এক ঝলক (০১ জুন, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
হরেক রকমের পাকা ফলে ভরপুর রাঙামাটি। আনারস নিয়ে রাঙামাটি শহরের কলেজ গেট এলাকায় বিক্রি করতে যাচ্ছেন এক বাগানি। রাঙামাটি, ১ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৪
রাজধানীতে সকাল থেকেই ঝুম বৃষ্টি। বৃষ্টিতে সড়কে জমেছে পানি। গ্রিন রোড, ঢাকা, ১ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১৪
বৃষ্টির পানিতে মহাসড়কও তলিয়ে গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস, গাজীপুর, ১ জুন
ছবি: মাসুদ রানা
৪ / ১৪
বোরো ধান কাটার মৌসুম চলছে। মৌসুমি শ্রমিকেরা ভিড় করেছেন মানিকগঞ্জে শ্রমের হাটে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ, ১ জুন
ছবি: আব্দুল মোমিন
৫ / ১৪
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। নীলক্ষেত, ঢাকা, ১ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১৪
চাঁপাইনবাবগঞ্জে চলছে লকডাউন। মূল সড়কগুলোয় যানবাহনের চলাচল বন্ধ। হেঁটেই যেতে হচ্ছে গন্তব্যে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু, চাঁপাইনবাবগঞ্জ, ১ জুন
ছবি: আনোয়ার হোসেন
৭ / ১৪
শেখেরকোলা গ্রামে বাসিন্দা মঙ্গল ও ত্রিণোকুল দুজনই পেশায় জেলে। সাতসকালে জাল নিয়ে মাছ শিকারের জন্য ঘুরছেন পাশের গ্রামে। উলিপুর, বগুড়া, ১ জুন
ছবি: সোয়েল রানা
৮ / ১৪
সকালে বৃষ্টির কারণে শহরের রাস্তায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। তার শহরের বিভিন্ন রাস্তায় দেখা যায় দীর্ঘ যানজট। বিমানবন্দর সড়ক, সেওড়া, ঢাকা, ১ জুন
ছবি: সেলিম জাহিদ
৯ / ১৪
গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ করে জিডিপিতে অন্তর্ভুক্ত করা, নারী নির্যাতন বন্ধ ও করোনাকালে কর্মহীন হয়ে পড়া নারীদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসন করার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়। সাতমাথা, বগুড়া, ১ জুন
ছবি: সোয়েল রানা
১০ / ১৪
নিষেধ অমান্য করে ফেরির পন্টুনে এভাবেই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকছে যানবাহন। এ কারণে যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা। ৫ নম্বর ফেরিঘাট, রাজবাড়ীর দৌলতদিয়া, ১ জুন
ছবি: এম রাশেদুল হক
১১ / ১৪
টানা বর্ষণে শহরের প্রধান সড়কে জমে গেছে পানি। ভোগান্তিতে পড়েছে পথচারীসহ যানবাহনগুলো। বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া, নারায়ণগঞ্জের, ১ জুন
ছবি: দিনার মাহমুদ
১২ / ১৪
হল–ক্যাম্পাস খুলে দেওয়াসহ তিন দফা দাবিতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ১৪
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে অভিভাবক শিক্ষক জাতীয় মঞ্চ মানববন্ধন করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১ জুন
ছবি: হাসান রাজা
১৪ / ১৪
নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওকরণের দাবিতে প্রতিবন্ধী স্কুলগুলো শিক্ষকদের বিক্ষোভ করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১ জুন
ছবি: হাসান রাজা