এক ঝলক (০১ জুলাই ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৪০
মেশিনের বিয়ারিং দিয়ে চাকা বানিয়ে খেলনাগাড়ি নিয়ে খেলায় মেতেছে শিশুরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানগড়া পালপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সাজেদুল আলম

২ / ৪০
গ্রামে পথের ধারে খেলছে শিশুরা। ছবিটি আজ শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী বাজার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ৪০
লন্ডনের ওয়েস্টমিনস্টার আবেতে পরস্পর হাত ধরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও তাঁর স্ত্রী সামান্থা। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

৪ / ৪০
জামাতে নামাজ আদায়ের আগে এক মুসল্লি মশারি খাটিয়ে একটু ঘুমিয়ে নিচ্ছেন। ছবিটি গতকাল বৃহস্পতিবার জাকার্তার ইসতিকলাল মসজিদ থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ৪০
স্পেনের রাজধানী মাদ্রিদের কাছে জারজুয়েলা প্রাসাদে গতকাল বৃহস্পতিবার দেশটির রানি লেতিজিয়ার সঙ্গে হাঁটছেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা। ছবি: রয়টার্স

৬ / ৪০
ঈদ উপলক্ষে ট্রেনে করে বাড়ি যাচ্ছেন যাত্রীরা। তাঁদের চোখে-মুখে উচ্ছ্বাস। ছবিটি আজ শুক্রবার কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

৭ / ৪০
কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড়। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

৮ / ৪০
রাজধানীর কাকরাইল এলাকার সড়ক আজ শুক্রবার দুপুরের দিকে এমন ফাঁকা দেখা যায়। ছবি: সাইফুল ইসলাম

৯ / ৪০
ঈদ যাত্রায় সঙ্গী হয়েছে পোষা বিড়ালও। ছবিটি আজ শুক্রবার রাজধানীর গাবতলী থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১০ / ৪০
রাজধানীর গাবতলীতে বাসের অপেক্ষায় ঈদের ঘরমুখো মানুষ। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: আশরাফুল আলম

১১ / ৪০
রাজধানীর গাবতলী থেকে বাসে উঠছেন ঈদে ঘরমুখো মানুষ। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: আশরাফুল আলম

১২ / ৪০
রাজধানীর বিমানবন্দর স্টেশনে ট্রেনের অপেক্ষায় ঘরমুখো যাত্রীরা। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: ফোকাস বাংলা

১৩ / ৪০
রাজধানীর নিউ মার্কেটের একটি দোকানে ব্যাগ দেখছেন এক তরুণী। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: ফোকাস বাংলা

১৪ / ৪০
রাজধানীর বসুন্ধরা সিটিতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এক তরুণী। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: ফোকাস বাংলা

১৫ / ৪০
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের র‍্যালি। ছবিটি আজ শুক্রবার ক্যাম্পাস থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৬ / ৪০
বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, হত্যা, হুমকি, ধর্ষণ এবং জমি ও সম্পত্তি লুটের ঘটনার বিচারের দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ছবি: আবদুস সালাম

১৭ / ৪০
আজ পবিত্র জুমাতুল বিদা বা মাহে রমজানের শেষ শুক্রবার। জুমাতুল বিদায় অংশ নেন হাজার হাজার মুসল্লি। ছবিটি শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ৪০
পবিত্র জুমাতুল বিদা বা মাহে রমজানের শেষ শুক্রবার উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বায়তুল মোকাররম মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ছবি: আবদুস সালাম

১৯ / ৪০
ঝিনাইদহে মন্দিরের সেবায়েত শ্যামনন্দ দাসের হত্যার বিচারের দাবিতে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ। ছবি: আবদুস সালাম

২০ / ৪০
নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি: প্রথম আলো

২১ / ৪০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করা নিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো

