ জুন ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে ময়মনসিংহ শহরের ঈদ বাজার। স্থানীয় বিপণি বিতানগুলোতে ক্রেতারা আসতে শুরু করেছেন। ছবিটি আজ বৃহস্পতিবার বিকেলে শহরের গাঙ্গিনারপার থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২ / ২৪
ট্রাফিক আইন না মেনে এভাবেই যত্রতত্র গাড়ি ঢুকিয়ে দিয়ে সড়কে যানজটের সৃষ্টি করেন অনেক চালক। ছবিটি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটর মোড় এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

৩ / ২৪
বাড়ির পাশের জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে কাপড়ে ছেঁকে মাছ ধরছে শিশুরা। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের দক্ষিণ নাটাইপাড়া এলাকা থেকে তোলা। ছবি : সোয়েল রানা

৪ / ২৪
বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর আকাশ ছিল মেঘলা। দুপুরের পর থেকে বিভিন্ন এলাকায় শুরু হয় থেমে থেমে বৃষ্টি। ছবিটি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৫ / ২৪
ফিজিতে যুক্তরাষ্ট্রের সার্ফার বেথানি হ্যামিলটন। ছবি: এএফপি

৬ / ২৪
রাজধানীর হাতিরঝিলে সড়কের ধারে দেখা মিলেছে এই ফুলটির। ছবি: আবদুস সালাম

৭ / ২৪
বৃষ্টিস্নাত কৃষ্ণচূড়া। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের সিটি পয়েন্ট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৮ / ২৪
গোধূলিবেলায় ঢাকার মৈনট ঘাটের পদ্মা নদী। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: জামিউল ইসলাম

৯ / ২৪
বুনো ফুলের মধু সংগ্রহে ব্যস্ত এক প্রজাপতি। ছবিটি বুধবার পাবনা সদরের রাধানগর মজুমদার পাড়া থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১০ / ২৪
জার্মানির ভক্সওয়াগন তাঁদের আর্টিয়ন মডেলের গাড়িটি সংবাদ সম্মেলনে তুলে ধরেছে। ছবিটি গতকাল বুধবার সে দেশের হ্যানোভার থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৪
রাজশাহী পুঠিয়ার বানেশ্বর বাজারে আমের হাট। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: শহীদুল ইসলাম

১২ / ২৪
সিলেট জেলা দায়রা জজ আদালত সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করতে আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালায় সিলেট সিটি করপোরেশন। অভিযানে নেতৃত্ব দেন মেয়র আরিফুল হক চৌধুরী। ছবিটি সুরমা পয়েন্ট এলাকা তোলা। ছবি: আনিস মাহমুদ

১৩ / ২৪
আজ বৃহস্পতিবার ৪৬তম বাজেট ঘোষণা হতে যাচ্ছে। তাই বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে দুপুর ১২টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি: সোয়েল রানা

১৪ / ২৪
২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তা টেলিভিশনে দেখছেন সাধারণ মানুষ। ছবিটি বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৫ / ২৪
ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে পৌঁছেছে ভারতের নেভি জাহাজ ‘সুমিত্রা’। ছবি : সৌরভ দাশ

১৬ / ২৪
টিসিবির ন্যায্য মূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতাদের ভিড়। ছবিটি বৃহস্পতিবার খুলনার ময়লাপোতা মোড় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৭ / ২৪
সবুজ পাতার ভিড়ে উঁকি দিচ্ছে বট ফল। ছবিটি বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

১৮ / ২৪
পদ্মা পাড়ের এক বাসিন্দা মাছ ধরার চাঁই নিয়ে যাচ্ছেন। ছবিটি বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার গোলডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৯ / ২৪
মহাসড়কে নসিমন-করিমন ও ‘ভটভটি’ চলাচল নিষিদ্ধ হলেও অনেকেই আইন মানছেন না। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বৃহস্পতিবার ঈশ্বরদী-পাবনা মহাসড়কে চলন্ত অবস্থায় একটি ভটভটির সামনের চাকা ভেঙে যায়। ছবিটি পাবনা সদরের চেতনের মোড় এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২০ / ২৪
রাজধানীতে সরকারের বেঁধে দেওয়া মূল্যতালিকা মানছেন না বিক্রেতারা। অনেক বিক্রেতা মূল্যতালিকা ফেলে রেখেছেন (লাল বৃত্তে) লোকচক্ষুর আড়ালে। ছবিটি বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৪
একদিকে সড়কজুড়ে যানজট, অন্যদিকে ঘরমুখো মানুষের যানবাহনের জন্য অপেক্ষা। ছবিটি আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২২ / ২৪
ঈদ উপলক্ষে ক্রেতা সমাগম বাড়তে শুরু করেছে রাজধানীর মিরপুরের বেনারসি পল্লির শোরুমগুলোতে। ছবিটি বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৩ / ২৪
ঝুম বৃষ্টিতে গাছের নিচে আশ্রয় নিয়েছেন একজন। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৪ / ২৪
ওভালে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার খেলায় দলকে সমর্থন জোগাতে মাঠে হাজির হয়েছেন প্রবাসী বাংলাদেশি দর্শকেরা। ছবি: রয়টার্স