হোলি আর্টিজান বেকারিতে হামলার এক বছর আজ শনিবার। সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট সেই জঙ্গি হামলায় নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে। ছবি: আশরাফুল আলম
২ / ২১
পাহাড় ধসে ভেঙে যাওয়া রাঙামাটি-খাগড়াছড়ি সড়কটি এখন চলাচলেরও অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটিতে চলতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। ছবিটি রাঙামাটির সাপছড়ি খামার পাড়া এলাকা থেকে শনিবার দুপুরে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২১
আকন্দ মূলত ঔষধি গাছ। এ গাছের কষ ও পাতা বিষাক্ত। বিষাক্ত এই গাছে ফুলও হয়। ছবিটি আজ শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু চত্বর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৪ / ২১
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ইতালীয়সহ নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ছবিটি শনিবার গুলশানের ইতালীয় দূতাবাস থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৫ / ২১
হোলি আর্টিজান বেকারিতে হামলার এক বছর আজ শনিবার। ফুল দিয়ে নিহত ব্যক্তিদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। ছবি: আবদুস সালাম
৬ / ২১
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ফুটপাতে টায়ার নিয়ে খেলছে শিশুটি। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম
৭ / ২১
হোলি আর্টিজান বেকারিতে হামলার এক বছর আজ শনিবার। সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের। ছবিটি সকালে গুলশান ২ নম্বর এলাকার ৭৯ নম্বর সড়কের প্রবেশমুখ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৮ / ২১
ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে রুফলেস মুভমেন্টের এক সদস্য মুখোশ পরে অংশ নেন। ছবিটি শুক্রবার ব্রাজিলের সাও পাওলো শহর থেকে তোলা। ছবি: এএফপি
৯ / ২১
ডালিম ফুলের ছবিটি শুক্রবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১০ / ২১
এসব প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করে তৈরি করা হবে বিভিন্ন প্লাস্টিক পণ্য। ছবিটি শুক্রবার রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের সামনের একটি কারখানা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
রাজধানীর রায়েরবাজার খাল দখল করে তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ বসতি। মানববর্জ্য থেকে শুরু করে সব ধরনের বর্জ্য সরাসরি যাচ্ছে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত খালটিতে। ছবিটি শুক্রবার তোলা। ছবি: আবদুস সালাম
১৩ / ২১
পাহাড়ের জুমে এখন ধান বপনের শেষ সময়। বৃষ্টির পর নরম মাটিতে এখন জুমে ধান বপন করা হচ্ছে। ছবিটি শুক্রবার খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১৪ / ২১
হোলি আর্টিজান বেকারিতে হামলার এক বছর আজ শনিবার। ফুল দিয়ে নিহতদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। ছবি: আবদুস সালাম
১৫ / ২১
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়ার তালতলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলাকাটি র্যাব ও পুলিশ সদস্যরা ঘিরে রাখেন। ছবিটি সকালে তোলা। ছবি: হাসান মাহমুদ
১৬ / ২১
সিলেটে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। শনিবার সকালে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় চা-বাগানের পথে হাঁটছে দুই বান্ধবী। ছবিটি আজ শনিবার সকালে সিলেট শহরতলির লাক্কাতুরা চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৭ / ২১
চলছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা। মেলায় উঠেছে নানা ধরনের বনসাইগাছ। কৃষ্ণচূড়ার বনসাই হাতে এক ব্যবসায়ী। ছবিটি আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৮ / ২১
আইন অনুযায়ী বন্য প্রাণী শিকার ও বন্য প্রাণী ধরা, হত্যা করা এবং কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। বেজিটি বিক্রির জন্য খাঁচায় আটকে রাখা হয়েছে। ছবিটি আজ শনিবার খুলনার শেরেবাংলা সড়কের ময়লাপোতা মোড় এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২১
জলাশয়ে একদিকে ভাসছে লাল শাপলা, অন্যদিকে দল বেঁধে চলছে হাঁসের ঝাঁক। ছবিটি শনিবার খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
২০ / ২১
খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র কাবারীপাড়ার অতিন্দ্রলাল ত্রিপুরা বাঁশের পাতলা কঞ্চি দিয়ে দোলনা তৈরি করছেন। স্থানীয় বাজারে একেকটি দোলনা ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়। ছবিটি শনিবার বিকেলে তোলা। ছবি: নীরব চৌধুরী
২১ / ২১
রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তরা এখন বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন। আশ্রয়কেন্দ্রে থাকা লোকজনের জন্য শুধুমাত্র খাবার ও টয়লেটের জন্য সীমিতভাবে পানি দিচ্ছে পৌরসভা। ছবিটি রাঙামাটির টেলিভিশন ভবন আশ্রয়কেন্দ্র থেকে শনিবার তোলা । ছবি: সুপ্রিয় চাকমা