২২ / ৪০
ঈদ উপলক্ষে রাজধানীর সড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। তাই অহরহ ঘটছে দুর্ঘটনা। মিরপুর ১০ নম্বর মোড় ঘুরতে গিয়ে বাসের ধাক্কায় পড়ে যান মোটরসাইকেলের দুই আরোহী। ছবিটি গত বুধবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৩ / ৪০
ঈদ উপলক্ষে বাজারে এসেছে নতুন টাকা। ঈদ সালামি হিসেবে এই টাকার চাহিদাও অনেক বেশি। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন টাকা ব্যবসায়ীরা। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৪ / ৪০
রাজধানীর মিরপুরের বিপণি বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সম্প্রতি ছবিটি মিরপুর ১০ নম্বর শাহ আলী মার্কেট থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৫ / ৪০
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ২০১৬ উপলক্ষে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ও ভবন। ছবিটি গতকাল বৃহস্পতিবার রাতে কলা ভবন থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৬ / ৪০
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ২০১৬ উপলক্ষে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও স্থাপনা। ছবিটি গতকাল বৃহস্পতিবার রাতে টিএসসি থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৭ / ৪০
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ২০১৬ উপলক্ষে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও স্থাপনা। ছবিটি গতকাল বৃহস্পতিবার রাতে কার্জন হল থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৮ / ৪০
আজ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। জুমাতুল বিদায় অংশ নেয় হাজার হাজার মুসল্লি। শেষ শুক্রবার জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। ছবিটি আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৯ / ৪০
দুর্ঘটনার ঝুঁকি থাকা সত্ত্বেও এক মোটরসাইকেলে পরিবারের আরও তিনজন সদস্যকে নিয়ে চালাচ্ছেন একজন। ছবিটি গত বুধবার বিকেলে মিরপুর ১০ নম্বর মোড় থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩০ / ৪০
শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। ছবিটি রাজধানীর নিউমার্কেট থেকে আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: সাজিদ হোসেন

৩১ / ৪০
ঈদে ঘরমুখো মানুষের লঞ্চে ভিড়। ছবিটি আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: হাসান রাজা

৩২ / ৪০
একটানা ছুটির কারণে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ। কিন্তু নগরীতে যানজট এখনো কমেনি। কিছু কিছু ব্যস্ততম এলাকায় এখনো দীর্ঘ যানজট। ছবিটি আজ শুক্রবার পুরানা পল্টন এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

৩৩ / ৪০
ঈদকে সামনে রেখে প্রিয়জনকে কার্ড উপহার দিতে চলছে ঈদ কার্ড কেনা। ছবিটি পুরানা পল্টন থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

৩৪ / ৪০

৩৫ / ৪০
কয়েকজন নিরাপত্তাকর্মী নিজেদের মতো করে ইফতারি করছেন। ছবিটি আজ শুক্রবার কারওয়ান বাজার এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

৩৬ / ৪০
দিনভর সড়কে দায়িত্ব পালন শেষে কয়েকজন পুলিশ, ট্রাফিক পুলিশ পবিত্র রমজানে ইফতার করছেন। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

৩৭ / ৪০
ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। ঈদের লম্বা ছুটির কারণে ট্রেনে তুলনামূলক কম ভিড় ছিল। সিল্কসিটি ট্রেনে এরা গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছে। আজ শুক্রবার বিমানবন্দর রেলস্টেশন থেকে ছবিটি তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

৩৮ / ৪০
রাজধানীর বিমানবন্দর স্টেশনে জামালপুরগামী কমিউটার ট্রেনে ছাদে করে যাচ্ছে নিম্ন আয়ের মানুষেরা। ছবিটি আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

৩৯ / ৪০
ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা চলছে৷ দিনভর দায়িত্ব পালন শেষে পরিবারের জন্য কেনাকাটা করছেন পুলিশের দুই সদস্য। আজ শুক্রবার রাজধানীর গুলশান ১ নম্বর মার্কেট থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

৪০ / ৪০
ট্রেনে বেশ স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ৷ ঈদের লম্বা ছুটির কারণে রেলে তুলনামূলক কম ভিড় ছিল। সিল্কসিটি ট্রেনে সন্তানকে বিদায় দিচ্ছেন বাবা। আজ শুক্রবার বিমানবন্দর রেলস্টেশন থেকে ছবিটি তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন